Wednesday, March 12, 2025
নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম এতিমখানায় হরিলুট
নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম এতিমখানায় হরিলুট
সরজমিন জানা যায়, তিনটি বহুতল ভবন থাকার পরেও ২২০ জন এতিম শিশু থাকার মতো পর্যাপ্ত জায়গা নেই। একজনের সিটে দু’জন গাদাগাদি করে থাকতে হচ্ছে এখানে। বর্তমানে স্থান সংকুলান না হওয়ার দোহাই দিয়ে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এতিম শিক্ষার্থী ভর্তি বন্ধ। অথচ তিন হাজার বর্গফুটের ছাত্রাবাসের ফ্লোর দখল করে পরিবার নিয়ে থাকছেন তত্ত্বাবধায়ক। দোকান, রেস্টুরেন্ট, ফ্লোর ভাড়া থেকে শুরু করে এতিমখানার সম্পদ হয়েছে হরিলুট। ১৫ বছর ধরে এসব লুটপাটের নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
জানা যায়, এতিমখানার কাগজে-কলমে হর্তাকর্তা এখনো চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন। জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি। তিন বছর পর পর নির্বাচনের নিয়ম হলেও ১৫ বছর ধরে কোনো নির্বাচন করতে দেয়নি আজম নাছির। সাধারণ সম্পাদকের কর্তৃত্ব ধরে রেখে মাদ্রাসার সম্পদের ওপর তার নেতৃত্বে চলেছে হরিলুট। তার সহযোগী হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন ডিস্কো শওকত। সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা মো. হাবীব উল্লাহ এবং মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ। সহ-সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক হিসেবে আছেন আবুল কাশেম। লায়ন সানাহউল্লাহ আছেন শিক্ষা সম্পাদক হিসেবে। তাছাড়া আওয়ামী লীগের কাউন্সিলর নাজমুল হক ডিউক আছেন সদস্য হিসেবে। যদিও মোরশেদ ও সানাহউল্লাহ’র রাজনৈতিক সংশ্লিষ্টটার বিষয়ে জানা যায়নি।
আরও জানা যায়, এই কমিটির হাত ধরেই এতিমখানা ভবন নির্মাণ, ফ্লোর বিক্রি, দোকান, অফিস, রেস্টুরেন্ট ও বাসা ভাড়া আদায়, আর্থিক অনুদান, শিক্ষক-কর্মকর্তা-কমচারী নিয়োগ, সরকারি ক্যাপিটেশনসহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। এতিমখানার ৪০ বছর ধরে তত্ত্বাবধায়ক হিসেবে আছেন আবুল কাশেম। ছাত্রাবাসের ৫ম তলায় তিন হাজার বর্গফুট জায়গায় নিজের সন্তানাদি, নাতিপুতি নিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকছেন তিনি। একসময় অভাবের সংসার থাকলেও এতিমখানার তত্ত্বাবধায়কের পদ তার কপাল খুলে দিয়েছে। চাকরির মেয়াদ শেষ হলেও কমিটির সদস্যদের এতিমখানার দোকান, অফিস বরাদ্দ দিয়ে টিকে আছেন এখনো এই পদে। রাউজানে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পতদ্যাগের দাবিতে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা।
নিজের ইচ্ছেমতো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে তত্ত্বাবধায়ক আবুল কাশেমের বিরুদ্ধে। এতিম ছাত্রদের আবাসন সংক্রান্ত পণ্য ও খাদ্যসামগ্রী কিনতেও নিয়োজিত তার লোকেরা। এসব কাজের নেতৃত্ব দেন পিয়ন আনোয়ার। এ দায়িত্ব তাকেও বানিয়ে দিয়েছে কোটিপতি। তত্ত্বাবধায়ক আবুল কাশেমের এমন দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়েও কয়েকবার অভিযোগ গেলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের হস্তক্ষেপে দুদকের জাল থেকে বেরিয়ে যান তিনি। কয়েকজন আজীবন দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী জানান, নূন্যতম তদারকি ও জবাবদিহিতা নেই এই প্রতিষ্ঠানে। নামমূত্রে মূল্যে মার্কেটগুলোর দোকান, বাসা, অফিস কেনা-বেচা হচ্ছে। তিনটি বহুতল ভবন থাকার পরেও ২২০ জন এতিম শিশু থাকার মতো পর্যাপ্ত জায়গা নেই।
সরজমিন দেখা যায়, সিডিএর অনুমোদন, নকশা প্রণয়নসহ কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই একটি ৬ তলা, আরেকটি ৭ তলা ও একটি ৮ তলা বহুতল ভবন তৈরি করেছে কর্তৃপক্ষ। ভবনগুলোতে ছাত্রাবাসের পাশাপাশি রয়েছে সাড়ে চার শতাধিক দোকান, অফিস, রেস্টুরেন্ট ও বাসা। এখান থেকে মাসিক ভাড়া বাবদ পাওয়া যায় প্রায় ১০ লাখ টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সরকারিভাবে প্রতি মাসে ২ হাজার টাকা করে ক্যাপিটেশন গ্র্যান্ড পায় ১৩০ জন। এক বছরে যার পরিমাণ ৩১ লাখ ২০ হাজার টাকা। ক্যাপিটেশন, ভাড়া ও অন্যান্য অনুদান হিসেবে প্রায় দেড় কোটি টাকার বেশি বাৎসরিক আয় রয়েছে এতিমখানায়। কিন্তু প্রতিষ্ঠানের বাৎসরিক যে আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। নিজেদের ইচ্ছেমতো ভাউচার বানিয়ে ভুয়া অডিট করে এ হিসাব বিবরণী প্রস্তুত করা হয়।
এদিকে, বর্তমানে এতিম শিক্ষার্থীদের একমাত্র খেলাধুলার মাঠে নতুন করে তৈরি করা হচ্ছে আরও একটি ৮তলা বাণিজ্যিক ভবন। এ ভবন তৈরিতেও নেয়া হয়নি সিডিএর কোনো অনুমোদন। বর্গফুট হিসেবে ইতিমধ্যে নির্মাণাধীন এই ভবনের সব ফ্লোর বিক্রি করে দিয়েছে এতিমখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম বিরক্তির সুরে মানবজমিনকে বলেন, এই এতিমখানায় এত সমস্যা না? আর কোথাও সমস্যা নাই? আপনি এসে দেখে যান। একপর্যায়ে উত্তেজিত কণ্ঠে বলেন, আমি এখন কাপড় পরিষ্কার করছি। আপনি এসব আলাপ রাখেন। এ বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মোরশেদ আলম বলেন, নির্বাচন হয়নি এটি সত্য নয়। নির্বাচন হয়েছে। বর্তমানে কমিটিও আছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এতিমখানার সভাপতির দায়িত্বে রয়েছেন। এসব বিষয়ে জানতে ওনার সঙ্গে কথা বলুন। আপনি যেসব প্রশ্ন করছেন সেগুলো আসলে এখতিয়ারভুক্ত নয়। তবে ভবন নিয়ে যা শুনেছি সেখানে একটি পানির ট্যাংক হচ্ছে। ভবনের অনুমোদন দেয়নি সিডিএ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 12
(23)
- রোহিঙ্গা বিষয়ে আইসিজে’র মামলায় সফল হতে চাই: প্রধান...
- ‘সে যেন কেয়ামতের আলামত’
- সংখ্যালঘু বিতর্কে তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে...
- বিশ্বে এই প্রথম, কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে ১০০ দিনেরও ...
- অস্ট্রেলিয়ায় মিললো ডাইনোসরের পায়ের ছাপ
- ইউক্রেন যুদ্ধে জার্মানির ইন্ধন by তারেক খান
- শনি গ্রহের ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার by কাজী আকাশ
- কাঠ ব্যবসায়ীর ছেলে গড়েছিলেন আধুনিক তুরস্ক by মুহাম...
- ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: আমি আপনা...
- পাকিস্তানে সেই ট্রেন থেকে উদ্ধার ১৫৫ যাত্রী, সন্ত্...
- পাকিস্তানে ট্রেনে হামলার পর ১৮২ জনকে জিম্মি, দাবি ...
- জুমার নামাজ ও দোল এক দিনে পড়ায় শঙ্কা, সতকর্তা
- আইসিসি’র পরোয়ানায় গ্রেপ্তার রড্রিগো: আমার অপরাধ কী?
- মৃত পোষ্যকে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করলেন চীন...
- কেন এই মরণোত্তর পদক?
- বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি ...
- সিলেটের পাথর রাজ্যে মুখোমুখি লুটেরা উত্তাপ
- মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?
- বিরল কূটনৈতিক ঘটনা: পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমান...
- নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা: দেশের দ্বিতীয় বৃহত্তম ...
- নারী-শিশু আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড়...
- আমেরিকানরা এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব চাইছেন, কেন?
-
▼
Mar 12
(23)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment