Saturday, January 13, 2018
আসামে মুসলমান by এবনে গোলাম সামাদ
আসামে মুসলমান by এবনে গোলাম সামাদ

আসামের
সবচেয়ে বড় শহর গৌহাটি। এখন এই শহরের দিসপুর নামক শহরতলিতে করা হয়েছে
বর্তমান আসাম প্রদেশের রাজধানী। আমরা বাংলায় যে শহরটিকে বলি গৌহাটি, আসামি
ভাষায় তার নাম গুয়াহাটি। এর আগের নাম ছিল গুবাক-হাটি। নামটা আসলে ফারসি।
ফারসিতে গুবাক বলতে বোঝায় সুপারিকে। আর গুবাক-হাটি বলতে বোঝায় সুপারি
বিক্রির হাট। বাংলার স্বাধীন সুলতানেরা গৌহাটি পর্যন্ত দখল করেছিলেন।
সম্ভবত সে সময় থেকেই হতে পেরেছিল এই নামটি দেয়া। বাংলার সুলতান
শাম্স-উদ-দীন ইলিয়াস শাহ্রে পুত্র সিকন্দার শাহ্ ১৩৬৭ সালে কামরূপে একটি
টাকশাল প্রতিষ্ঠা করেছিলেন।
তার পুত্র গিয়াস-উদ-দীন আজম শাহ্ গৌহাটিতে একটি
দুর্গ নির্মাণ করিয়েছিলেন। গৌহাটিতে প্রাপ্ত আরবি ভাষায় লিখিত একটি
শিলালিপি থেকে এ তথ্য জানতে পারা যায়। শিলালিপিটি কামরূপ অনুসন্ধান সমিতির
জাদুঘরে সংরক্ষিত আছে। বাংলার বিখ্যাত সুলতান হোসেন শাহ্্ কামরূপ অধিকার
করেছিলেন। কামরূপ বলতে বোঝাত, বর্তমান আসামের পশ্চিম ভাগকে। ব্রিটিশ
শাসনামলে কামরূপ বলতে বুঝিয়েছে আসামের একটি জেলাকে। গৌহাটি ছিল এর সদর এবং
আসামের সর্ব প্রধান শহর। একসময় কামরূপ বলতে বোঝাত বর্তমান আসমের পশ্চিম ভাগ
এবং বর্তমান বাংলাদেশের উত্তর ভাগের কিছু অংশকে একত্রে। কামরূপের আরেকটি
নাম ছিল ‘প্রাগজ্যোতিষ’। মুঘলরা পশ্চিম আসামকে বলতেন কামরূপ। তারা আসাম
বলতে বোঝাতেন কেবল বর্তমান আসামের পূর্ব ভাগকে। আওরঙ্গজেবের শাসনামলে তার
নিযুক্ত বাংলার নবাব মীর জুমলা আসাম জয় করতে গিয়ে গরগ্রাম পর্যন্ত জয়
করেছিলেন। গরগ্রাম তখন ছিল আসামের রাজধানী। কিন্তু বন্যায়, বৃষ্টিতে,
খাদ্যাভাব ও সৈন্যদের অসুস্থতার কারণে ফিরে আসতে বাধ্য হন ঢাকায়। এই যুদ্ধে
ব্যবহৃত মীর জুমলার একটা কামান এখনও ঢাকায় রক্ষিত আছে। আসাম নামটির উদ্ভব
নিয়ে অনেক মতভেদ আছে। বিখ্যাত ব্রিটিশ ভাষাতাত্ত্বিক জর্জ গ্রিয়ারসনের মতে,
আসাম নামটির উদ্ভব হয়েছে সান শব্দ থেকে। সানরা বাস করত বর্তমান চীনের
উন-নান (Yun-Nan) প্রদেশে। এখনো তারা সেখানে বাস করে। তাদের একটি শাখা
উত্তর বার্মায় (মিয়ানমার) এসে উপনিবিষ্ট হয়। উত্তর বার্মায় উপনিবিষ্ট
সানদের একজন নেতা এসে জয় করেন পূর্ব-আসাম; যা এখন শিব সাগর ও ডিব্রুগড়
জেলা। এরপর তারা সারা আসামে অর্থাৎ কামরূপ অঞ্চলও দখল করতে সক্ষম হয়। সানরা
তিব্বতি চীনা পরিবারভুক্ত (Sino-Tibetan) ভাষায় কথা বলে; আর্য পরিবারভুক্ত
ভাষায় নয়। সানদের রাজা চুচেন জাফা (Chuchen Jpha) খ্রিষ্টীয় সপ্তদশ
শতাব্দীতে হিন্দুধর্ম গ্রহণ করেন। তার রাজত্বকাল থেকে আসামি বা অহমিয়া ভাষা
সমগ্র আসামের রাজভাষা হয়ে উঠতে আরম্ভ করে এবং অষ্টাদশ শতাব্দীর মধ্যে
বিশেষভাবে প্রতিষ্ঠিত হতে পারে।
পুরনো এই আসামি ভাষা ছিল কামরূপী বাংলার
আধারে গঠিত। কিন্তু বর্তমান আসামে যে ভাষা চলেছে, তাতে আছে শিব সাগর ও
ডিব্রুগড়ের কথ্যভাষার শব্দের প্রাধান্য। অর্থাৎ সান ভাষার কিছু প্রবণতা।
কিন্তু মানবধারার দিক থেকে গোটা আসামে রয়েছে মঙ্গোলীয় মানবধারার বিশেষ
প্রভাব। আর্য বলতে সাধারণত যে ধরনের মানুষের চেহারা আমাদের মনে আসে,
অধিকাংশ আসামির চেহারার মিল তার সঙ্গে হয় না। আসামবাসীর মাথার চুল সাধারণত
ঋজু ও খড়খড়ে। অর্থাৎ তাদের মাথার চুল মাটিতে পড়লে সোজা হয়ে থাকে। দুই মাথা
সামান্য একটু বাঁকা হয় মাত্র। এদের মুখে দাড়িগোফ হতে দেখা যায় কম। এদের
চোখের উপরের পাতায় থাকতে দেখা যায় বিশেষ ধরনের ভাঁজ। এ জন্য এদের চোখকে
দেখায় ছোট এবং বাঁকা। এদের গণ্ডের হাড় হতে দেখা যায় উঁচু। এর ফলে
সাধারণভাবে এদের মুখমণ্ডলকে মনে হয় সমতল। এদের গায়ের রঙ হতে দেখা যায়
হরিদ্রাভ-বাদামি। তবে ভারত সরকার এখন এদের আর্য বলে প্রমাণ করতে চাচ্ছে।
কিন্তু ভাষাতাত্ত্বিকরা আসামি ভাষাকে বাংলার মতো ইন্দো-ইউরোপীয় ভাষা
পরিবারে (আর্য) স্থাপন করলেও বলেন না যে, এদের উদ্ভব হয়েছে আদি আর্য
মানবধারা থেকে। গ্রিয়ারসনের মতে, বাংলা ও আসামি ভাষার উদ্ভব হয়েছে একই
মাগধী প্রাকৃত ভাষা থেকে। এদের সম্বন্ধ খুবই কাছের। গ্রিয়ারসনের মতে-
ভোজপুরী, মাগধী, মৈথিলি, উড়িয়া, আসামি এবং বাংলা হলো এতই কাছের ভাষা যে,
এদের সবার জন্যই একটি ব্যাকরণ রচনা করা যেতে পারে। আগে মৈথিলি, বাংলা ও
অহমিয়া ভাষা একই অক্ষরে লিখা হতো। কিন্তু এখন বিহারে মৈথিলি ভাষা লেখা
হচ্ছে নাগরিতে। তবে বাংলা ও অহমিয়া আগের মতোই এখনও লিখা হচ্ছে একই অক্ষরে।
যার উদ্ভব হয়েছিল বর্তমান বিহারের ত্রিহুতে (মিথিলা)। বাংলা ও অহমিয়া
অক্ষরের মধ্যে পাথর্ক্য হলো, অহমিয়া ‘ব’ অক্ষর হলো অন্তস্থ ‘ব’ এবং অহমিয়া
ভাষায় ‘র’ লেখা হয় এই অন্তস্থ ‘ব’-এর পেট কেটে। অহমিয়া ভাষায় ‘খ’-এর
উচ্চারণ হয় কতকটা ফারসি ‘খে’ অক্ষরের মতো। আসামে শতকরা ৬১.৪৭ জন হলো
হিন্দু। মুসলমান শতকরা ৩৪.২২ জন। বাদবাকিরা অন্যান্য ধর্মের লোক। আসামের ৩২
জেলার মধ্যে ৯টি জেলা হলো মুসলিমপ্রধান।
এগুলো হলো : ধুবড়ি, গোয়ালপাড়া,
বড়পেটা, মরিগাঁও, নওগাঁও, করিমগঞ্জ, হাইলাকান্দী, দারাঙ্গ এবং বনগাইগাঁও।
আসামে সব মুসলমান যে বাংলাদেশ থেকে যাওয়া, নিশ্চয় তা নয়। অনেক মুসলমানকে
চেহারার দিক থেকে আসামিদের থেকে আলাদা করে চেনা যায় না। বাঙালিদের গায়ের রং
কালো। মাথার আকৃতি সাধারণত মাঝারি। চোখ আয়ত এবং মুখে দাড়িগোঁফের
প্রাধান্য থাকতে দেখা যায়। কাছাড় জেলায় অনেক মুসলমানের বাস। তাদের
পূর্বপুরুষ সেখানে গিয়েছিল সিলেট জেলা থেকে। ব্রিটিশ শাসনামলে ধুবড়ি ও
গোয়ালপাড়া জেলা রংপুর থেকে কেটে যোগ করা হয় আসামের সঙ্গে। এ দু’জেলার ভাষা
হলো বাংলা। আসামে ব্রিটিশ শাসন শেষ হওয়ার কিছু দিন পর ১৯৫০ সালে গোয়ালপাড়ায়
আরম্ভ হয় ‘বঙ্গাল খেদা’ আন্দোলন। অথচ গোয়ালপাড়া একসময় ছিল বাংলাদেশেরই
অংশ। ১৯৬১ খ্রিষ্টাব্দের ১৯ মে আসামের শিলচরে একদল বাঙালি হিন্দু দাবি
করেন, আসামে কেবলমাত্র অহমিয়া ভাষাকেই প্রাদেশিক সরকারি ভাষা করা যাবে না
এবং বাংলাভাষাকে করতে হবে দ্বিতীয় সরকারি ভাষা। এই বিক্ষোভকারীদের ওপর আসাম
সরকার গুলি চালায়। ফলে ১১ জন নিহত হয়। কিন্তু আসাম সরকার শেষ পর্যন্ত
বাধ্য হয় আন্দোলনকারীদের দাবি মেনে নিতে। ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির
সরকার আসাম দখল করার পর আসামকে করেছিল তদানীন্তন বেঙ্গল প্রেসিডেন্সির অংশ।
১৯০৬ সালে গঠিত হয় Eastern Bengal And Assam Province। এরপর আসামকে একটি
চিফ কমিশনার শাসিত প্রদেশ হিসেবে গঠন করা হয় যার রাজধানী হয় শিলং। ইস্টার্ন
বেঙ্গল-আসাম প্রভিন্সের রাজধানী করা হয়েছিল ঢাকা। নবগঠিত আসাম প্রদেশের
সাথে যুক্ত করা হয় সাবেক সিলেট জেলাকে। ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট
জেলার করিমগঞ্জ মহকুমা ছাড়া আর সবক’টি মহকুমা গণভোটের মাধ্যমে যোগ দেয়
পাকিস্তানে। অর্থাৎ আসাম ও বাংলাদেশের মধ্যে নানাভাবেই হতে পেরেছে ঘনিষ্ঠ
যোগাযোগ। হঠাৎ করেই যে, সেখানে বাংলাদেশ থেকে মুসলমানেরা গিয়ে উপস্থিত
হয়েছে, তাও বলা সঙ্গত নয়। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ
করার পর দলে দলে বাংলাভাষী মুসলমানরা আসামে গেছে, এমন প্রমাণ নেই।
যেখানে
এখনও বাংলাদেশ থেকে মানুষ বেআইনিভাবে ভারতে যেতে বিএসএফের গুলি খেতে হচ্ছে,
সেখানে এত মুসলমান ভারতের আসামে কী করে যেতে পারে, সেটা আমাদের উপলব্ধিতে
আসে না। আসামের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশেরও সীমান্ত আছে। পশ্চিমবঙ্গ
প্রদেশ থেকে বাংলাভাষী মুসলমান একরাষ্ট্র বলে সহজেই আসামে ঢুকতে পারে।
তাদের গুলি করে মারার কোনো আইন কার্যকর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসাম থেকে
বাংলাভাষী মুসলমানদের তাড়াবার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। কেননা, এদের
একটি বিরাট অংশ হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যাওয়া, বাংলাদেশ থেকে
যাওয়া নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলা থেকে। মমতা
বন্দ্যোপাধ্যায় আসাম রাজ্য সরকারের সমালোচনা করার পর, আসাম রাজ্য সরকার তার
বিরুদ্ধে আসামের আদালতে মামলা রুজু করেছে। ভারতের সংবিধান অনুসারে এরকম
মামলা আদৌ করা যায় কি না, তা আমরা জানি না। এখানে উল্লেখ করা যেতে পারে,
ব্রিটিশ শাসনামলে আসাম প্রদেশে কোনো হাইকোর্ট ছিল না। বিশ্ববিদ্যালয় ছিল
না। থাকার কথা নয় কোনো সমুদ্র বন্দর। আসামকে ব্যবহার করতে হতো কলকাতা ও
চট্টগ্রাম বন্দর। এর মাধ্যমে তাদের মূল অর্থকরী রফতানিপণ্য চা বিদেশে
রফতানি হতো। আসামে বর্তমানে হাইকোর্ট আছে। এই হাইকোর্ট কেবল আসামের জন্য
নয়; মেঘালয়, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল ও ত্রিপুরা প্রদেশেরও
জন্য। আসামের হাইকোর্ট গৌহাটিতে অবস্থিত। উল্লেখ করা যেতে পারে যে, ১৯৮০ এর
দশকে গঠিত হয়েছিল উলফা (ULFA= United Liberation Front of Assam)। এদের
লক্ষ্য ছিল আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা ও
অরুণাচল প্রদেশকে নিয়ে একটি পৃথক স্বাধীন ‘আসাম ফেডারেশন’ গঠন। এই আন্দোলন
বর্তমানে খুব স্তিমিত হয়ে পড়লেও আবার মাথা চাড়া দেয়ার সম্ভাবনা আছে। আসামে
যাতে এই আন্দোলন আবার জোরালো হতে না পারে, আসাম থেকে বাংলাভাষী মুসলমান
বিতাড়ন সম্ভবত এ জন্যই। জানি না, আসামে বসবাসকারী বাংলাভাষী মুসলমানদের দশা
আরাকানের রোহিঙ্গা মুসলমানদের মতোই হয়ে উঠবে কি না।
লেখক : প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট
লেখক : প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
January
(1086)
-
▼
Jan 13
(33)
- রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত
- ইসি’র ওয়েবসাইট হ্যাকের পর পুনরুদ্ধার
- ২০১৭ সাল ব্যাংক কেলেঙ্কারির বছর
- নতুন বছরে কে এগিয়ে?
- ঘন কুয়াশায় চট্টগ্রাম থেকে ফ্লাইট ছাড়তে বিলম্ব
- ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার
- ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযো...
- নারায়ণগঞ্জে কোরান শরিফ অবমাননাকারী গ্রেপ্তার
- সাতকানিয়ার ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে লেপটপ বিতরণ
- আসামে মুসলমান by এবনে গোলাম সামাদ
- ইজতেমায় এবার বাংলায় আখেরি মোনাজাত
- অবৈধ পথে মালদ্বীপ যাওয়ার হিড়িক, বিপদ ঘাটে ঘাটে
- ২০১৭ সালে গুমের শিকার ৮৬ জন
- দাবি না মানলে মরা ছাড়া গতি নেই
- কনকনে ঠাণ্ডা আরো দু–এক দিন
- হার্টের ছিদ্র দিয়ে রক্তক্ষরণে মৃত্যুর মুখে শফিকুল
- কনকনে শীতেও যে সব ফুল মন রাঙায়
- বালিয়াকান্দির মানুষ বিক্রির হাট
- সুনামগঞ্জে হাওরবাসীর জীবন-জীবিকা হুমকির মুখে
- ভালো ঘুমের জন্য মধ্যযুগের সাতটি উপায়
- ট্রাম্পের 'শিটহোল' নিয়ে তোলপাড়
- ইসরায়েলি সৈন্যদের আবারও থাপড়ানোর ইচ্ছা তামিমির
- আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে : বাজওয়া
- প্রথমবারের মতো স্টেডিয়ামে খেলা দেখল সৌদি নারীরা
- বিশ্ববাজারে তেল-চিনি-মাংসের দাম নিম্নমুখী
- শীতের পিঠা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ
- চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
- ‘পাগলে কি না কয়’ by আনিসুল হক
- ঢাকার নির্বাচনটি যেন আটকে না যায় by মিজানুর রহমান খান
- মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধে ধস
- ২০ শীর্ষ ঋণখেলাপি
- তবু সব ক্লাসে প্রথম
- নদীতে খাঁচা করে মাছ চাষ
-
▼
Jan 13
(33)
-
▼
January
(1086)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment