Wednesday, October 16, 2024
শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন by রাশিম মোল্লা
শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন by রাশিম মোল্লা
সূত্র জানায়, শেখ হাসিনা ছাড়া অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হতে পারে তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশের মধ্যে বিশেষ করে- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-আর-রশিদ, সাবেক যগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এসবি প্রধান মনিরুল ইসলাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রাইব্যুনালে এরইমধ্যে ৪৫টি এবং তদন্ত সংস্থায় ১৬টি অভিযোগ জমা পড়েছে। সবমিলে ৬১টি অভিযোগ পড়েছে। বেশির ভাগ অভিযোগই আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। সবচেয়ে বেশি অভিযোগ পড়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি ইতিমধ্যে দেশত্যাগ করেছেন। অন্য অভিযুক্তদের একটি বড় অংশও এরইমধ্যে দেশত্যাগ করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর মিলছে।
এর আগে সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং বিচারপতি শফিউল আলম মাহমুদ ও সাবেক জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এরপর বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ট্রাইব্যুনাল ভবনের বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নির্মমভাবে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকগোষ্ঠী নির্মমভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। সে সময় কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষের অঙ্গহানি, গুরুতর আহত ও চিরতরের জন্য বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ কেন, এ উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির কোথাও নাই। পৃথিবীর ইতিহাসেও এরূপ ঘটনা বিরল। আসিফ নজরুল বলেন, এত বড় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার যেখানে হবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার কাজ আজ আমরা দ্বিতীয় বারের মতো পরিদর্শন করলাম। সংস্কার কাজ সুন্দর ও সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে গণপূর্ত উপদেষ্টা সক্রিয় ভূমিকা রাখছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও মেরামত ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে তদারকি করছেন। আমরা কাজের অগ্রগতি দেখতে আবারো এখানে আসবো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম মানবজমিনকে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যক্রম নিয়ে অনেক অভিযোগ ছিল। এবার যেন এমন কোনো অভিযোগ না উঠে যেটার কারণে বিচার প্রশ্নবিদ্ধ হয়। তিনি বলেন, আদালতে কোনো দরখাস্ত দায়েরের ক্ষেত্রে প্রসিকিউশনকে সতর্ক থাকতে হবে। যেন ভাষাগত ও তথ্যগত কোনো ভুল না থাকে। মামলার সাক্ষীগণ যেন রিলেইবল ও নিরপেক্ষ হয়। যেহেতু এখন থেকে ট্রাইব্যুনালে ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের অনুমতি আছে, সেহেতু ব্যবহৃত চিত্রগুলো যাতে সঠিকভাবে উত্থাপিত হয়।
উল্লেখ্য, গত ৮ই অক্টোবর হাইকোর্টে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ রয়েছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1393)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 16
(17)
- ১০০ বছর পর মিলল জুতোসমেত পায়ের অংশ! বদলে যেতে পারে...
- ডিম নিয়ে কেন এত আলোচনা
- জামায়াতের আমীরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সা...
- আমেরিকার আবিষ্কারক কলম্বাসের ধর্ম নিয়ে বিতর্ক
- পরীক্ষার ফল এসেছে কিন্তু তারা নেই
- ফ্যাক্টরিতে যেভাবে বিমান তৈরি হয়
- পাকিস্তানে কলেজের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ, রণক্ষেত্র...
- ইরানের কোথায় হামলা করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু
- ঈর্ষার আগুন নয় ভালোবাসার শক্তিই হোক আমাদের সাংস্কৃ...
- সরকার কি তাহলে প্রতিবিপ্লবের মুখোমুখি? by মতিউর রহ...
- মেট্রোরেলের সাবেক এমডি’র আয়েশে গচ্চা সাড়ে সাত কোটি...
- শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চ...
- রংপুরে সারজিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা জাপা’র
- যে অভিযোগে বরখাস্ত হলেন হাথুরুসিংহে: এই মেয়াদে হাথ...
- চীনের একদিন পরেই যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সামরিক মহড়া
- দুর্নীতির মামলায় জেল খেটেও তিনি বেবিচকের প্রধান প্...
- বন্দর ঘিরে নেয়া মেগা প্রকল্প, পর্যালোচনা হচ্ছে
-
▼
Oct 16
(17)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment