Wednesday, March 12, 2025
কেন এই মরণোত্তর পদক?
কেন এই মরণোত্তর পদক?
পুরস্কার প্রদানে আমাদের দেশে ইদানীং এই অদ্ভুত পদ্ধতি চালু হয়েছে। সঠিক ব্যক্তিকে মূল্যায়ন বা নির্বাচন করতে না পারা এবং মরণোত্তর পুরস্কার দেয়া। স্বাধীনতার পর ৫৩ বছর গেছে, বহু সরকার এসেছে-গেছে, অনেক জ্ঞানী-গুণীজনকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। রাষ্ট্রীয় পুরস্কার অধিকাংশ সময়ই বিবেচিত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট ও চাটুকারিতায়। যে কারণে এসব পুরস্কার সবসময়ই হয়েছে বিতর্কিত। এইসব পুরস্কার বা মূল্যায়নের ক্ষেত্রে কিছু বিশেষ ব্যক্তির প্রভাবে পুরস্কারগুলো সঠিক যোগ্য ব্যক্তির কাছে যায় না। ফলে প্রতিবারই পুরস্কৃতরাও সমালোচিত হন। কারণ অনেক বিতর্কিত ব্যক্তি, এমনকি একবার মামলায় সাজাপ্রাপ্ত আসামিকেও এই পুরস্কার দেয়া হয়েছে। পরে আবার সংশোধন ও পরিবর্তন করে নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রদানের ক্ষেত্রে এসব আচরণ অত্যন্ত দৃষ্টিকটু। অনেকেই সঠিক সময়ে মূল্যায়ন না হওয়ায় এসব পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। ইদানীং পুরস্কার বা পদ-পদবি পেতে ফেসবুক পোস্টের ভূমিকাও লক্ষণীয়। এর নজির বা প্রমাণ আমরা দেখেছি। কেউ পদক পেয়েছেন, কেউ উপদেষ্টাও হয়েছেন। এসব দেখে যারা পুরস্কার খুঁজে পুরস্কৃত বা পদ খুঁজে বিশেষ পদ পান, তাতে তাদের লজ্জা না লাগলেও অনেকেই এ নিয়ে হাসাহাসি করেন। কারণ বিষয়টি লজ্জাজনক।
১৯৭৪ সালে নোবেল ফাউন্ডেশন সিদ্ধান্ত নেন মৃত্যুর পরে অর্থাৎ কাউকে মরণোত্তর পুরস্কার দেয়া হবে না। কারণ মৃত ব্যক্তিকে নোবেল দেয়ায় বিশ্বব্যাপী সমালোচনা হয়, বিতর্কের সৃষ্টি হয়। তাই এই সিদ্ধান্ত নেয় নোবেল কমিটি। তবে পুরস্কার ঘোষণার পর যদি তার মৃত্যু হয় তবে ২/১টি ক্ষেত্রে তাকে মরণোত্তর নোবেল দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। ১৯৭৪ সালের আগে মাত্র দু’জনকে মরণোত্তর নোবেল দেয়া হয়। তার মধ্যে ১৯১৩ সালে সাহিত্যে মরণোত্তর নোবেল পান এরিক আক্সেল কার্লফেল্ট। এর ৩০ বছর পর ১৯৬১ সালে শান্তিতে মরণোত্তর নোবেল পান ড্যাগ হ্যামারশোল্ড। আর ২০১১ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার ঘোষণার পরে নোবেল ফাউন্ডেশন জানতে পারেন পুরস্কারপ্রাপ্ত রালফ স্টেইনম্যান পুরস্কার ঘোষণার মাত্র তিনদিন আগেই মারা গেছেন। যেহেতু ফাউন্ডেশন তার মৃত্যু সম্পর্কে জানতেন না, তাই নোবেল বিজয়ীদের তালিকায় তার নাম রাখার সিদ্ধান্ত নেন।
তবে এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক চমকের মধ্যে এই পুরস্কার প্রদানও একটি। স্বল্প মেয়াদের এই সরকারের আমলে বাংলা একাডেমির পুরস্কার নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই একুশে পদক দেয়া হলো। এই পুরস্কার দিয়ে দেশের সর্বকালের শ্রেষ্ঠ সমালোচিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্ট দিয়ে জানালেন একুশে পদকে তিনি চমক দেখিয়েছেন, এরপর আবার চমকের কথা লিখলেন এই স্বাধীনতা পুরস্কার নিয়েও। শুধু এই বিতর্কিত উপদেষ্টাই নয়, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেছেন এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা জীবনব্যাপী অবদান রেখেছেন, নূতন কিছু তৈরি করেছেন, যার ধারাবাহিকতায় এখনো চলছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছেন, এই পুরস্কার দেখে আরও খুশি হবেন।’ তিনি আরও বলেছেন, আগে নাকি তাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি। আসিফ নজরুল সাহেব এই পুরস্কার দেখে আপনারা খুশি হলেও অন্য কেউই খুশি হয়নি। কারণ এদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই এই পুরস্কারের ঊর্ধ্বে। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কবি আল মাহমুদ-এরা সবাই এমন সময় এই পদক পেলেন যখন এই কীর্তিমান ব্যক্তিরা এইসব পদকের ঊর্ধ্বে। জেনারেল এমএজি ওসমানী-মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। ১৯৮৫ সালে তাকে এই পদক দেয়া হয়, আর তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১৯৮৪ সালের ১৬ই ফেব্রুয়ারি। অর্থাৎ আগেও তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হয়। এবার প্রথমে পদকপ্রাপ্তদের তালিকায় জেনারেল ওসমানীর নাম থাকলেও গতকাল চূড়ান্ত ঘোষণায় তার নাম ছিল না।
এই সরকারের বিজ্ঞ উপদেষ্টাদের এটাও একটা চমক, এক ব্যক্তিকে দু’বার স্বাধীনতা পদক দেয়া হলো। আর স্যার ফজলে হাসান আবেদ বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। ২০১০ সালে বৃটিশ সরকার তাকে সবচেয়ে সম্মানিত অর্ডার নাইট কমান্ডার উপাধিতে ভূষিত করেন, ২০১৯ সালে নেদারল্যান্ডসের রাজা তাকে নাইটহুড ‘অফিসার ইন দ্য অর্ডার অব অরেঞ্জ-নাসাউ’ উপাধিতে ভূষিত করেন। এ ছাড়াও তিনি র্যামন ম্যাগসাইসাই থেকে শুরু করে ইউনেস্কো, ইউনিসেফসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে সম্মানজনক পুরস্কার পেয়েছেন। ‘অরিজিনাল ম্যান’ হিসেবে খ্যাত জামাল নজরুল ইসলাম একাধারে একজন গণিতবিদ, বিশ্বসৃষ্টিতত্ত্ববিদ ও পদার্থবিজ্ঞানী। কেমব্রিজ থেকে প্রকাশিত তার দি আল্টিমেট ফেইট অব দি ইউনিভার্স অনূদিত হয়েছে একাধিক ভাষায়। এরা সবাই আপন আলোয় উদ্ভাসিত। দেশে দীর্ঘকাল ক্ষমতায় থাকা হাসিনা সরকার থেকে শুরু করে কোনো সরকারই তাদের সেভাবে মূল্যায়ন করেনি। যা করার দরকার ছিল তাদের জীবদ্দশায়। স্বীকৃতি বা রাষ্ট্রীয় সম্মান পেলে তারা নিশ্চয়ই খুশি হতেন। কিন্তু এই পুরস্কারটি মরণোত্তর পুরস্কার হিসেবে এমন সময়ে দেয়া হলো যখন তারা এসব পুরস্কারের ঊর্ধ্বে। আবরারকে স্বাধীনতা পদক দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে। আবরার ছাড়াও ছাত্রলীগের গুণ্ডাবাহিনী যেই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করলো, সেই বিশ্বজিৎ এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক আবু সাঈদকেও এই পদক দেয়া উচিত ছিল। যেহেতু মরণোত্তর পুরস্কার নিয়ে সরকারের উপদেষ্টারা খুবই গর্বিত, সেক্ষেত্রে এদেরও মরণোত্তর পুরস্কার দেয়া যেত। ‘অভ্র’ টিমের একজনকে প্রথমে একুশে পদক দেয়া হলে তারা পদক নিতে অস্বীকৃতি জানালো। পরে আপন পদে গর্বিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পুরস্কারের সম্মান রক্ষার্থে বাধ্য হয়েছেন পুরো টিমকে একুশে পদক দিতে। তেমনি বিশ্বজিৎ, আবরার, আবু সাঈদ এই তিনজনকেই মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া যেত।
আসলে বর্তমান সরকার এবং সরকারের ২/৩ জন উপদেষ্টাকে নিয়ে চরম বিতর্কের কারণে তারা এইসব রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে বিতর্কিত হতে চান না। তাই লোক দেখানো বিতর্কমুক্ত পদক দেয়ার জন্যই বোধহয় এই মরণোত্তর ব্যবস্থা। এইসব মরণোত্তর পুরস্কারের ভিড়ে আটজনের মধ্যে শুধু বদরুদ্দীন উমরই জীবিত অবস্থায় এই পদক পান। তিনিও এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তাহলে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের এই সর্বোচ্চ পদক কাদের হাতে তুলে দেবেন? পুরস্কারপ্রাপ্তদের আত্মীয়-স্বজন কিংবা নাতি-পুতিদের? এখনো সক্রিয়ভাবে বিভিন্ন অঙ্গনে কাজ করছেন এমন ব্যক্তিত্বদের কি এতই অভাব? বর্তমান পুরস্কার কমিটি কি নোবেল কমিটির চাইতেও অভিজ্ঞ? এই সরকারের সুযোগ ছিল শুধু ঢাকা শহর নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে খুঁজে প্রতিভাবানদের পুরস্কৃত করা, মূল্যায়ন করা। তাহলে তারা যেমন স্বীকৃতি পেতো, তেমনি আরও নতুন উদ্যমে পদকপ্রাপ্তির দায়িত্ব নিয়ে কাজ করতে পারতেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানটিও মরণোত্তর অনুষ্ঠান হতো না, হতো সবার কাছে গ্রহণযোগ্য।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 12
(23)
- রোহিঙ্গা বিষয়ে আইসিজে’র মামলায় সফল হতে চাই: প্রধান...
- ‘সে যেন কেয়ামতের আলামত’
- সংখ্যালঘু বিতর্কে তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে...
- বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও ...
- অস্ট্রেলিয়ায় মিললো ডাইনোসরের পায়ের ছাপ
- ইউক্রেন যুদ্ধে জার্মানির ইন্ধন by তারেক খান
- শনি গ্রহের ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার by কাজী আকাশ
- কাঠ ব্যবসায়ীর ছেলে গড়েছিলেন আধুনিক তুরস্ক by মুহাম...
- ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: আমি আপনা...
- পাকিস্তানে সেই ট্রেন থেকে উদ্ধার ১৫৫ যাত্রী, সন্ত্...
- পাকিস্তানে ট্রেনে হামলার পর ১৮২ জনকে জিম্মি, দাবি ...
- জুমার নামাজ ও দোল এক দিনে পড়ায় শঙ্কা, সতকর্তা
- আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
- মৃত পোষ্যকে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করলেন চীন...
- কেন এই মরণোত্তর পদক?
- বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি ...
- সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
- মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?
- বিরল কূটনৈতিক ঘটনা: পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমান...
- নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম ...
- নারী-শিশু আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড়...
- আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
-
▼
Mar 12
(23)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment