Wednesday, October 16, 2024
বন্দর ঘিরে নেয়া মেগা প্রকল্প, পর্যালোচনা হচ্ছে
বন্দর ঘিরে নেয়া মেগা প্রকল্প, পর্যালোচনা হচ্ছে
এর মধ্যে বে-টার্মিনাল এলাকাও তিনি পরিদর্শন করেন। মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। এক্ষেত্রে কম ব্যয় এবং সরকারি বেসরকারি বে-টার্মিনালগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পরবর্তী চিন্তা করা হবে। বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, বে-টার্মিনাল প্রয়োজন হলেও যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অনেকটা বিলাসী। গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে এই বিশাল এবং বিলাসী প্রকল্পের বিষয়ে নতুন করে ভাবতে হবে। চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে স্থাপিত বঙ্গবন্ধু টানেলের উদাহরণ দিয়ে অনেকে বলছেন, এটি একটি বিলাসী প্রকল্প। এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পটি সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে হওয়ার কথা। প্রকল্প এলাকায় চারটি টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের বিষয়টি যাচাই না করে একসঙ্গে চারটি টার্মিনালের কাজ হাতে নেয়াও যৌক্তিক নয়। সূত্রের দাবি, বিগত সরকারের সুবিধাভোগী কিছু কর্মকর্তা ও পরামর্শক এই প্রকল্প বাস্তবায়নে উৎসাহী ছিলেন। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সরকারি এবং বেসরকারি জেটিগুলোর প্রায় অর্ধেক অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেগুলো ব্যবহার না করে বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বে-টার্মিনাল নির্মাণের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সরকারি ও বেসরকারিভাবে বর্তমানে যে জেটিগুলো কার্যকর ও নির্মাণাধীন আছে সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে অর্থনৈতিক এ সংকটের সময় বড় প্রকল্প হাতে নেয়ার প্রয়োজন হবে না। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণাধীন জেটি সংখ্যা ১৭টি, যার মধ্যে ১১টি কনটেইনার জেটি, বাকি ছয়টি বাল্ক কার্গো জেটি। এ ছাড়াও সরকারি ও স্বায়ত্তশাসিত জেটির মধ্যে চালু আছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, ডলফিন ওয়েল জেটি, গ্রেইন সাইলো জেটি, সিমেন্ট ক্লিংকার জেটি, টিএসপি জেটি ও সিইউএফএল জেটি। বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাইডকের দুটি জেটিও চালু আছে। এই প্রকল্পের জন্য বড় ঝুঁকি হলো বিশাল জায়গা জুড়ে দ্রুত পলি পড়ার কারণে যতই ড্রেজিং করা হোক না কেন, দীর্ঘ মেয়াদে নাব্যতা সংকট দূর করা প্রায় অসম্ভব। এই প্রকল্প হাতে নেয়ার আগে বিভিন্ন সমীক্ষায় এসব তথ্য আসলেও উৎসাহী কর্মকর্তারা তা আমলে নেননি।
সম্প্রতি মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে জাপান বিনিয়োগ করবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিদায়ী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প নেয়া হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই সেগুলো কাটছাঁটের তালিকা তৈরি শুরু করে। প্রাথমিক পর্যায়ে থাকা রাজনৈতিক প্রকল্প বাদ দেয়া হচ্ছে। কমানো হচ্ছে অন্যান্য প্রকল্পের পরিধি। পরিস্থিতি ও বিবেচনায় বে-টার্মিনাল নির্মাণ নিয়েও গভীর পর্যালোচনা হচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. আলী আজম আল আজাদ এ বিষয়ে বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্পে সরকারকে কোনো অর্থ খরচ করতে হয় না। তবে যে কোনো প্রকল্প গ্রহণের আগে দেশের এবং স্থানীয় অংশীজনের স্বার্থ দেখা হয়ে থাকে। বে-টার্মিনাল নির্মাণ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিদর্শন করে গেছেন। এই প্রকল্পের অর্থায়ন কারা করবে তাও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ তাই বাস্তবায়ন করবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1393)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 16
(17)
- ১০০ বছর পর মিলল জুতোসমেত পায়ের অংশ! বদলে যেতে পারে...
- ডিম নিয়ে কেন এত আলোচনা
- জামায়াতের আমীরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সা...
- আমেরিকার আবিষ্কারক কলম্বাসের ধর্ম নিয়ে বিতর্ক
- পরীক্ষার ফল এসেছে কিন্তু তারা নেই
- ফ্যাক্টরিতে যেভাবে বিমান তৈরি হয়
- পাকিস্তানে কলেজের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ, রণক্ষেত্র...
- ইরানের কোথায় হামলা করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু
- ঈর্ষার আগুন নয় ভালোবাসার শক্তিই হোক আমাদের সাংস্কৃ...
- সরকার কি তাহলে প্রতিবিপ্লবের মুখোমুখি? by মতিউর রহ...
- মেট্রোরেলের সাবেক এমডি’র আয়েশে গচ্চা সাড়ে সাত কোটি...
- শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চ...
- রংপুরে সারজিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাপা’র
- যে অভিযোগে বরখাস্ত হলেন হাথুরুসিংহে: এই মেয়াদে হাথ...
- চীনের একদিন পরেই যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সামরিক মহড়া
- দুর্নীতির মামলায় জেল খেটেও তিনি বেবিচকের প্রধান প্...
- বন্দর ঘিরে নেয়া মেগা প্রকল্প, পর্যালোচনা হচ্ছে
-
▼
Oct 16
(17)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment