Friday, October 18, 2024
ইসরায়েলি হামলা দমাতে পারেনি ফিলিস্তিনি তরুণীর স্বপ্ন
ইসরায়েলি হামলা দমাতে পারেনি ফিলিস্তিনি তরুণীর স্বপ্ন
লোকগানের ভাষায় বলা হয়, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি-মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি-পরান বান্ধিবি কেমনে? বাস্তবে এই গানের জীবন্ত উদাহরণ হয়ে আছেন গাজার এক তরুণী। ইসরায়েলি সেনাদের বর্বরতায় বিশ্ব ভ্রমণের সম্ভাবনা থেমে গেলেও থেমে নেই তার মন।
২০ বছর বয়সী নুর আল রামলাওয়ি। গাজা বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করা এই তরুণী স্বপ্ন দেখতেন বিশ্ব ভ্রমণের। সম্প্রতি তুরস্কে উচ্চশিক্ষার জন্য বৃত্তি অর্জন করেন তিনি। কিন্তু ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তার স্বপ্ন ভেঙ্গে যায়। তারপর মেয়াদ শেষ হওয়া পাসপোর্টে আঁকতে থাকেন বিশ্বের বিভিন্ন পর্যটন গন্তব্যের ছবি। যুদ্ধের দামামার মধ্যেই এভাবে বাঁচিয়ে রেখেছেন তার বিশ্বভ্রমণের স্বপ্ন।
এ বিষয়ে নুর আল রামলাওয়ি বলেন, আমি যুদ্ধ বন্ধ হওয়ার অপেক্ষা করছি, কিন্তু এটা শেষ হচ্ছে না। আমি তুরস্কে যাওয়ার সুযোগ হারিয়েছি। কয়েক মাস পর আমি সীমান্ত পারি দেয়ার আবেদন করি, যখন সময় আসে তখন সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, ফলে আমি আর যেতে পারি না।
রামলাওয়ি তার পাসপোর্টের খালি পৃষ্ঠাগুলোতে মস্কোর রেড স্কয়ারে অবস্থিত সেইন্ট বাসিল’স ক্যাথেড্যালের ছবি এঁকেছেন। এঁকেছেন প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের ছবিও। তার আঁকা ছবির মধ্যে রয়েছে মিসরের বিখ্যাত পিরামিড ও বহুল জনপ্রিয় উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলের দৃশ্য।
নুর আল রামলাওয়ি আরও বলেন, ব্যবহার করার আগেই আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এটিকে এমন কোনো কাজে ব্যবহার করব, যা আমি ভালোবাসি। আমি এটিকে একটি স্মারকগ্রন্থ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিলাম, যাতে আমি যখনই এর দিকে তাকাবো তখন আমার হারানো স্বপ্নগুলো মনে করতে পারি।
গাজার এ তরুণী আশা করেন একদিন এ যুদ্ধের সমাপ্তি হবে। তারা তাদের জীবন ফিরে পাবেন, যাতে তারা প্রিয় শহরকে আবারও তৈরি করতে পারেন এবং হারিয়ে যাওয়া স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। তিনি বিশ্বভ্রমণ করতে চান এবং স্বাভাবিক জীবনযাপন করতে চান বলেও জানান।
![]() |
| নুর আল রামলাওয়ি। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1435)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 18
(14)
- অন্তঃসত্ত্বা মায়ের থেকে মাইক্রোপ্লাস্টিক চলে যেতে ...
- সিনওয়ারের মৃত্যু হামাসের জন্য মারাত্মক আঘাত, তবে য...
- চাকরিতে থেকে ওসব করার সুযোগ নেই by বঙ্গবীর কাদের স...
- ভারত-কানাডা বিতর্কের কেন্দ্রে থাকা কে এই লরেন্স বি...
- পিটার হাস্কে নিয়ে অস্বস্তির কথা বাইডেন প্রশাসনকে ...
- ইসরায়েলি হামলা দমাতে পারেনি ফিলিস্তিনি তরুণীর স্বপ্ন
- ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা, রাশিয়ার হু...
- হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আর বাকি ১৮ দিন: ট্রাম্পের হুমকি ভাবিয়ে তুলছে
- সালমান খানকে হত্যায় ২৫ লাখ রুপির চুক্তি, ভাড়া করা ...
- ৪৩তম বিসিএস’র নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপি’র
- দেশে ফিরছেন না নিপুণ
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপি’র রিভিউ আবেদনে ১০...
- নিরাপত্তা সংকট সাকিব ঢাকায় আসলেন না by ইশতিয়াক পারভেজ
-
▼
Oct 18
(14)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment