Wednesday, March 12, 2025
আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
উল্লেখ্য, বাংলাদেশেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে মাদকবিরোধী অভিযানে বহু মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধে মানুষ হত্যায় বাংলাদেশ ও ফিলিপাইন প্রায় একই রকম অবস্থানে। তবে বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাউকে এর জন্য জবাবদিহি করতে হয়নি। অনলাইন বিবিসি বলছে, রড্রিগো দুতের্তেকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্সিয়াল মুখপাত্র সালভাদর পানেলো। তিনি এই গ্রেপ্তারকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, ২০১৯ সালেই আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ফিলিপাইন। জবাবে আইসিসি বলেছে, ফিলিপাইন সদস্য দেশ হিসেবে নিজেকে প্রত্যাহার করে নেয়ার আগে যেসব অপরাধ সেখানে সংঘটিত হয়েছে তার বিচার করার এখতিয়ার আছে আইসিসি’র। ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর হিউম্যান রাইটস ইন দ্য ফিলিপাইনস (আইসিএইচআরপি) বলেছে, রড্রিগো দুতের্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধে যেসব মানুষ নিঃস্ব হয়েছেন এবং তাদের পরিবার এই গ্রেপ্তারকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। আইসিএইচআরপি’র চেয়ারম্যান পিটার মারফি বলেন, বিশ্বে নৈতিকতার পথ অনেক দীর্ঘ। এখন সেটা ন্যায়বিচারের দিকে বেঁকে গেছে। তার নৃশংস শাসনকে সংজ্ঞায়িত করে যে গণহত্যা তার জবাবদিহিতা শুরু হচ্ছে দুতের্তেকে গ্রেপ্তারের মধ্যদিয়ে। উল্লেখ্য, আগামী ১২ই মে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন। এর জন্য হংকং থেকে তিনি প্রচারণা চালাচ্ছিলেন। ডাভাও শহরের মেয়র পদে আবার প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে একটি লাঠিতে ভর দিয়ে বেরিয়ে আসছেন দুতের্তে। তবে কর্তৃপক্ষ বলেছে, তিনি সুস্থ আছেন। সরকারি চিকিৎসকরা তার দেখভাল করছেন। হংকং ত্যাগ করার আগে তাকে দেখতে ফিলিপাইনের বেশ কিছু প্রবাসী জড়ো হন। তারা উল্লাস করতে থাকেন। এক পর্যায়ে তাদের উদ্দেশ্যে দুতের্তে বলেন- আমার অপরাধ কী? ফিলিপাইনের জনগণের শান্তি ও শান্তিময় জীবনের জন্য আমার ক্ষমতার সময়ে সবকিছুই করেছি। তার মেয়ে ভেরোনিকা দুতের্তে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ম্যানিলার ভিলামোর বিমান ঘাঁটিতে একটি লাউঞ্জে নিরাপত্তা হেফাজতে আছেন দুতের্তে। সেখান থেকেও তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন করতে শোনা যায়। তিনি বলেন, কোন অপরাধ আমি করেছি? আমাকে নিজের ইচ্ছায় নয়, অন্য কারও ইচ্ছায় আনা হয়েছে এখানে। স্বাধীনতা হরণ করার জন্য এখন আপনাদেরকেই জবাব দিতে হবে। ফিলিপাইনের রাষ্ট্রবিজ্ঞানী রিচার্ড হেডারিয়ান বলেন, দুতের্তেকে গ্রেপ্তারের মধ্যদিয়ে ফিলিপাইনের ইতিহাসে নতুন একটি যুগের সূচনা হচ্ছে। এটা হলো আইনের শাসন ও মানবাধিকারের বিষয়। হেডারিয়ান বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় আদালতে বিষয়টিকে বিচারের মুখোমুখি করার পরিবর্তে কর্তৃপক্ষ বিমানবন্দরে দুতের্তেকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে।
দুতের্তে এবং মারকোস পরিবার ২০২২ সালের নির্বাচনে একটি জোট গঠন করেছিল। সে সময় প্রেসিডেন্ট পদ না চেয়ে মারকোস জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করুন মেয়ে সারা দুতের্তে- এমনটাই চেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট দুতের্তে। কিন্তু রাজনৈতিক আলাদা এজেন্ডা সামনে আসায় কয়েক মাস ধরে এই দুই পরিবারের মধ্যে সম্পর্কের তিক্ততা প্রকাশ পেতে থাকে। প্রথমদিকে আইসিসি’র তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট মারকোস। কিন্তু দুতের্তে পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হতেই থাকে। ফলে প্রেসিডেন্ট মারকোস তার অবস্থান বদলান। পরে ইঙ্গিত দেন- আইসিসিকে সহযোগিতা করবে ফিলিপাইন। তবে গ্রেপ্তার হওয়ার পর দুতের্তেকে দ্য হেগে অবস্থিত আইসিসিতে বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট মারকোস পাঠাবেন কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, ২২ বছর ধরে দেশটির দক্ষিণে বিস্তৃত ডাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন দুতের্তে। ওই সময়ে রাজপথের অপরাধ একেবারেই কমে গিয়েছিল।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 12
(23)
- রোহিঙ্গা বিষয়ে আইসিজে’র মামলায় সফল হতে চাই: প্রধান...
- ‘সে যেন কেয়ামতের আলামত’
- সংখ্যালঘু বিতর্কে তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে...
- বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও ...
- অস্ট্রেলিয়ায় মিললো ডাইনোসরের পায়ের ছাপ
- ইউক্রেন যুদ্ধে জার্মানির ইন্ধন by তারেক খান
- শনি গ্রহের ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার by কাজী আকাশ
- কাঠ ব্যবসায়ীর ছেলে গড়েছিলেন আধুনিক তুরস্ক by মুহাম...
- ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: আমি আপনা...
- পাকিস্তানে সেই ট্রেন থেকে উদ্ধার ১৫৫ যাত্রী, সন্ত্...
- পাকিস্তানে ট্রেনে হামলার পর ১৮২ জনকে জিম্মি, দাবি ...
- জুমার নামাজ ও দোল এক দিনে পড়ায় শঙ্কা, সতকর্তা
- আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
- মৃত পোষ্যকে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করলেন চীন...
- কেন এই মরণোত্তর পদক?
- বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি ...
- সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
- মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?
- বিরল কূটনৈতিক ঘটনা: পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমান...
- নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম ...
- নারী-শিশু আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড়...
- আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
-
▼
Mar 12
(23)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment