Friday, November 6, 2026
ক্ষমতা ধরে রাখতে ‘অভ্যুত্থান’ ঘটানোর চেষ্টা নেতানিয়াহুর!
ক্ষমতা ধরে রাখতে ‘অভ্যুত্থান’ ঘটানোর চেষ্টা নেতানিয়াহুর!
মিডল ইস্ট আইয়ের বৃহস্পতিবারের (৫ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণের পর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বিরোধীদের চেয়ে পিছিয়ে পড়ে। নির্বাচনের ফল প্রকাশের এক সপ্তাহের বেশি সময় পার হলেও পরিস্থিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শিন বেতের প্রধান ডেভিড জিনি ফিলিস্তিনি ভোট নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। ভোট জালিয়াতি, ঘুষ এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগে এসব তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
একই সময়ে নেতানিয়াহু ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন রা'আম ও জয়েন্ট লিস্ট দল দুটিকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দল দুটি একসঙ্গে নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) অভূতপূর্বভাবে ১৯টি আসন পেয়েছে। সমালোচকদের দাবি, নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকাই এ প্রচেষ্টার মূল উদ্দেশ্য।
মঙ্গলবার শিন বেত মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের সহযোগী লেখক আবদ আবু শাহাদেহকে আটক করে। সংস্থাটি আটকের কারণ হিসেবে ‘নিরাপত্তাসংশ্লিষ্ট তদন্তের’ কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিন বেতের প্রধান জিনি ফিলিস্তিনি রাজনৈতিক নেতা আহমাদ তিবি, সামি আবু শাহাদেহ, মানসুর আব্বাস ও আয়মান ওদেহকেও জিজ্ঞাসাবাদ করতে চান।
বুধবার বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেন, ইসরায়েলের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে।
তিনি বলেন, ‘পুলিশ বিনা পরোয়ানায় রাজনৈতিক কর্মীদের আটক করছে। শিন বেত কোনো প্রমাণ ছাড়াই নির্বাচিত জ্যেষ্ঠ জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে। বিদায়ী সরকার নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।’
পরে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থান ঘটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের’ চেষ্টার অভিযোগ তোলেন গোলান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লাপিদও মঙ্গলবার একই ধরনের অভিযোগ করেন। তার দাবি, নিরাপত্তা সংস্থার ভেতরে সরকারের অনুগত ব্যক্তিদের সহায়তায় নেতানিয়াহু গণতন্ত্রকে ধ্বংস এবং নির্বাচনের ফলাফল চুরি করার চেষ্টা করছেন। তার এই বক্তব্যে শিন বেতের প্রধান জিনির দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জিনিকে শিন বেতের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন নেতানিয়াহু।
অন্যদিকে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট তুলনামূলক সংযত ভাষায় নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজপথে সহিংসতার উসকানি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দুর্বল করার মাধ্যমে ইসরায়েলের গণতন্ত্র নস্যাৎ করার একটি ‘সংগঠিত প্রচেষ্টা’ চালানো হচ্ছে।
ইসরায়েলের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকেরাও নেতানিয়াহুর বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হানার অভিযোগ তুলেছেন।
বুধবার হারেৎজ পত্রিকার সাংবাদিক আমোস হারেল লেখেন, প্রধানমন্ত্রী, তার ঘনিষ্ঠ সহযোগী এবং নিরাপত্তা সংস্থা ও সংবাদমাধ্যমের কিছু সহযোগী মিলে ইসরায়েলকে দেশটির ইতিহাসের সবচেয়ে গুরুতর সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছেন।
হারেলের ভাষায়, নেতানিয়াহু ‘শাসনব্যবস্থায় অভ্যুত্থানের’ চেষ্টা করছেন। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার ব্যবহার, সংখ্যালঘুদের বিরুদ্ধে উসকানি, সহিংসতার হুমকি এবং নির্বাচনের ফলাফল অস্বীকারের মতো কৌশল প্রয়োগ করা হচ্ছে।
ইসরায়েলের অর্থনৈতিক সংবাদমাধ্যম ক্যালকালিস্টের সাংবাদিক মোশে গোরালিও একই ধরনের অভিযোগ তুলেছেন। তার মতে, নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানো একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঘটনা। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল উল্টে দিতে অনুগত গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সরকার কর্তৃত্ববাদী শাসনের পরিচিত কৌশল অনুসরণ করছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটের সাংবাদিক রোনেন বার্গম্যান বলেছেন, দেশটি বর্তমানে ‘অভ্যুত্থানের চেষ্টার’ মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
![]() |
| অন্যদের সঙ্গে নেতানিয়াহু। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2490)
-
▼
November
(76)
-
▼
Nov 06
(22)
- ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে হবে, বললেন ...
- সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা
- বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লে...
- বিপদে পড়ছেন ইরান যুদ্ধের কট্টর সমর্থক পিট হেগসেথ
- প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নি...
- অবসান হবে ট্রাম্পের একরোখা সিদ্ধান্তের, শান্তি ফের...
- নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি পরিবর্তনের আহ...
- ক্ষমতা ধরে রাখতে ‘অভ্যুত্থান’ ঘটানোর চেষ্টা নেতানি...
- ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ...
- ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প: উদ্বেগ মার্ক...
- কীভাবে নিজের মূল্য বাড়াবেন এবং অন্যদের বোঝাবেন, আপ...
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া ক...
- আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের...
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ...
- নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি by...
- হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে
- ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটা...
- তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহ...
- যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা
- প্যাচওয়ার্কের পোশাক জোড়াতালি নয়, এটাই এখন শীতের ফ্...
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হি...
- নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছে...
-
▼
Nov 06
(22)
-
▼
November
(76)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment