Wednesday, March 12, 2025
বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও বেশি বেঁচে রইলেন অস্ট্রেলিয়ান ব্যক্তি
বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও বেশি বেঁচে রইলেন অস্ট্রেলিয়ান ব্যক্তি
প্রতি বছর বিশ্বজুড়ে ২ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ হৃদরোগে ভোগেন, কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের মতে, মাত্র ৬,০০০ জন দাতা হৃদপিণ্ড সংগ্রহ করতে পারেন। আর তাই কৃত্রিম হৃদপিণ্ড কর্মসূচির অংশ হিসেবে BiVACOR ডিভাইসটি তৈরি ও বাণিজ্যিকীকরণের জন্য ৫০ মিলিয়ন ডলার প্রদান করেছে অস্ট্রেলিয়ান সরকার। ইমপ্লান্টটি একটি সেতু হিসেবে ডিজাইন করা হয়েছে যাতে দাতার হৃদপিণ্ড প্রতিস্থাপনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত রোগীদের জীবিত রাখা যায়, কিন্তু BiVACOR-এর দীর্ঘমেয়াদী লক্ষ্য হল গ্রহীতারা যাতে হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন ছাড়াই তাদের ডিভাইসের সাথে বেঁচে থাকতে পারেন। নিউ সাউথ ওয়েলসের ৪০ বছর বয়সী এই রোগী, যিনি তীব্র হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন, তিনি অস্ট্রেলিয়ায় প্রথম এবং বিশ্বের ষষ্ঠ কৃত্রিম হৃদযন্ত্রের প্রাপক হওয়ার। যিনি গবেষণায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।
গত বছর যুক্তরাষ্ট্রে প্রথম পাঁচটি ইমপ্লান্ট করা হয়েছিল এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে সব রোগীরাই দাতা হৃদপিণ্ড পেয়েছিলেন। ইমপ্লান্ট এবং প্রতিস্থাপনের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ছিল ২৭ দিন। ২২ নভেম্বর সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কার্ডিওথোরাসিক এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন পল জ্যান্সের নেতৃত্বে ছয় ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে ওই অস্ট্রেলিয়ান রোগীর দেহে BiVACOR ডিভাইসটি প্রতিস্থাপন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রোগীকে গত ফেব্রুয়ারি মাসে BiVACOR স্থাপন করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মার্চ মাসে একটি দাতার হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য উপলব্ধ হয়। জ্যান্স বলেন, ‘অস্ট্রেলিয়ার চিকিৎসা জগতে এটি একটি মাইলফলক। আমরা বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য কাজ করে আসছি এবং অস্ট্রেলিয়ায় এই পদ্ধতিটি সম্পন্নকারী প্রথম দল হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’
সেন্ট ভিনসেন্টের একজন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ক্রিস হেওয়ার্ড, যিনি কয়েক সপ্তাহ নিবিড় পরিচর্যা ইউনিটে থাকার পর ওই রোগীর পর্যবেক্ষণের দায়িত্বে দিয়েছিলেন, তিনি বলছেন , BiVACOR হার্ট আন্তর্জাতিকভাবে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সাড়া ফেলে দেবে। হেওয়ার্ড-এর মতে, আগামী দশকের মধ্যে আমরা দেখতে পাব যে BiVACOR এমন রোগীদের জন্য বিকল্প হয়ে উঠবে যারা দাতার হৃদপিণ্ডের জন্য অপেক্ষা করতে অক্ষম বা যখন দাতার হৃদপিণ্ড পাওয়া যায় না।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং হার্ট ফাউন্ডেশনের বোর্ড সদস্য ডেভিড কোলকুহাউন মনে করেন, কৃত্রিম হৃদপিণ্ডের কার্যকারিতার সময়কাল - ১০০ দিনেরও বেশি। তবে একজন দাতার হৃদপিণ্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, যা মেয়াদকাল ১০ বছরেরও বেশি (অথবা ৩,০০০ দিন)। এই কারণেই কৃত্রিম হৃদপিণ্ডকে হৃদপিণ্ড প্রতিস্থাপনের বিকল্প হিসেবে বিবেচনা করার আগে "অনেক দীর্ঘ পথ" পাড়ি দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে হৃদরোগের আধুনিক ওষুধ পাওয়ার কারণে প্রতি জনসংখ্যায় হৃদরোগে আক্রান্তের সংখ্যা অনেক কম। ১৯৬৭-৬৮ সালের দিকে হৃদরোগে মৃত্যুর হার সর্বোচ্চ ছিল। তৎকালীন ১ কোটি ১০ লক্ষ জনসংখ্যার মধ্যে ৪৭,০০০ অস্ট্রেলিয়ান হৃদরোগে মারা যান। এখন ২০২২ সালে ২ কোটি ৬০ লক্ষ অস্ট্রেলিয়ানের মধ্যে ৪৫,০০০ অস্ট্রেলিয়ান মারা গেছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 12
(23)
- রোহিঙ্গা বিষয়ে আইসিজে’র মামলায় সফল হতে চাই: প্রধান...
- ‘সে যেন কেয়ামতের আলামত’
- সংখ্যালঘু বিতর্কে তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে...
- বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও ...
- অস্ট্রেলিয়ায় মিললো ডাইনোসরের পায়ের ছাপ
- ইউক্রেন যুদ্ধে জার্মানির ইন্ধন by তারেক খান
- শনি গ্রহের ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার by কাজী আকাশ
- কাঠ ব্যবসায়ীর ছেলে গড়েছিলেন আধুনিক তুরস্ক by মুহাম...
- ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: আমি আপনা...
- পাকিস্তানে সেই ট্রেন থেকে উদ্ধার ১৫৫ যাত্রী, সন্ত্...
- পাকিস্তানে ট্রেনে হামলার পর ১৮২ জনকে জিম্মি, দাবি ...
- জুমার নামাজ ও দোল এক দিনে পড়ায় শঙ্কা, সতকর্তা
- আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
- মৃত পোষ্যকে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করলেন চীন...
- কেন এই মরণোত্তর পদক?
- বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি ...
- সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
- মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?
- বিরল কূটনৈতিক ঘটনা: পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমান...
- নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম ...
- নারী-শিশু আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড়...
- আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
-
▼
Mar 12
(23)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment