মহিলা আ’লীগ নেত্রীকে কুপিয়ে জখম

রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ঝরনা খীসাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে শহরের ট্রাইবেল আদম এলাকায় নিজ বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আহত ঝরনা চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি  কোপায় দুর্বৃত্তরা। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, এ ঘটনায় এখনও মামলা দেয়া হয়নি।