Wednesday, October 16, 2024
রংপুরে সারজিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাপা’র
রংপুরে সারজিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাপা’র
সোমবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা, মহানগর এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলটির যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সভাপতির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ রংপুরে আসতে পারবে না। যদি কোনো ফেসবুকে মেসেজে দেখেন তারা রংপুরে আসছে, তাহলে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা দেখিয়ে দিতে চাই জাতীয় পার্টির শক্তি কতটুকু। এই আন্দোলন পুলিশ, বিজিবি না র্যাব ঠেকাতে তাই দেখা যাবে। তিনি বলেন, আপনারা প্রত্যেক উপজেলার নেতৃবৃন্দ কান খুলে শোনেন, মহানগর থেকে যখনই ঘোষণা আসবে, সারজিস ও হাসনাতের কোনো অংশগ্রহণ রংপুরের মাটিতে হতে দেয়া হবে না। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনার আপনারা কান খুলে শুনে রাখেন, রাজনৈতিক সংলাপে জাপাকে আমন্ত্রণ করা না হলে সেই সংলাপ রংপুরে হতে দেবো না। জাপা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। রংপুরে আমাদের অস্তিত্ব। এটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনে আমি মোস্তফা বুকের তাজা রক্ত ঢেলে দেবো।
মোস্তাফিজার রহমান মোস্তফার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা সোমবার দিবাগত মধ্য রাতে নগরীর মেডিকেল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান, ‘দালালের ঠিকানা এই রংপুরে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘সারজিস-হাসনাতের অপমান মানবে না রংপুরের জনগণ’, ‘২৪’র বিপ্লবীদের অপমান মানবে না জনগণ’সহ বিভিন্ন স্লোগান দেন। এরপর মেডিকেল মোড়ে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, মোতাওয়াক্কিল বিল্লাহসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তাদেরকে নিয়ে কথা বলার দুঃসাহস যদি কেউ দেখায়, তাদের সমুচিত জবাব এই রংপুর থেকেই প্রথম শুরু হবে। আমরা জাতীয় পার্টির বক্তব্য প্রত্যাহারের হুঁশিয়ারি দিচ্ছি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1393)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 16
(17)
- ১০০ বছর পর মিলল জুতোসমেত পায়ের অংশ! বদলে যেতে পারে...
- ডিম নিয়ে কেন এত আলোচনা
- জামায়াতের আমীরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সা...
- আমেরিকার আবিষ্কারক কলম্বাসের ধর্ম নিয়ে বিতর্ক
- পরীক্ষার ফল এসেছে কিন্তু তারা নেই
- ফ্যাক্টরিতে যেভাবে বিমান তৈরি হয়
- পাকিস্তানে কলেজের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ, রণক্ষেত্র...
- ইরানের কোথায় হামলা করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু
- ঈর্ষার আগুন নয় ভালোবাসার শক্তিই হোক আমাদের সাংস্কৃ...
- সরকার কি তাহলে প্রতিবিপ্লবের মুখোমুখি? by মতিউর রহ...
- মেট্রোরেলের সাবেক এমডি’র আয়েশে গচ্চা সাড়ে সাত কোটি...
- শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চ...
- রংপুরে সারজিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাপা’র
- যে অভিযোগে বরখাস্ত হলেন হাথুরুসিংহে: এই মেয়াদে হাথ...
- চীনের একদিন পরেই যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সামরিক মহড়া
- দুর্নীতির মামলায় জেল খেটেও তিনি বেবিচকের প্রধান প্...
- বন্দর ঘিরে নেয়া মেগা প্রকল্প, পর্যালোচনা হচ্ছে
-
▼
Oct 16
(17)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment