Wednesday, March 12, 2025
আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
‘স্বাস্থ্যসেবা, বন্দুকের সহিংসতা এবং রাজনীতি’, মাইকেল লার্ক, ৫৮
আমি পেনসিলভেনিয়ায় বড় হয়েছি। কিন্তু আমার জীবনের বেশিরভাগ সময় টেক্সাসে কেটেছে। আমার স্ত্রী এবং আমি সবসময় ভেবেছিলাম আমরা যুক্তরাষ্ট্রে থাকব। কিন্তু পরে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে কিছু জিনিস কখনো পরিবর্তন হবে না। কোভিডের পরে যখন আমার স্ত্রীর স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তখন আমরা দেখতে শুরু করি যে আমরা স্বাস্থ্যসেবার জন্য কত টাকা ব্যয় করেছি। আমরা সবসময় অনুভব করতাম আমাদের চারপাশকে আরও ভাল করতে হবে। মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে। কিন্তু আমার স্ত্রীর স্বাস্থ্য সমস্যা এবং ডনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে, জিনিসগুলো আর ঠিক হবে না। তবে এটি কেবল রাজনীতির বিষয় নয়। অনেক মানুষের দেশ ছাড়ার নেপথ্যে রয়েছে বন্দুক সহিংসতার সংস্কৃতি। জরিপগুলো দেখায় যে, ৮০% মানুষ শক্তিশালী বন্দুক আইন চায়, কিন্তু সরকার কিছু পরিবর্তন করবে না। আমার মনে আছে যুক্তরাষ্ট্রে একজন অভিভাবক একটি সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমি সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ চাই।’ আমরা ২০২৩ সালে যুক্তরাজ্যে চলে আসি এবং শ্রুসবেরিতে থাকতে শুরু করি যেখানে কমিক বইয়ের পেশাদারদের একটি বিশাল সম্প্রদায় রয়েছে , যার সাথে আমি সম্পৃক্ত। কয়েক সপ্তাহের মধ্যে আমি এবং আমার স্ত্রী সিদ্ধান্ত নিই যে, আমরা আর আমেরিকা ফিরে যাবো না। আমার নির্দিষ্ট ভিসার জন্য আবেদন করতে পারার আগে আমার কাছে তিন বছর সময় আছে এবং আমরা সেটাই করতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি একজন বৃটিশ নাগরিক হতে চাই। যুক্তরাষ্ট্রে যেখানে আমরা বসবাস করতাম তার সাথে তুলনা করলে এখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের মান নাটকীয়ভাবে উন্নত হয়েছে।
‘আমি জানতাম আমেরিকা ঠিক পথে যাচ্ছে না’, জোশুয়া হিকম্যান, ৩৮
আমি ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেছি এবং গ্রামীণ টেক্সাসে বড় হয়েছি। আমি মূলত ২০১০ সালে যুক্তরাজ্যে এসেছিলাম। ভেবেছিলাম কিছুদিনের জন্য থাকবো, পরে বুঝতে পারি আমি আসলে এখানে স্থায়ীভাবে থাকতে চাই। আমি তখন থেকেই অনুমান করছিলাম আমেরিকা ঠিক দিকে যাচ্ছে না। এরমধ্যেই স্নোডেন এনএসএ-এর নজরদারির কথা প্রকাশ্যে আনেন। ২০১৬ সালে আমার স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে ভিসা বিধিনিষেধের কারণে আমাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল। আমেরিকার জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি যুক্তরাজ্যে থাকার দ্বারা পরিবর্তিত হয়েছে। অবশেষে আমি সিদ্ধান্ত নিই যে, যুক্তরাষ্ট্রে বসবাস করা সম্ভব হবে না, ততক্ষণে ট্রাম্প ক্ষমতায় এসে গেছেন।আমি মন্টানায় ব্ল্যাক লাইভস ম্যাটারের প্রতিবাদে জড়িত ছিলাম। যেখানে পুলিশ পাশে দাঁড়িয়ে থাকলেও আমাদের দিকে মিলিশিয়ারা বন্দুক দেখাতে সাহস পেয়েছিলো। তখনই আমি জানতাম যে, আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদে থাকতে পারব না। বুঝতে পেরেছিলাম এটি নিরাপদ জায়গা হতে যাচ্ছে না। বরং আরো খারাপ দিকে যাচ্ছে। আমি ২০২০ সালে মিউজিক্যাল সাইকোলজিতে পড়তে যুক্তরাজ্যে ফিরে এসেছি এবং এখন আমি এখানে ভিসা নিয়ে কাজ করি। ২০৩০ সাল নাগাদ আমি সম্পূর্ণরূপে যুক্তরাজ্যের বাসিন্দা হবো।
‘এটা আমাকে আঘাত করেছে যে দেশের আইনগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে’, মেলিসা ক্লিমেন্টস, ৩৮
আমি ঠিক নিউ ইয়র্ক সিটির বাইরে বড় হয়েছি এবং আমি ২০০৯ সালে আমার স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে চলে আসি। আমি ভেবেছিলাম স্নাতক স্কুলে ভর্তি হতে আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাব। আমি কিংস-এ আমার স্নাতক ডিগ্রী করি এবং সেই সময়ে তাদের কাছে অত্যন্ত দক্ষ অভিবাসী ভিসা ছিল। আমি মনে করি, অনেক কারণের মধ্যে এটি একটি কারণ লোকেরা মার্কিন নাগরিকত্ব নিয়ে চিন্তা করছে। আমি তখন আমার বিয়ে করি এবং একটি (ভিন্ন) ভিসা সংগ্রহ করি। ২০১৪ সালে, আমি আমার ইহুদি পিতার কারণে আমার জার্মান নাগরিকত্ব অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই মুহূর্তে, আমি বৃটিশ নাগরিকত্ব পাওয়ার কথা ভাবিনি কারণ আমি ভেবেছিলাম আমি এখানে চিরকাল থাকতে পারব। তারপর ব্রেক্সিট ঘটেছে। ইইউ-এর তরফে অধিকারের প্রশ্ন ছিল, কিন্তু আমার মর্যাদা ক্ষুন্ন হয়নি। আমার দুটি মেয়ে আছে এবং আমরা এখানে একটি বাড়ি কিনেছি। কিন্তু আমার বাবাই আসলে আমার বৃটিশ নাগরিকত্ব নেয়ার জন্য আমাকে চাপ দিচ্ছেন। সম্ভবত কারণ তিনি একজন অভিবাসী হিসাবে বড় হয়েছেন এবং তিনি জানেন কাগজের টুকরো বলতে কী বোঝায়। তিনি সর্বদা আমাকে বলেন, ‘তুমি কখনই জানো না যে আমেরিকা কখন আইন পরিবর্তন করে ফেলবে। এটাই এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।’ ট্রাম্প যখন দ্বিতীয়বার শপথ নেন এবং জন্মগত নাগরিকত্ব প্রত্যাহার করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেন, তখন এটি আমার কাছে ধাক্কার মতো ছিল। বুঝতে পেরেছিলাম আইনগুলো তাত্ক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে। এখন, যুক্তরাজ্যে বহু বছর থাকার পর, আমি নাগরিকত্বের জন্য সমস্ত মানদণ্ড পূরণ করেছি। আমি শুধু নিশ্চিত করতে চাই যে আমার মেয়েরা যেখানেই থাকুক না কেন আমি যেন সবসময় তাদের সঙ্গে থাকতে পারি।
সূত্র : দ্য গার্ডিয়ান

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 12
(23)
- রোহিঙ্গা বিষয়ে আইসিজে’র মামলায় সফল হতে চাই: প্রধান...
- ‘সে যেন কেয়ামতের আলামত’
- সংখ্যালঘু বিতর্কে তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে...
- বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও ...
- অস্ট্রেলিয়ায় মিললো ডাইনোসরের পায়ের ছাপ
- ইউক্রেন যুদ্ধে জার্মানির ইন্ধন by তারেক খান
- শনি গ্রহের ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার by কাজী আকাশ
- কাঠ ব্যবসায়ীর ছেলে গড়েছিলেন আধুনিক তুরস্ক by মুহাম...
- ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: আমি আপনা...
- পাকিস্তানে সেই ট্রেন থেকে উদ্ধার ১৫৫ যাত্রী, সন্ত্...
- পাকিস্তানে ট্রেনে হামলার পর ১৮২ জনকে জিম্মি, দাবি ...
- জুমার নামাজ ও দোল এক দিনে পড়ায় শঙ্কা, সতকর্তা
- আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
- মৃত পোষ্যকে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করলেন চীন...
- কেন এই মরণোত্তর পদক?
- বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি ...
- সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
- মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?
- বিরল কূটনৈতিক ঘটনা: পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমান...
- নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম ...
- নারী-শিশু আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড়...
- আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
-
▼
Mar 12
(23)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment