Friday, September 27, 2024
শেখ পরিবার ভদ্রতা-শিষ্টাচারের কালচার শেখেনি: রিজভী
শেখ পরিবার ভদ্রতা-শিষ্টাচারের কালচার শেখেনি: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, শেখ পরিবার ভদ্রতা ও শিষ্টাচারের কালচার শেখেনি, তাদের মধ্যে আছে শুধু ধৃষ্টতা, ঔদ্ধত্য, আর নিজেদের অহঙ্কার। এসব করতে গিয়ে যখনই তাদের পতন হয়েছে অত্যন্ত ভয়াবহভাবে। আমরা কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই বলেছি, তার পতন অত্যন্ত ভয়াবহ হবে। উনি (শেখ হাসিনা) কানে লাগাননি, গ্রাহ্য করেননি- করবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে, জনগণ ধেয়ে এসে তার সাধের গণভবনের দিকে যাবে। এটা তিনি কল্পনা করতে পারেননি বলেই আজকে তার ময়ূর সিংহাসন মাটিতে লুটিয়ে পড়েছে।
তিনি বলেন, দেশটা একেবারেই পারিবারিক সম্পত্তি বানিয়েছিলেন শেখ হাসিনা। তার ঘনিষ্ঠ লোকজনরা লুটপাট করবেন এবং তার বিরুদ্ধে কথা বলা যেত না। জ্বালানি নেই, কিন্তু বিদ্যুৎকেন্দ্র হচ্ছে- বিদ্যুৎকেন্দ্রগুলো শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজনের এবং তার আত্মীয়স্বজনের। জনগণের পকেট কেটে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই কারণেই তিনি আন্দোলনের কথা শুনলেই আন্দোলনকারীদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছেন।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশি আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছিল। আমরা এই কথাগুলো শুনেছিলাম শেখ হাসিনার আমলেই। কিন্তু অতটা আমলেও নেইনি। কিন্তু এখন জিনিসটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে গেছে, এখন অনেকেই বলছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ভিনদেশি নাগরিকদের আইনশৃঙ্খলা বাহিনীতে ঢুকানো হয়েছে। কারণ তারা হিন্দিতে কথা বলছেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা হিন্দিভাষীদের ভাড়া করে নিয়ে আসলেন, এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি মাসুম বাচ্চাদেরকে গুলি করেছেন, গুম করেছেন রাজনৈতিক নেতাদেরকে, আপনি ক্রসফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতাদেরকে, নিজের গদি রক্ষার্থে ভিনদেশি মানুষদেরকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীতে ঢুকিয়ে আপনি তাদেরকে দিয়ে কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করেছেন- আপনার মতো এত বড় ঘাতক পৃথিবীতে আর কেউ ছিল বলে মনে হয় না।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 27
(30)
- পরাজিত ফ্যাসিবাদী হাসিনা ছাত্র-জনতার বিপ্লবকে নস্য...
- মাস্টারমাইন্ড প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ
- বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বব্যাপী মানুষকে প্রেরণা ...
- ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ বিজয় by ডা. ওয়াজেদ খান
- যেভাবে ছাত্র বিপ্লবের মুখ নাহিদ ইসলাম: টাইম ম্যাগা...
- জাহিনকে নিয়ে নানা প্রশ্ন
- জৌলুস হারাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত by ওয়াহিদুর রহ...
- ‘রগ কাটা’ নিয়ে ঢাবি শিবির সেক্রেটারির জবাব
- অবশেষে আঁতুড়ঘরেই শিবিরের আত্মপ্রকাশ
- পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনলেন পুতিন, পশ্চিমা বি...
- বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের...
- ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ...
- সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ...
- মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ
- যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে পূর্ণ শক্তি নিয়ে ...
- অসাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি
- ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে: এএনআইক...
- সেভেন স্টার গ্রুপে জিম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক by...
- রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর...
- ৪০ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মা...
- ইউপি বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না: বিএনপি
- সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন: মোস্তফা ...
- ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠান: জাহিন রাজিন...
- শেখ পরিবার ভদ্রতা-শিষ্টাচারের কালচার শেখেনি: রিজভী
- ‘সুইসাইড পড’ ব্যবহার করে প্রথম স্বেচ্ছা মৃত্যুবরণ ...
- শাহপরান (রহ.) মাজার পরিচালনা: ওয়াক্ফ’র নির্দেশনা ...
- ‘আমি কীভাবে খেলছি, এটা আল্লাহ্ই জানেন’ by সৌরভ কু...
- লাশ লঞ্চের ছাদ থেকে ফেলে দেয় প্রেমিক: ধর্ষণের পর জ...
- সাভারে দখলের হাত বদল, সংঘাত by শরিফ রুবেল
- আতাউস সামাদের স্মরণসভায় বক্তারা: বস্তুনিষ্ঠ সংবাদে...
-
▼
Sep 27
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment