Friday, September 27, 2024
শাহপরান (রহ.) মাজার পরিচালনা: ওয়াক্ফ’র নির্দেশনা পালন করেননি কেউ
শাহপরান (রহ.) মাজার পরিচালনা: ওয়াক্ফ’র নির্দেশনা পালন করেননি কেউ
একইসঙ্গে ওয়াক্ফ এস্টেটের এই সম্পত্তি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিলেটের জেলা প্রশাসককে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট কমিটির রূপরেখার আদেশ দেয়া হয়। ওয়াক্ফ’র এই আদেশের বিরুদ্ধে অভিযোগকারী মো. বদরুল ইসলাম হাইকোর্টে একটি রিট মামলা করেন। প্রতিবেদনে মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, ওয়াক্ফ প্রশাসনের দেয়া পরিচালনা কমিটির ব্যাপারে পরবর্তীতে কোনো কার্যক্রম দেখা যায়নি। ফলে কমিটির কার্যক্রম না থাকায় মাজারে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। সিলেট ওয়াক্ফ এস্টেট প্রশাসনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মানবজমিনকে জানিয়েছেন, ওয়াক্ফ প্রশাসন দীর্ঘ শুনানি শেষে যে আদেশ দিয়েছিলেন সেটি কার্যকর হয়নি। এ বিষয়টি তিনি প্রতিবেদনে তুলে এনেছেন। তিনি মনে করেন- ওয়াক্ফের আদেশ বাস্তবায়ন না হওয়ার কারণে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে বলে জানান। অভিযোগকারী বদরুল ইসলাম জানিয়েছেন, তারা ওয়াক্ফ প্রশাসনে যে অভিযোগ দিয়েছিলেন সেটি নিয়ে ২০১৩ সালে তদন্ত ও দীর্ঘ শুনানি হয়েছে। শুনানি শেষে যে আদেশ দেয়া হয়েছে সেটিতে মোতাওয়াল্লিকে স্বপদে রাখার বিষয়ে তাদের আপত্তি ছিল। তবে কমিটির রূপরেখার ব্যাপারে কোনো আপত্তি ছিল না। ওই সময় যদি ওয়াক্ফের নির্দেশনা মানা হতো তাহলে তারা উচ্চ আদালতে যেতেন না। কিন্তু তখনকার কিছু জনপ্রতিনিধি, প্রশাসন মিলে ওই আদেশ কার্যকরের কোনো উদ্যোগ নেননি। বরং প্রশাসন ও জনপ্রতিনিধিদের ইন্ধনে মাজার কর্তৃপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্তা করেছে। মামলার পর মামলা দিয়ে কারাবরণ পর্যন্ত করিয়েছে। তিনি দাবি করেন, এবারের উচ্ছৃঙ্খল ঘটনায়ও মাজারের খাদেমদের উস্কানি ছিল। তারা ভণ্ডদের উস্কে দিয়ে ওদের এলাকাবাসী ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা করেছে। বিষয়টি প্রশাসনসহ সবার কাছে পরিষ্কার হয়েছে।
এদিকে- আদেশের কপি পর্যালোচনা করে জানা গেছে, এলাকার মানুষের পক্ষে মো. বদরুল ইসলাম ২০০৯ সালে ঢাকার ওয়াক্ফ প্রশাসক বরাবর মাজারের ভূমি দখল, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা-পয়সা আত্মসাৎসহ অসামাজিক কার্যকলাপ ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ করেন। পরে বিষয়টির তদন্ত হয়। উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ করার পর দীর্ঘ যুক্তিতর্ক শেষে ওয়াক্ফের তৎকালীন অতিরিক্ত সচিব একেএম ইয়াহিয়া চৌধুরী প্রস্তাবটি অনুমোদনও করেন। এতে জেলা প্রশাসককে সভাপতি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে সহ-সভাপতি, প্রকৃত খাদেম ব্যক্তিদের মধ্যে ৪ জন, এস্টেট মসজিদের ইমাম, এস্টেট মাদ্রাসার প্রিন্সিপাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান, স্থানীয় ওয়াক্ফ পরিদর্শককে সদস্য ও মোতাওয়াল্লিকে সদস্য সচিব করার প্রস্তাব ছিল।
সেদিন কী ঘটেছিল মাজারে: এবারের ওরসের আগে শাহপরান এলাকার আলেম-ওলামাসহ স্থানীয়রা মাজারের খাদেমদের নিয়ে ৫ই সেপ্টেম্বর কাউন্সিলর কার্যালয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওরসে সব ধরনের বেহায়াপনা ও গান-বাজনার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। ওরসের আগে মাজার কর্তৃপক্ষও সেটি ভার্চ্যুয়াল বার্তার মাধ্যমে সবাইকে জানিয়েও দেয়। ওরস শুরুর প্রথম দিন মাজারে কোনো ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড হয়নি। কিন্তু দ্বিতীয় দিন ৯ই সেপ্টেম্বর থেকে মাজারে মোমবাতি জ্বালিয়ে নারী-পুরুষকে একসঙ্গে আসন পেতে বসতে দেখা যায়। এ নিয়ে আলেম- ওলামারা আপত্তি তুললে উত্তেজনার সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। কিন্তু ওরসের আখেরি মোনাজাতের কয়েক ঘণ্টা আগে আশেকান দাবিদার ভণ্ডরা পুকুরের পাড়ে দলবদ্ধ হয়ে পাহারায় নিয়োজিত থাকা মাদ্রাসার ছাত্রসহ এলাকাবাসীর ওপর হামলা করে। আর এ ঘটনার খবর পেয়ে সিলেটে কয়েকটি মাদ্রাসা থেকে আলেম- ওলামারা মাজার এলাকায় ছুটে গিয়েছিলেন। এ সময় সংঘর্ষও হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহতও হন। পরদিন মাজারের প্রধান ফটক এলাকায় আলেম-ওলামারা বৈঠক করে এসব বেহায়াপনা বন্ধের দাবি জানিয়েছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 27
(30)
- পরাজিত ফ্যাসিবাদী হাসিনা ছাত্র-জনতার বিপ্লবকে নস্য...
- মাস্টারমাইন্ড প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ
- বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বব্যাপী মানুষকে প্রেরণা ...
- ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ বিজয় by ডা. ওয়াজেদ খান
- যেভাবে ছাত্র বিপ্লবের মুখ নাহিদ ইসলাম: টাইম ম্যাগা...
- জাহিনকে নিয়ে নানা প্রশ্ন
- জৌলুস হারাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত by ওয়াহিদুর রহ...
- ‘রগ কাটা’ নিয়ে ঢাবি শিবির সেক্রেটারির জবাব
- অবশেষে আঁতুড়ঘরেই শিবিরের আত্মপ্রকাশ
- পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনলেন পুতিন, পশ্চিমা বি...
- বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের...
- ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ...
- সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ...
- মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ
- যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে পূর্ণ শক্তি নিয়ে ...
- অসাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি
- ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে: এএনআইক...
- সেভেন স্টার গ্রুপে জিম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক by...
- রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর...
- ৪০ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মা...
- ইউপি বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না: বিএনপি
- সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন: মোস্তফা ...
- ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠান: জাহিন রাজিন...
- শেখ পরিবার ভদ্রতা-শিষ্টাচারের কালচার শেখেনি: রিজভী
- ‘সুইসাইড পড’ ব্যবহার করে প্রথম স্বেচ্ছা মৃত্যুবরণ ...
- শাহপরান (রহ.) মাজার পরিচালনা: ওয়াক্ফ’র নির্দেশনা ...
- ‘আমি কীভাবে খেলছি, এটা আল্লাহ্ই জানেন’ by সৌরভ কু...
- লাশ লঞ্চের ছাদ থেকে ফেলে দেয় প্রেমিক: ধর্ষণের পর জ...
- সাভারে দখলের হাত বদল, সংঘাত by শরিফ রুবেল
- আতাউস সামাদের স্মরণসভায় বক্তারা: বস্তুনিষ্ঠ সংবাদে...
-
▼
Sep 27
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment