Friday, September 27, 2024
অসাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি
অসাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি
সময়টা মাঠের বাইরে বা ভেতরে, কোথাও ভালো যাচ্ছিল না অনেকদিন ধরে। মাঠের ক্রিকেটে সাকিব অনেকদিন ধরেই বিবর্ণ। ক্যারিয়ারে তাকে এত খারাপ সময় আগে কাটাতে দেখা যায়নি। এই প্রথম তাকে বাদ দেবেন কিনা প্রশ্নের উত্তর দিতে হয়েছে কোনো অধিনায়ককে। আজ ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্তরই সংবাদ সম্মেলনে আসার কথা। কিন্তু জানা যায়, আসছেন সাকিব আল হাসান। তবে কিছুটা অদ্ভুত লাগলেও তখনো কেউ টের পাননি সাকিব আসছেন বিদায়ের গান শোনাতে।
সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন সাকিব। আওয়ামী লীগ সরকারের পতন হয় গত মাসে। এরপর আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে আছে সাকিবের নাম। মামলাটি হওয়ার সময় সাকিব ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে। ওই সফরের পর তিনি আর দেশে ফেরেননি। পাকিস্তান থেকে ইংল্যান্ডে যান ঘরোয়া কাউন্টি ক্রিকেটে খেলতে। সেখান থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেন সাকিব। হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফেরা ও পরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরা নিয়ে সাকিব নিজেও আছেন শঙ্কিত।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে খেলবেন কিনা প্রশ্নের উত্তরে সাকিব জানিয়ে দেন টেস্ট থেকে অবসরের পরিকল্পনা। বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদের বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’
দেশে ফিরলে কী হবে বা হতে পারে সেটা নিয়েও চিন্তায় আছেন সাকিব। খুব ভালো করেই জানেন, কীভাবে সমালোচিত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে। আর সে কারণেই দেশে ফেরা ও সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে নির্বিঘ্নে ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন তিনি। কণ্ঠে অসহায়ত্ব নিয়ে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো।’
বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে সাকিবের। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ২৪২ উইকেটের মালিক বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।’
অভিমান নয়, নতুনদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বাংলাদেশের হয়ে ৭০ টেস্ট খেলা সাকিবের। তিনি বলেন, ‘কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া নয়। আমার মনে হয় এটাই সঠিক সময়, সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেয়ার জন্য।’ সাকিব জানিয়ে দেন বাংলাদেশের জার্সিতে আর টি-টোয়েন্টিও খেলবেন না। বলেন, ‘আমার তো মনে হয়, টি-টোয়েন্টিতে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনার দিকে তাকালে এখন আর এই সংস্করণে খেলার কোনো মানেই নেই সাকিবের কাছে। বাংলাদেশের হয়ে ১২৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাকিব বলেন, ‘এই সিরিজগুলো আমার খেলার কোনো কারণ আছে বলে মনে করি না। আমার মনে হয় নতুনদের সুযোগ দেয়া উচিত। তাদের দেখা এটাই সবচেয়ে ভালো সুযোগ। ২০২৬ সালের দিকে যদি বাংলাদেশ ক্রিকেট তাকায়, তাহলে এটাই বাংলাদেশের জন্য ভালো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একমত।’
তবে টি-টোয়েন্টিকে বিদায় বললেও দলের প্রয়োজনে ফেরার রাস্তাও খোলা রেখেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ১৪৯ উইকেটের মালিক বলেন, ‘আমি ফ্র্যাঞ্চাইজি লীগগুলো খেলতে থাকি, ছয় মাস এক বছর পরে যদি বিসিবি মনে করে আমার টি-টোয়েন্টিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টে শেষ সিরিজ হওয়ার। মোটামুটি বলতে পারেন, আমি অন্তত দুটি সংস্করণে আমার শেষটা দেখছি।’
গত বছর সাকিব বলেছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন। সেক্ষেত্রে বাকি থাকলো ওয়ানডে ফরম্যাট। সেটাও নিশ্চিত করলেন সাকিব। তিনি বলেন, ‘(ওয়ানডে অবসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে?) আমি তা-ই আশা করি। তো আর হয়তো ৯টা ওয়ানডে।’
২০০৬ থেকে ২০২৪, অন্তত এই ১৮ বছরের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ, অনুশোচনা নেই সাকিবের। ১৯ টেস্ট ও ৩৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এই অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি, আমি রিজনেবলি ওকে করেছি। আমি খুশি। কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না। এখনো নেই। যত দিন উপভোগ করেছি, আমি ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, যে কারণে এই সিদ্ধান্তগুলো নেয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড- সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া।’

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 27
(30)
- পরাজিত ফ্যাসিবাদী হাসিনা ছাত্র-জনতার বিপ্লবকে নস্য...
- মাস্টারমাইন্ড প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ
- বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বব্যাপী মানুষকে প্রেরণা ...
- ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ বিজয় by ডা. ওয়াজেদ খান
- যেভাবে ছাত্র বিপ্লবের মুখ নাহিদ ইসলাম: টাইম ম্যাগা...
- জাহিনকে নিয়ে নানা প্রশ্ন
- জৌলুস হারাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত by ওয়াহিদুর রহ...
- ‘রগ কাটা’ নিয়ে ঢাবি শিবির সেক্রেটারির জবাব
- অবশেষে আঁতুড়ঘরেই শিবিরের আত্মপ্রকাশ
- পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনলেন পুতিন, পশ্চিমা বি...
- বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের...
- ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ...
- সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ...
- মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ
- যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে পূর্ণ শক্তি নিয়ে ...
- অসাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি
- ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে: এএনআইক...
- সেভেন স্টার গ্রুপে জিম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক by...
- রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর...
- ৪০ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মা...
- ইউপি বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না: বিএনপি
- সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন: মোস্তফা ...
- ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ অনুষ্ঠান: জাহিন রাজিন...
- শেখ পরিবার ভদ্রতা-শিষ্টাচারের কালচার শেখেনি: রিজভী
- ‘সুইসাইড পড’ ব্যবহার করে প্রথম স্বেচ্ছা মৃত্যুবরণ ...
- শাহপরান (রহ.) মাজার পরিচালনা: ওয়াক্ফ’র নির্দেশনা ...
- ‘আমি কীভাবে খেলছি, এটা আল্লাহ্ই জানেন’ by সৌরভ কু...
- লাশ লঞ্চের ছাদ থেকে ফেলে দেয় প্রেমিক: ধর্ষণের পর জ...
- সাভারে দখলের হাত বদল, সংঘাত by শরিফ রুবেল
- আতাউস সামাদের স্মরণসভায় বক্তারা: বস্তুনিষ্ঠ সংবাদে...
-
▼
Sep 27
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment