Friday, October 18, 2024
আর বাকি ১৮ দিন: ট্রাম্পের হুমকি ভাবিয়ে তুলছে
আর বাকি ১৮ দিন: ট্রাম্পের হুমকি ভাবিয়ে তুলছে
রোববার এক সাক্ষাৎকারে তিনি ডেমোক্রেটদেরকে ভেতরকার শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, তারা নির্বাচনের দিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার অনুমান এটা মোকাবিলা করতে ন্যাশনাল গার্ডকে ব্যবহার করতে হবে। একদিন পরে পেনসিলভ্যানিয়াতে জনতার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দেন। তাতেও রাজনৈতিক বিরোধীদেরকে কঠোর বার্তা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, তারা (বিরোধী ডেমোক্রেট) খুব খারাপ। খোলামেলা বলছি তারা অশুভ। তারা শয়তান। তারা যা করেছে তা হলো অস্ত্র দিয়েছে। আমাদের নির্বাচনে অস্ত্রের ব্যবহার করেছে। তারা এমন সব কাজ করেছে যা সম্ভব এমনটা কেউ ভাবতেও পারে না। মঙ্গলবার তাকে শিকাগোতে একটি অর্থনৈতিক ফোরামে একজন সাংবাদিক প্রশ্ন করেন। তার জবাবে ট্রাম্প আরও একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অস্বীকার করেন।
ওদিকে যুক্তরাষ্ট্রের ব্যাটলগ্রাউন্ডগুলোতে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। হোয়াইট হাউসের দৌড় এখন নির্বাচনের দিনের কাছাকাছি। তখনো ট্রাম্প তার সেই পুরনো ধারায় চলছেন। তিনি ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আশ্রয় নিয়েছিলেন বড় মাত্রায় ভোট জালিয়াতি তত্ত্বের। অভিযোগ করেছিলেন যে, বিচার ব্যবস্থাকে তার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পক্ষান্তরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শক্তিধর কর্তৃত্ববাদী হওয়া সত্ত্বেও তাদের প্রশংসা করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নমিনি বা প্রার্থী এর আগে কখনো প্রকাশ্যে তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহারের হুমকি দেননি। ট্রাম্প রাজনৈতিক প্রতিশোধের হুমকি বাড়াতে গিয়ে মার্কিন ভোটারদেরকে খুব ভিন্ন পছন্দের সুযোগ দিচ্ছেন, যা খুবই কম গণতান্ত্রিক। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে হোয়াইট হাউসের সহযোগী ছিলেন ইয়ান বাসিন। তিনি বর্তমানে প্রোটেক্ট ডেমোক্রেসি নামের একটি এডভোকেসি গ্রুপের নেতৃত্বে আছেন। তিনি বলেন, কোনো প্রার্থীকে জনগণ সমর্থন না করার কারণে তাদের বিরুদ্ধে যথার্থ প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন- এমন নজির নেই।
ডনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিস যখন তাদের ক্লোজিং বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে যুক্তরাষ্ট্রের ভোটারদের শীর্ষ অগ্রাধিকারগুলোতে। তার মধ্যে আছে- অর্থনীতি, গর্ভপাতের অধিকার, গৃহায়ন খরচ, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত থাকার বিষয়। দুই প্রার্থীর মধ্যে এখনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে টাইট। পেনসিলভ্যানিয়ার ইরি এলাকায় র্যালিতে কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে কমালা হ্যারিস তার প্রতিপক্ষ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি যে বা যারা তার বিরুদ্ধে ভোট দেবেন, তাদেরকে তিনি শত্রু হিসেবে মনে করেন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহারের কথা বলছেন তিনি। কমালার সহযোগীরা বিশ্বাস করেন, ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত নন ভোটাররা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1435)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 18
(14)
- অন্তঃসত্ত্বা মায়ের থেকে মাইক্রোপ্লাস্টিক চলে যেতে ...
- সিনওয়ারের মৃত্যু হামাসের জন্য মারাত্মক আঘাত, তবে য...
- চাকরিতে থেকে ওসব করার সুযোগ নেই by বঙ্গবীর কাদের স...
- ভারত-কানাডা বিতর্কের কেন্দ্রে থাকা কে এই লরেন্স বি...
- পিটার হাস্কে নিয়ে অস্বস্তির কথা বাইডেন প্রশাসনকে ...
- ইসরায়েলি হামলা দমাতে পারেনি ফিলিস্তিনি তরুণীর স্বপ্ন
- ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা, রাশিয়ার হু...
- হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আর বাকি ১৮ দিন: ট্রাম্পের হুমকি ভাবিয়ে তুলছে
- সালমান খানকে হত্যায় ২৫ লাখ রুপির চুক্তি, ভাড়া করা ...
- ৪৩তম বিসিএস’র নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপি’র
- দেশে ফিরছেন না নিপুণ
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপি’র রিভিউ আবেদনে ১০...
- নিরাপত্তা সংকট সাকিব ঢাকায় আসলেন না by ইশতিয়াক পারভেজ
-
▼
Oct 18
(14)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment