Wednesday, March 12, 2025
সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
পুলিশ উভয়পক্ষের মামলা নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে বলে জানিয়েছেন জাফলং মামার দোকান এলাকার ট্রাক ও পাথর শ্রমিকরা। তারা জানিয়েছেন- সাবেক বিএনপি নেতা স্ট্যালিনের নির্দেশে কামাল মেম্বার কোয়ারির মধ্যখানে থাকা কয়েকশ’ শ্রমিকের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা তুলছিল। আর শ্রমিকরা টাকা দিতে অস্বীকার করলে স্ট্যালিন গ্রুপের লোকজন এসে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সত্যতা স্বীকারও করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ। তিনি জানিয়েছেন- বালু উত্তোলন নিয়ে খাসিয়া স্ট্যালিন ও শ্রমিকপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পড়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে জাফলং এলাকার শ্রমিকরা জানিয়েছেন- বালু পাথর লুটের বড় একটি অংশ যায় থানার ওসির কাছে। রোববার রাতের সংঘর্ষের ঘটনায় মোটা অঙ্কের টাকা দেয়া হলেও পুলিশ এখন মামলা রেকর্ড করেনি। সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে শ্রমিকরা কোয়ারিতে নিরাপত্তাহীন থাকবে বলে জানান তারা। এদিকে এর আগে স্থানীয় জুমপাড় এলাকায় পাথরখেকো সামাদ বাহিনীর হামলায় গুরুতর আহত হন কান্দুবস্তি গ্রামের আফসার ও তার ভাই। এ নিয়ে কান্দুবস্তি ও নয়াবস্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৫ই আগস্টের পর জাফলংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ শাহ আলম স্বপনের পাথর লুট চলছিল। এতে প্রতিবাদ করেছিল যুবদল নেতা আবুল কাশেম। ওই সময় পূর্ব জাফলং ছাত্রদলের আহ্বায়ক আজির উদ্দিনকে অপহরণ করে নিয়ে মারধর করেছিল কাশেমের লোকজন। পরে জাফলং বাজারে আজির উদ্দিন ও ভাই গিয়াসউদ্দিন যুবদল নেতা জয়দুলকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায়ও থানায় পাল্টাপাল্টি এজাহার দাখিল হয়েছিল। শুধু জাফলং নয় কয়েক দিন আগে গোয়াইনঘাটে হাজীপুরে বালু লুটকে কেন্দ্র করে মুখোমুখি হয়েছিল বালুপাথরখেকো লন্ডনী কামাল ও বিএনপি নেতা আরিফ ইকবাল নেহালের বাহিনীর মধ্যে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল নিজে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ওই এলাকার বালু নিয়ে এখন দু’পক্ষ মুখোমুখি অবস্থায় রয়েছেন বলে জানান হাজীপুর এলাকার বাসিন্দারা। মাসখানেক আগে বালু লুট নিয়ে জৈন্তাপুরের লালাখালেও দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। তখনো এই এলাকা লন্ডনী কামালসহ স্থানীয় বালু লুটকারীদের নাম এলাকায় আলোচিত হয়। কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারি ও শাহ আরেফিন টিলা লুটে শেষ করা হয়েছে। স্থানীয়দের ধারণা; হাজার কোটি টাকার পাথর ও বালু লুট করা হয়েছে। আর এতে নেতৃত্ব দিয়েছে যুবদল নেতা রেজনসহ কয়েকজন। শাহ আরেফিন টিলায় আছে আওয়ামী লীগের আধিপত্যও। বিএনপি, আওয়ামী লীগসহ অন্য দলের নেতাকর্মীরা একসঙ্গে মিলেমিশে লুটপাট করছেন ভোলাগঞ্জ কোয়ারি ও শাহ আরেফিন টিলা।
গত রোববার রাতে কোম্পানীগঞ্জে টিলার জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এই ঘটনায় সোমবার আহত আব্দুর রহিমের স্ত্রী বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। দুইপক্ষের ৬ জনসহ ৭ জন আহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন- শাহ আরেফিন টিলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা সিন্ডিকেট করে টিলা, মাজারের মাঠ, মসজিদের মাঠ ও কবরস্থান থেকে পাথর উত্তোলন করেছিলেন। এসব জায়গায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে টিলা এলাকায় সংঘর্ষ, জালিয়ারপাড় ও শাহ আরেফিন বাজার এলাকায় বেশ কয়েকবার উত্তেজনার সৃষ্টি হয়। সকালে শাহ আরেফিন টিলার কবরস্থান থেকে পাথর উত্তোলন করতে কাজ শুরু করেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী ও আওয়ামী লীগ নেতা বশর মিয়া গ্রুপ। এর আগে তারা মাজার মসজিদ মাঠ ও কবরস্থানের বেশির ভাগ জায়গায় থেকে পাথর উত্তোলন করে বিলীন করে দিয়েছেন। কবরস্থান থেকে পাথর উত্তোলনে জালিয়ারপাড়ের মাসুক মিয়ার মাধ্যমে বাধা দেন আওয়ামী লীগ নেতা আব্দুল করিমসহ জালিয়ারপাড় গ্রামের মুরব্বিরা। এতে হুঁশিয়ার আলী ও বশর মিয়া গ্রুপ ক্ষিপ্ত হয়। এদিন সন্ধ্যার পর মাসুক মিয়া শাহ আরেফিন বাজারে গেলে তার ওপর চড়াও হয় হুঁশিয়ার-বশর গ্রুপ। এর কিছুক্ষণ পর আব্দুল করিমসহ অন্যরা বাজারে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন- শাহ আরেফিন এলাকায় দু’পক্ষের মারামারির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ। পরে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 12
(23)
- রোহিঙ্গা বিষয়ে আইসিজে’র মামলায় সফল হতে চাই: প্রধান...
- ‘সে যেন কেয়ামতের আলামত’
- সংখ্যালঘু বিতর্কে তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে...
- বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও ...
- অস্ট্রেলিয়ায় মিললো ডাইনোসরের পায়ের ছাপ
- ইউক্রেন যুদ্ধে জার্মানির ইন্ধন by তারেক খান
- শনি গ্রহের ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার by কাজী আকাশ
- কাঠ ব্যবসায়ীর ছেলে গড়েছিলেন আধুনিক তুরস্ক by মুহাম...
- ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: আমি আপনা...
- পাকিস্তানে সেই ট্রেন থেকে উদ্ধার ১৫৫ যাত্রী, সন্ত্...
- পাকিস্তানে ট্রেনে হামলার পর ১৮২ জনকে জিম্মি, দাবি ...
- জুমার নামাজ ও দোল এক দিনে পড়ায় শঙ্কা, সতকর্তা
- আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
- মৃত পোষ্যকে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করলেন চীন...
- কেন এই মরণোত্তর পদক?
- বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি ...
- সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
- মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?
- বিরল কূটনৈতিক ঘটনা: পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমান...
- নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম ...
- নারী-শিশু আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড়...
- আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
-
▼
Mar 12
(23)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment