Friday, March 7, 2025
কর্নাটকে কথিত বাংলাদেশি ও পাকিস্তানি আটক, বিজেপি-কংগ্রেস বিতর্ক
কর্নাটকে কথিত বাংলাদেশি ও পাকিস্তানি আটক, বিজেপি-কংগ্রেস বিতর্ক
বিধানসভায় নিজের জেলা বিজয়পুরায় অবৈধ অভিবাসীদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কর্নাটকের বিজেপি দলীয় এমএলএ বাসানাগৌড়া পাতিল ইয়াতনাল। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, এ পর্যন্ত ১৩৭ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে বাংলাদেশ ও পাকিস্তান দূতাবাসকে এ বিষয়ে অবগত করা হয়েছে। বিদেশীদের রাখার জন্য যে বন্দিশিবির আছে সেখানে ওই সব অভিবাসীকে রাখা হয়েছে। কোথা থেকে কতজন আটক করা হয়েছে তার বিস্তারিত তথ্য দিয়েছেন জি পরমেশ্বর। বেঙ্গালোর থেকে সবচেয়ে বেশি ৮৪ জন, সেখানকার প্রত্যন্ত এলাকায় ২৭ জন, শিভামোগাতে থেকে ১২ জন ও উদুপি থেকে ১০ জন, হাস্সানে থেকে তিনজন ও মাঙ্গালোর থেকে ১ জনকে আটক করা হয়েছে।
পরমেশ্বর বলেন, বিজয়পুরাতে কোনো অবৈধ অভিবাসী ছিলো না। তিনি আরো বলেন, ২০১৬ তে বিজয়পুরাতে ৩৩ জন জন কথিত অবৈধ বাংলাদেশীকে শনাক্ত করে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয়। সম্প্রতি যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, আমরা প্রতিনিয়ত অবৈধ অভিবাসীদের বিষয়ে দূতাবাসগুলোকে অবহিত করি । এছাড়া দূতাবাসগুলোকে যাতে এ বিষয়ে অবগত করা হয় এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা নিয়মিত যোগযোগ রাখি। প্রত্যাবর্তন প্রক্রিয়া যতক্ষণ না সম্পন্ন হয় ততক্ষণ এসব অবৈধ অভিবাসীকে বিদেশীদের জন্য যে আটককেন্দ্র আছে সেখানে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কংগ্রেসের এমএলএ রিজওয়ান বলেন, সরকার অবৈধ অভিবাসীদের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তিনি দাবি করেন, বর্তমানে যেসব অভিবাসীকে শনাক্ত করা হয়েছে তারা ‘বিজেপির’ আমলে ভারতে প্রবেশ করেছেন। এদিকে বিজেপি দল ও কর্নাটকের বিধানসভার সদস্য অরবিন্দ বেল্লাদ বলেন, রাজ্যটিতে অবৈধ অভিবাসীর সংখ্যা আরো বেশি। আপনি এখানে হাজার হাজার অবৈধ অভিবাসী দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 07
(19)
- গাজায় হামলা শুরু হলে সকল জিম্মিকে হত্যার হুমকি হাম...
- ট্রাম্পের এক নীতিতেই ওলটপালট বিশ্বব্যবস্থা
- সিলেটের ডন রঞ্জিত by মিজানুর রহমান
- আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অং...
- ‘আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধে খুন নেজাম-সালেক’
- তৌহিদী জনতার আড়ালে কারা?
- সারজিসকে ঘিরে কী ঘটেছিল
- রাতে ডাকাতি দিনে ছিনতাই সিলেটে আতঙ্ক by ওয়েছ খছরু
- পাঁচ ঘণ্টা অপেক্ষা করে খালি হাতেই ফিরলেন শাহেদা-রা...
- সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জ...
- অস্থির পরিস্থিতিতে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্...
- কর্নাটকে কথিত বাংলাদেশি ও পাকিস্তানি আটক, বিজেপি-ক...
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন নিয়...
- জুলহাসের প্লেন তৈরির স্বপ্নে সহযোগিতা করবে ইউএস-বাংলা
- জয়শঙ্করের সামনে খালিস্তানপন্থি আন্দোলনকারী, ভারতের...
- এ বার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর -আ...
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ করতে প্রস্তুত চীন
- মিয়ানমারে পরমাণুকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিলেন প...
- প্রত্যর্পণের বিরুদ্ধে আর্জি তাহাউর রানার: 'আমি পা...
-
▼
Mar 07
(19)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment