Friday, September 27, 2024
‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠান: জাহিন রাজিনকে অনুপ্রবেশকারী বললেন মাহফুজ
‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠান: জাহিন রাজিনকে অনুপ্রবেশকারী বললেন মাহফুজ
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই অনুষ্ঠানে এক বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের মঞ্চে ডাকেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ মঞ্চে ওঠেন। প্রথম দুজনের ড. ইউনূসের সফরসঙ্গীর তালিকায় থাকলেও, তৃতীয়জনের নাম ছিল না।
এই তিনজন মঞ্চে গিয়ে বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করে ড. ইউনূসের পাশে গিয়ে দাঁড়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবিতে ওই তরুণকে দেখা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন। হাইড্রোকো প্লাস-এর প্রতিষ্ঠাতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে।
এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ড. ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুকে ক্লিনটন ইনিশিয়েটিভের (সিজিআই) অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইনট্রুডার (অনুপ্রবেশকারী) বলে উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিনটন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন।
সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আটকাতে পারেননি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। উপস্থিত বিশ্বনেতা ও গণ্যমান্যদের জন্য অসহায় বোধ করছিলাম।’
ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবেন বলেও উল্লেখ করেন মাহফুজ আলম লিখেছেন, ‘এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্বপরিকল্পিত কাজ। আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1405)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 27
(30)
- পরাজিত ফ্যাসিবাদী হাসিনা ছাত্র-জনতার বিপ্লবকে নস্য...
- মাস্টারমাইন্ড প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ
- বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বব্যাপী মানুষকে প্রেরণা ...
- ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ বিজয় by ডা. ওয়াজেদ খান
- যেভাবে ছাত্র বিপ্লবের মুখ নাহিদ ইসলাম: টাইম ম্যাগা...
- জাহিনকে নিয়ে নানা প্রশ্ন
- জৌলুস হারাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত by ওয়াহিদুর রহ...
- ‘রগ কাটা’ নিয়ে ঢাবি শিবির সেক্রেটারির জবাব
- অবশেষে আঁতুড়ঘরেই শিবিরের আত্মপ্রকাশ
- পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনলেন পুতিন, পশ্চিমা বি...
- বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের...
- ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ...
- সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ...
- মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ
- যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে পূর্ণ শক্তি নিয়ে ...
- অসাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি
- ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে: এএনআইক...
- সেভেন স্টার গ্রুপে জিম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক by...
- রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর...
- ৪০ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মা...
- ইউপি বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না: বিএনপি
- সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন: মোস্তফা ...
- ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠান: জাহিন রাজিন...
- শেখ পরিবার ভদ্রতা-শিষ্টাচারের কালচার শেখেনি: রিজভী
- ‘সুইসাইড পড’ ব্যবহার করে প্রথম স্বেচ্ছা মৃত্যুবরণ ...
- শাহপরান (রহ.) মাজার পরিচালনা: ওয়াক্ফ’র নির্দেশনা ...
- ‘আমি কীভাবে খেলছি, এটা আল্লাহ্ই জানেন’ by সৌরভ কু...
- লাশ লঞ্চের ছাদ থেকে ফেলে দেয় প্রেমিক: ধর্ষণের পর জ...
- সাভারে দখলের হাত বদল, সংঘাত by শরিফ রুবেল
- আতাউস সামাদের স্মরণসভায় বক্তারা: বস্তুনিষ্ঠ সংবাদে...
-
▼
Sep 27
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment