Friday, March 7, 2025
সারজিসকে ঘিরে কী ঘটেছিল
সারজিসকে ঘিরে কী ঘটেছিল
এরপর বৃহস্পতিবার ভোররাতে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন-‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই।। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ’র সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে ১৫-২০জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউ’র গেটের সামনে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্ল্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের ১০-১২ জনের মধ্যে ১-২জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিলো। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুইপক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে আগে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশিদিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।’
তবে অভিযুক্ত ছাত্রদল নেতা মো. শাকিল আহমেদ মানবজমিন’কে বলেন, বুধবার রাতে আমি আমার ভাই-ব্রাদারের সঙ্গে আমার ক্যাম্পাসের (সাবেক ছাত্র) সামনে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সামনে দিয়ে সার্জিস আলম তার দলবল নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় আমাদের পাশ থেকে কেউ একজন বলে ওঠে-ওই দেখ ঢাবি সিন্ডিকেট যাচ্ছে। তখন সার্জিস আলম তার দলবল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। এমন একটা ভাব মনে হচ্ছিল তারা আমাদের মেরেই ফেলবে। তাদের ওই মারমুখো আচরণের জন্যই দুইপক্ষের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এই ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি। একই সঙ্গে দলের কাছেও রিপোর্ট জমা করেছি।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মানবজমিনকে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনের রাস্তার ওই ঘটনায় সার্জিস আলম ও ছাত্রদল নেতা শাকিল আহমেদ দুইপক্ষই আমাদের থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন। সার্জিস আলমের পক্ষে অভিযোগটি করেছেন মাহমুদুল হাসান মঈন নামে এক শিক্ষার্থী। আর তাদের বিপক্ষে অভিযোগ করেছেন ছাত্রদল নেতা মো. শাকিল আহমেদ। তারা উভয়পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তাদের ওপর হামলা করা হয়েছে। ওসি বলেন, আমরা উভয়পক্ষের অভিযোগই গ্রহণ করেছি ও আমরা অভিযোগগুলো যাচাই-বাছাই করছি। তদন্ত করছি। তদন্তের পর এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1870)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 07
(19)
- গাজায় হামলা শুরু হলে সকল জিম্মিকে হত্যার হুমকি হাম...
- ট্রাম্পের এক নীতিতেই ওলটপালট বিশ্বব্যবস্থা
- সিলেটের ডন রঞ্জিত by মিজানুর রহমান
- আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অং...
- ‘আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধে খুন নেজাম-সালেক’
- তৌহিদী জনতার আড়ালে কারা?
- সারজিসকে ঘিরে কী ঘটেছিল
- রাতে ডাকাতি দিনে ছিনতাই সিলেটে আতঙ্ক by ওয়েছ খছরু
- পাঁচ ঘণ্টা অপেক্ষা করে খালি হাতেই ফিরলেন শাহেদা-রা...
- সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জ...
- অস্থির পরিস্থিতিতে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্...
- কর্নাটকে কথিত বাংলাদেশি ও পাকিস্তানি আটক, বিজেপি-ক...
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন নিয়...
- জুলহাসের প্লেন তৈরির স্বপ্নে সহযোগিতা করবে ইউএস-বাংলা
- জয়শঙ্করের সামনে খালিস্তানপন্থি আন্দোলনকারী, ভারতের...
- এ বার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর -আ...
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ করতে প্রস্তুত চীন
- মিয়ানমারে পরমাণুকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিলেন প...
- প্রত্যর্পণের বিরুদ্ধে আর্জি তাহাউর রানার: 'আমি পা...
-
▼
Mar 07
(19)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment