Wednesday, October 16, 2024
পাকিস্তানে কলেজের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ, রণক্ষেত্র লাহোর
পাকিস্তানে কলেজের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ, রণক্ষেত্র লাহোর
অধ্যক্ষকে সারাদিন কলেজে আটকে রাখে ছাত্রীরা। গভীর রাতে পুলিশ অধ্যক্ষকে ঘেরাও মুক্ত করে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-পুলিশ সংঘর্ষে ২৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের বয়স ১৬ থেকে ২৫-এর মধ্যে। জানা গিয়েছে, ওই কলেজের ভিতরে ঢুকে আসবাবে আগুন ধরান বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন প্রশাসনের বিরুদ্ধে। পরে বিষয়টি আরও উত্তপ্ত হয়। তারা রাস্তা অবরোধ করেন। পুলিশ বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায়। শারাজ আব্বাস নামে পাঞ্জাব কলেজের এক শিক্ষার্থী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘পাঞ্জাব পুলিশ নির্দয়ের মতো কলেজের ভিতরে ও বাইরের চত্বরে আমাদের উপরে নির্যাতন করেছে। ছাড় পায়নি মেয়েরাও।’
যদিও পুলিশের ব্যাখ্যা, তারা যা করেছে তা বাধ্যতই করেছে। সিনিয়র পুলিশ অফিসার ফয়জল কামরানের দাবি, শিক্ষার্থীরা চাইছিলেন কলেজের অধ্যক্ষকে পুলিশ হেফাজতে নেওয়া হোক। পরিস্থিতি এমনদিকে গড়াচ্ছিল, ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে আঘাতও করতে পারতেন। অগত্যা পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। আহতদের মধ্যে লাহোর পুলিশের এসপি, ডিএসপি-রাও আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সন্ত্রাস-দমন পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদের অভিযোগ, ধর্ষণের অভিযোগটি চেপে দেওয়ার চেষ্টা করেছিল কলেজ কর্তৃপক্ষ। মেয়েটির সহপাঠীরা অভিযোগ জানাতে গেলে অধ্যক্ষ তা কানে তোলেননি। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ ডাকা হয়।
পাকিস্তানে কলেজে এখন নতুন শিক্ষাবর্ষের ভর্তি চলছে। লাহোরের শিক্ষা বিভাগ গোলমালের জেরে সব কলেজের ভর্তি বন্ধ করে দিয়েছে। লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী। ওই প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেন, মুখ্যমন্ত্রী মরিয়ম শরিফ প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যালোচনা করছেন। আক্রান্ত ছাত্রী ও তার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলার চেষ্টা চালাচ্ছেন। পাঞ্জাব প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দর হায়াত সমাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন, আমরা ন্যায় নিশ্চিত করব। ছাত্রছাত্রীদের অনুরোধ তারা ক্যাম্পাসে ফিরে যান। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কলেজের এক বেসরকারি নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে। যদিও কলেজ কর্তৃপক্ষ সোমবার রাত পর্যন্ত ধর্ষণের ঘটনায় এফআইআর করেনি।
কলেজ কর্তৃপক্ষের দাবি, অভিযোগ প্রমাণ সাপেক্ষ। পুলিশ ধর্ষণের অভিযোগের প্রমাণ পেলে তখন অভিযোগ দায়ের করা হবে। কলেজের এই বক্তব্যই আগুনে ঘি ঢেলেছে লাহোরে। জানা গিয়েছে, পাকিস্তানের একটি প্রভাবশালী পরিবার ওই কলেজের মালিক। সারা দেশে তাদের কয়েকশে কলেজ আছে। প্রশাসন এবং রাজনৈতিক মহলে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। পাঞ্জাব প্রদেশের শিক্ষামন্ত্রী রানা হায়াত জানাচ্ছেন, ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার যে অভিযোগ তোলা হয়েছে তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কলেজ প্রশাসনের বিরুদ্ধে কড় পদক্ষেপ করবে প্রশাসন।
সূত্র : ডন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1393)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 16
(17)
- ১০০ বছর পর মিলল জুতোসমেত পায়ের অংশ! বদলে যেতে পারে...
- ডিম নিয়ে কেন এত আলোচনা
- জামায়াতের আমীরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সা...
- আমেরিকার আবিষ্কারক কলম্বাসের ধর্ম নিয়ে বিতর্ক
- পরীক্ষার ফল এসেছে কিন্তু তারা নেই
- ফ্যাক্টরিতে যেভাবে বিমান তৈরি হয়
- পাকিস্তানে কলেজের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ, রণক্ষেত্র...
- ইরানের কোথায় হামলা করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু
- ঈর্ষার আগুন নয় ভালোবাসার শক্তিই হোক আমাদের সাংস্কৃ...
- সরকার কি তাহলে প্রতিবিপ্লবের মুখোমুখি? by মতিউর রহ...
- মেট্রোরেলের সাবেক এমডি’র আয়েশে গচ্চা সাড়ে সাত কোটি...
- শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চ...
- রংপুরে সারজিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাপা’র
- যে অভিযোগে বরখাস্ত হলেন হাথুরুসিংহে: এই মেয়াদে হাথ...
- চীনের একদিন পরেই যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সামরিক মহড়া
- দুর্নীতির মামলায় জেল খেটেও তিনি বেবিচকের প্রধান প্...
- বন্দর ঘিরে নেয়া মেগা প্রকল্প, পর্যালোচনা হচ্ছে
-
▼
Oct 16
(17)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment