Friday, November 6, 2026
প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট
প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট
২০২৩ সাল থেকে প্যারাগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রক্ষণশীল রাজনীতিক পেনা। উয়েনো ব্যাংকের লাখ লাখ গ্রাহক নিজেদের ব্যাংক হিসাব ব্যবহার করতে না পারার পরিস্থিতিতে বৃহস্পতিবার তিনি পদত্যাগের উদ্যোগ নেন। এক রেকর্ড করা ভাষণে পেনা বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার পদত্যাগের বিষয়টি বিবেচনার জন্য আহ্বান করা কংগ্রেসের যৌথ অধিবেশনে কোরোরাডো পার্টির আইনপ্রণেতারা ওয়াকআউট করায় কোরাম সংকট দেখা দেয়। পদত্যাগপত্র গ্রহণের পক্ষে পর্যাপ্ত ভোট না থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পর তারা অধিবেশন ত্যাগ করেন।
এদিকে, কোরোরাডো পার্টির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেনার অভিশংসনের প্রতি সমর্থনের ইঙ্গিত দেন। তিনি বলেন, সরকারি, বেসরকারি ও পেনশন তহবিলের অর্থ চুরির পক্ষে তাদের দল অবস্থান নেবে না। জনগণ এবং কোরোরাডো পার্টির মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
পেনার পদত্যাগপত্র গ্রহণ না করায় তার আইনি ঝুঁকি আরো বেড়েছে। প্যারাগুয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট ক্ষমতা ছেড়ে দিলে তিনি আজীবনের জন্য সিনেটর হন এবং আইনসভার সদস্য হিসেবে নির্দিষ্ট মাত্রার আইনি দায়মুক্তি ভোগ করেন। তবে অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে সাবেক প্রেসিডেন্ট এই মর্যাদা পান না।
চলতি সপ্তাহের শুরুতে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক জানায়, উয়েনো ব্যাংক আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম সলভেন্সি অনুপাত বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ব্যাংকটির হিসাব সংশোধনের পর দেখা যায়, সম্ভাব্য লোকসান সামাল দিতে ব্যাংকগুলোর যে পরিমাণ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক, উয়েনোর মূলধন তার অর্ধেকেরও কম।
পতনের আগে উয়েনো ব্যাংক দাবি করেছিল, ৬৫ লাখ জনসংখ্যার দেশটিতে তাদের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ। ব্যাংকটির কার্যক্রম ভেঙে পড়ার পর বহু গ্রাহক নিজেদের হিসাবের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। ব্যাংকটির মাধ্যমে বিতরণ করা পেনশনের অর্থও তুলতে পারছেন না অনেকে।
পরিস্থিতি সামাল দিতে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক উয়েনোর অবশিষ্ট তহবিল অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যাংকটির কার্যক্রম যথাযথভাবে তদারকি করতে ব্যর্থ হওয়ার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক নিজেও সমালোচনার মুখে পড়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্লোস কারভালো পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধেও ব্যাংকটির সঙ্গে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। একসময় উয়েনো ব্যাংকের মূল প্রতিষ্ঠান গ্রুপো ভাসকেসে তার শেয়ার ছিল। তবে পেনার দাবি, ২০২৫ সালে তিনি ওই শেয়ার বিক্রি করে দিয়েছেন। তা সত্ত্বেও আইনপ্রণেতারা তার স্বার্থের সংঘাতের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে ব্যাংকটির আর্থিক দুরবস্থার তথ্য ধামাচাপা দিতে কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
আল জাজিরার লাতিন আমেরিকা সম্পাদক লুসিয়া নিউম্যান বলেন, পেনার বিরুদ্ধে অন্তত অবহেলা এবং ব্যাংকটি দেউলিয়া হয়ে পড়ার তথ্য ধামাচাপা দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তিনি আরো জানান, কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ না করার দাবিতে অবস্থান করছেন। তাদের দাবি, পেনার বিচার ও অভিশংসন নিশ্চিত করতে হবে।
পতনের আগে উয়েনো ব্যাংক একটি ছোট পরিসরের প্রতিষ্ঠান থেকে দ্রুত সম্প্রসারিত হয়ে মাঝারি পর্যায়ের ব্যাংকে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠানটি প্রায় ৮৫০ মিলিয়ন ডলারের সরকারি তহবিল পরিচালনা করত।
ব্যাংকটির পতনের ঘটনা তদন্তে প্যারাগুয়ের অ্যাটর্নি জেনারেল তিনটি ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন। এসব তদন্তে ব্যাংকটির তদারকি এবং প্রতিষ্ঠানটিতে সরকারি তহবিল জমা রাখার বিষয়গুলো খতিয়ে দেখা হবে। প্রেসিডেন্ট পেনা জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে তিনি সহযোগিতা করবেন।
বৃহস্পতিবারের রেকর্ড করা ভাষণে পেনা বলেন, তার প্রধান প্রত্যাশা হলো, ব্যাংকে থাকা তহবিলের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করা, আমানত সুরক্ষা তহবিলের যথাযথ ভূমিকা নিশ্চিত করা এবং সরকারি অর্থসহ প্যারাগুয়ের সব নাগরিকের সম্পদ সুরক্ষিত রাখা।
পেনাকে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা হলে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা তার স্থলাভিষিক্ত হতে পারেন। তবে ব্যাংকটির পতন ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে উয়েনো ব্যাংক এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি।
সূত্র: রয়টার্স ও আলজাজিরা

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2490)
-
▼
November
(76)
-
▼
Nov 06
(22)
- ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে হবে, বললেন ...
- সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা
- বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লে...
- বিপদে পড়ছেন ইরান যুদ্ধের কট্টর সমর্থক পিট হেগসেথ
- প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নি...
- অবসান হবে ট্রাম্পের একরোখা সিদ্ধান্তের, শান্তি ফের...
- নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি পরিবর্তনের আহ...
- ক্ষমতা ধরে রাখতে ‘অভ্যুত্থান’ ঘটানোর চেষ্টা নেতানি...
- ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ...
- ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প: উদ্বেগ মার্ক...
- কীভাবে নিজের মূল্য বাড়াবেন এবং অন্যদের বোঝাবেন, আপ...
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া ক...
- আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের...
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ...
- নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি by...
- হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে
- ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটা...
- তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহ...
- যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা
- প্যাচওয়ার্কের পোশাক জোড়াতালি নয়, এটাই এখন শীতের ফ্...
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হি...
- নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছে...
-
▼
Nov 06
(22)
-
▼
November
(76)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment