Friday, November 6, 2026
ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ্ছেন তার দলের নেতারা
ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ্ছেন তার দলের নেতারা
ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সরাসরি ইরান যুদ্ধকেই নির্বাচনে পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের পরাজয়ের মূল কারণ এই যুদ্ধ। গত রাতেও প্রেসিডেন্ট একই কথা বলেছেন।’
কট্টর ইরানবিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর টেড ক্রুজও যুদ্ধের সমালোচনা করেছেন। নিজের পডকাস্টে তিনি বলেন, সংঘাতটি সংক্ষিপ্ত ও দ্রুত শেষ হওয়া উচিত ছিল। অর্থাৎ যুদ্ধের বিরোধিতা না করলেও এর দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তিনি।
তবে নির্বাচনে পরাজয়ের পরও নিজের সিদ্ধান্তে অটল ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ইরানে হামলার সিদ্ধান্ত সঠিক ছিল এবং আবার সুযোগ পেলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এই অভিযান জরুরি ছিল।
বিশ্লেষকদের মতে, রিপাবলিকান নেতাদের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব। ট্রাম্পের দ্বিতীয় ও শেষ মেয়াদ চলায় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরবর্তী নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। ভ্যান্সকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। ফলে যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে রেখে দলের সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখতে চাইছেন তিনি।
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। বেড়েছে তেলের দাম। এ পর্যন্ত যুদ্ধে মার্কিন করদাতাদের প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব কারণে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কাতারভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মাসগ্রেভের মতে, ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান দলের ভেতরে বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ইরানে হামলার পক্ষে থাকা নেতারাও এখন যুদ্ধের পরিচালনা ও দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে, ভ্যান্স শুরু থেকেই বিদেশে সামরিক সংঘাত এড়িয়ে চলার পক্ষে ছিলেন।
যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাতাশা লিন্ডস্টেট বলেন, ট্রাম্পকে অন্ধভাবে সমর্থন করা যে রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে, তা রিপাবলিকান নেতারা বুঝতে পারছেন। তাই তারা নিজেদের অবস্থান আলাদা করার চেষ্টা করছেন।
এদিকে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ইরান যুদ্ধ বন্ধে চাপ বাড়তে পারে। যুদ্ধের অর্থায়ন বন্ধে প্রস্তাব আনার কথা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না। পাশাপাশি যুদ্ধ পরিচালনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তাদের কংগ্রেসে জবাবদিহির মুখে পড়তে হতে পারে।
তবে নির্বাচনে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি থেমে নেই। পশ্চিম এশিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে এবং ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতিও বজায় রেখেছে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা চলছে।
বিশ্লেষকদের আশঙ্কা, রাজনৈতিক চাপের মুখে ট্রাম্প একদিকে আলোচনার পথ খোলা রাখলেও অন্যদিকে সামরিক পদক্ষেপের ঝুঁকি নিতে পারেন। ফলে রিপাবলিকান নেতারা যুদ্ধ থেকে দূরত্ব তৈরি করলেও ইরান সংঘাতের অবসান এখনো অনিশ্চিত।
সূত্র: আলজাজিরা, রয়টার্স
![]() |
| ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2482)
-
▼
November
(68)
-
▼
Nov 06
(14)
- ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ...
- ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প: উদ্বেগ মার্ক...
- কীভাবে নিজের মূল্য বাড়াবেন এবং অন্যদের বোঝাবেন, আপ...
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া ক...
- আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের...
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ...
- নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি by...
- হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে
- ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটা...
- তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহ...
- যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা
- প্যাচওয়ার্কের পোশাক জোড়াতালি নয়, এটাই এখন শীতের ফ্...
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হি...
- নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছে...
-
▼
Nov 06
(14)
-
▼
November
(68)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment