Saturday, May 3, 2014
ইতিহাসের প্রয়োজনে বই লিখেছি by কাজল ঘোষ
ইতিহাসের প্রয়োজনে বই লিখেছি by কাজল ঘোষ
মুক্তিযুদ্ধের অনালোচিত অধ্যায় লিখে
আলোচনায় তাজউদ্দীন কন্যা শারমিন আহমদ। স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর
স্বাক্ষর দিতে অস্বীকৃতি, মুজিববাহিনীর তাজউদ্দীন আহমদকে হত্যা চেষ্টা,
বাকশাল গঠনে সায় না থাকাসহ নানা প্রসঙ্গে একজন ভেতরের মানুষ হিসেবেই বয়ান
করেছেন তার ‘তাজউদ্দীন, নেতা ও পিতা’ বইতে। দীর্ঘ তিন দশকের বেশি সময়
যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন ইতিহাসের সত্যানুসন্ধানে চষেছেন ঘটনার পেছনের
ঘটনা। বইটি নিয়ে ফেসবুক, ট্যুইটার, ব্লগে নানা আলোচনা। বলা হচ্ছে, শারমিন
আহমদের স্বামী মিশরের সন্ত্রাসী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য, ইকনার
দেয়া অর্থে তিনি বাংলাদেশে তথাকথিত ইসলামী সন্ত্রাসী সংগঠনকে মদত দিতেই এই
বই প্রকাশ করেছেন, নতুন শর্মীলা বসু হতে চান তিনি। অবশ্য শারমিন বলেছেন,
ইতিহাসের প্রয়োজনেই এই বই লিখেছি। চারদিকে যখন এতো আলোচনা তখন মানবজমিন
মুখোমুখি হয় তাজউদ্দীন কন্যার। বারিধারা ডিওএইচএ’র বাসায় দেয়া সাক্ষাৎকারে
বইটি প্রকাশের পূর্বাপর অভিজ্ঞতার কথা বলেছেন। চেয়েছেন পাঠকের সহযোগিতাও।
সাক্ষাৎকারে ওঠে এসেছে শারমিন আহমদের বই প্রকাশের কথা, পারিবারিক জীবন,
কর্মজীবনসহ আগামীর চ্যলেঞ্জও।

প্রশ্ন: ‘তাজউদ্দীন আহমদ, নেতা ও পিতা’ বইটি লিখে কেমন সাড়া পেয়েছেন?
সাড়ে চারশ’ পৃষ্ঠার বইতো দু’তিন বছরে লেখা সম্ভব হয়নি। এটি লিখতে আমার ৮ বছর সময় লেগেছে। আর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি ১৫-২০ বছর ধরে। শত ব্যস্ততার মধ্যেও একটু একটু করে লিখেছি। নানাজনের প্রশ্ন, হঠাৎ বইটি প্রকাশ করতে গেলাম কেন? প্রকাশক গত বছরই ঘোষণা দিয়ে রেখেছিলেন। বইটি এ বছরের ফেব্রুয়ারিতে বইমেলায় পাওয়া যাবে। আম্মার অসুস্থতা ও চলে যাওয়ায় তা সম্ভব হয়নি। বইটির অনুপ্রেরণা ছিলেন আম্মাই। বইতে প্রকাশিত তথ্য এবং একাধিক সাক্ষাৎকার ওনার কাছ থেকেই নেয়া। আম্মা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য। ভেতরের অনেক কথা আছে, যা তার পক্ষে বলা সম্ভব হয়নি। আম্মা চেয়েছিলেন তিনি যা বলে যেতে পারেননি; প্রকাশ করে যেতে পারেননি, তা তার ছেলে-মেয়েরা বলে যাক। আব্বু, স্বাধীনতা পরবর্তী সরকার নিয়ে বই লিখছি শুনে আম্মা খুশি হয়েছিলেন। শেষ সময়ে তিনি যখন ইউনাইটেড হাসপাতালে তখনও বারবার খোঁজ নিচ্ছিলেন রিপির বইটি কখন বাজারে আসবে। আম্মাকে কথা দিয়েছিলাম, চিন্তা করবেন না। আম্মা ডিসেম্বরে চলে যাওয়ায় মানসিক অবস্থার কারণে বইটির প্রকাশ সম্ভব হয়নি। বিদেশ থেকেও বারবার ওনার ইচ্ছার কথাই মনে হয়েছে। পরে ঐতিহাসিক কারণেই এপ্রিলে বইটি প্রকাশের চিন্তা করি। আব্বা-আম্মার প্রথম দেখা হয়েছিল পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল। বিয়ে হয়েছিল ২৬শে এপ্রিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল ১০ই এপ্রিল, ১৭ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে মন্ত্রিসভা শপথ নিয়েছিল। এ কারণে এপ্রিলকেই তাৎপর্যপূর্ণ মাস মনে হওয়ায় এ সময়কে বেছে নিয়েছি। এর আগে ২০১১ সালে তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার সূচনাও করেছিলাম ১৭ই এপ্রিল। নানাজন নানা কথা বলছে। কে কি বললো, এটা আমার জানার বিষয় নয়। কিন্তু সাড়ে চারশ’ পৃষ্ঠার বই হঠাৎ করে লেখা সম্ভব নয়। বইটিতে তথ্যগুলো এসেছে ৭৯, ৮০, ৮১, ৮৪ সালের। বইটি আমি ধাপে ধাপে শেষ করেছি। বইটি লেখা শুরু করেছি ২০০৬ সালের ২রা জানুয়ারি, শেষ করেছি ২০১৪-তে।
প্রশ্ন: বইটি লেখার পেছনে আপনার প্রেরণা কি ছিল?
আমি কাজ করি শিশু-কিশোরদের নিয়ে। প্রচারবিমুখ মানুষ বলে মিডিয়ার মুখোমুখি কমই হয়েছি। নিভৃতে কাজই আমার পছন্দ। নারীর ক্ষমতায়ন ও শিশুদের মানসিক বিকাশ নিয়ে কাজ করতে একাধিকবার বাংলাদেশে এসেছি। যতবারই এসেছি, দেখেছি নতুন প্রজন্মের কেউই তাজউদ্দীন আহমদের কথা জানে না। অথচ যুক্তরাষ্ট্রে দেখেছি, ক্লাস টু-থ্রির বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করা হয়, হু ইজ জর্জ ওয়াশিংটন, হু ইজ জেফারসন, হু ইজ আব্রাহম লিঙ্কন- সবাই একবাক্যে তা বলে দিতে পারে। আমাদের এখানে চিত্র ঠিক উল্টো। এখানে দেখলাম ইতিহাস বদল হয়ে যাচ্ছে- এটাই আমাকে খুব পীড়া দিয়েছে। নিজের আগ্রহেই তথ্যগুলো যোগাড় করেছিলাম। লিখছিলাম টুকটাক। ইতিহাসের প্রয়োজনেই বইটি প্রকাশের সিদ্ধান্ত নিই।
প্রশ্ন: প্রকাশনা উৎসবে বলেছিলেন বইটি নির্মোহভাবে লেখার চেষ্টা করেছেন-
সব কিছুর পরও আমি তো তাজউদ্দীন কন্যা। মোহ হয়তো কিছুটা এসে গেছে। তবু চেষ্টা ছিল প্রকৃত ঘটনার প্রকাশ। প্রকাশনা অনুষ্ঠানে ড. আনিসুজ্জামানের কথায় বলতে চাই, বইটি বিতর্কের সৃষ্টি করবে। লেখক সত্যের যতখানি কাছাকাছি পৌঁছানো যায়, তার চেষ্টা করেছেন; বইতে পর্যাপ্ত দলিল-দস্তাবেজ-উপাত্ত দিয়েছেন।
প্রশ্ন: বইটি নিয়ে বিতর্ক হচ্ছে কেন?
বেশির ভাগ পাঠকই পুরো বইটি না পড়ায় এক ধরনের দ্বন্দ্ব বা বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন। পুরো বইটি পড়লে দেখা যাবে, যা সত্য তাই প্রকাশ করেছি। আমার কাছে অনেকের জিজ্ঞাসা- আপনি বাইরে থাকেন তিরিশ বছর। আপনি এত কিছুর খোঁজ পেলেন কি করে? তাদের কাছে প্রশ্ন- আপনারা কেন খোঁজ পেলেন না হাজী গোলাম মোরশেদ, প্রকৌশলী নূরুল হকের। এই দু’জনের সাক্ষাৎকারে আমি একেবারেই নতুন তথ্য পেলাম। যা স্বাধীনতার ইতিহাসে একেবারেই নতুন বিষয়বস্তু। ২৫শে মার্চ দুপুর বেলায় একটি স্কিন কালারের সার্ট আর মফ কালারের স্যুট পরে পাকিস্তানের টপমোস্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার নূরুল হক ব্যারিস্টার আমীরুল ইসলামের কাছে এসে বললেন, আমাকে বঙ্গবন্ধু একটি ট্রান্সমিটার আনতে বলেছিলেন। ট্রান্সমিটার কোথায় রাখবো? কি করবো? আমীরুল ইসলাম বললেন, তিনি তো আমাকে কিছু বলে যাননি? আমি কি বলবো আপনাকে কি বলতে হবে। তখন নূরুল হক বললেন, I know what to say, it will cost my life, but I will do it. বঙ্গবন্ধু হয় তো কৌশলগত চিন্তা থেকেই এটি করেছিলেন। গোপনে গোপনে তিনি স্বাধীনতার ঘোষণার একটি বিকল্প প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। আমার বইয়ে ব্যারিস্টার আমীরুল ইসলামের সাক্ষাৎকার বিষয়ে বিশদ বর্ণনা আছে। আব্বুকে উনি স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর দেননি; দলকে দেননি; কিন্তু দলের বাইরেও তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। আমি যখন বই লিখছিলাম তখন এই তথ্যটি এলে আমি বইয়ের পুরো চ্যাপ্টারটাই বদলে ফেলি। সত্যের খাতিরে আমাকে এটি করতে হয়েছে। আমার উদ্দেশ্য কাউকে সাদা বা কাউকে কালো দেখানো নয়। প্রকৃত তথ্যটাই আমি দিতে চেয়েছি। কারণ, ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে তখন তারা যেন মূল ফ্যাক্টটাই লিখে থাকে বা জানে। এই তথ্যটি ক্রস চেক করতে আমি ইঞ্জিনিয়ার নূরুল হকের স্ত্রীর সাক্ষাৎকার নিই। তিনি সেখানে বললেন, ২৯শে মার্চ হঠাৎ করেই পাকিস্তান আর্মি বাড়ি ঘেরাও করে। তারা তন্ন তন্ন করে চিৎকার দিয়ে ট্রান্সমিটার খুঁজতে লাগলো। আর্মি তখন বাড়ির দেয়াল-ঘর তন্ন তন্ন করে ট্রান্সমিটার খুঁজে না পেয়ে নূরুল হককে উঠিয়ে নিয়ে যায়। তিনি আর ফেরেননি। এই কথাতে প্রমাণিত হয়, বঙ্গবন্ধুই প্রথম যিনি স্বাধীনতার ঘোষণার প্রস্তুতি নিয়েছিলেন। দলের মাধ্যমে না করেও তিনি প্রস্তুতি নিচ্ছিলেন ব্যক্তিগতভাবেই। দ্বিতীয় সাক্ষাৎকার নিয়েছি বঙ্গবন্ধুর পারসোনাল এইড হাজী গোলাম মোরশেদের। বঙ্গবন্ধু ২৫শে মার্চ রাত এগারটার দিকে সবাইকে বাড়ি থেকে বের করে দিলেন। সবাই চলে গেলেও বঙ্গবন্ধুর জোরাজুরি সত্ত্বেও হাজী গোলাম মোরশেদ থেকে গেলেন। রাত ১২টায় তিনি একটি রহস্যময় ফোন পেলেন। আমি বলধা গার্ডেন থেকে বলছি, বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে চাই। বঙ্গবন্ধু ইশারায় ওনাকে ম্যাসেজ দিতে বললেন। অপরপ্রান্তের ব্যক্তিটিকে মোরশেদ বললেন, হ্যাঁ বলেন, ‘আমি বলধা গার্ডেন থেকে বলছি। ম্যাসেজ পাঠানো হয়ে গেছে। মেশিন নিয়ে কি করবো?’ বঙ্গবন্ধু হাজী গোলাম মোরশেদের মাধ্যমেই উত্তর দিলেন। বলো, মেশিনটা ভেঙে পালিয়ে যেতে। আমার প্রশ্ন ছিল, এত কিছুর পরও তিনি কেন স্বাধীনতার ঘোষণা দিলেন না। দল এত পীড়াপীড়ি করলো, আব্বু এত পীড়াপীড়ি করলেন। ব্যারিস্টার আমীরুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম, মুজিব কাকু এমনটি কেন করলেন? তিনি বলেছিলেন, মুজিব কাকু বিকল্প রাখতে চেয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে আমার বইয়ে প্রথম নতুন ঐতিহাসিক দুটি তথ্য যুক্ত হলো। যা একেবারেই নতুন। আমার জানা মতে, কোথাও এই তথ্যটি পাইনি।
বইটি করার সময় আব্বুর ইতিহাস খুঁজতে গিয়ে অনেক অজানা অথচ ইতিহাসের বড় বড় নায়কদের খুঁজে পেয়েছি। যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। ২৫শে মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে গ্রেপ্তার হয়ে ৯ মাস ঢাকা ক্যান্টনমেন্টে পাকবাহিনীর পাশবিক অত্যাচারে গোলাম মোরশেদ মারাত্মক আহত হন। এই বইয়ের মাধ্যমে আমি তাদের সম্মান দিতে চেয়েছি।
প্রশ্ন: বইটি প্রকাশের পর কোন রকমের চাপে আছে কিনা?
চট্টগ্রামে বইটির দ্বিতীয় প্রকাশনা উৎসবে গিয়ে শুনেছি, বইটির পেছনে নাকি গোয়েন্দা লেগেছে। নানা গোয়েন্দা তৎপরতার কথাও শুনেছি। অনেক মিডিয়াকে বলা হয়েছে এই বইটির কোন কভারেজ না দিতে। বইটি নিয়ে কি রিপোর্ট হচ্ছে তা দেখিয়ে নিতে। অনুষ্ঠানে আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়েছে- আপনি কি করে জানলেন, মুজিব বাহিনী আপনার আব্বুকে অ্যাটাক করতে এসেছিল। আপনিতো তখন অনেক ছোট। আমার জবাব ছিল, আমার বয়স তখন এগারো। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে বলবেন এটা কি করে হয়? কথা হচ্ছে, তখনকার এসব ঘটনাতো ১৯৮৫-৮৬ সালে প্রকাশিত লেখক মাঈদুল হাসান রচিত মূলধারা একাত্তর বইয়ের মধ্যেই আছে। এছাড়া সমপ্রতি ইউপিএল থেকে প্রকাশিত রোড টু লিভারেশন সিরিজে ড. কাইয়ুম খান লিখেছেন, মুজিব বাহিনীর সে সময়ের নানা ষড়যন্ত্রের কথা; তাজউদ্দীন আহমদকে নিয়ে ষড়যন্ত্রের কথা। তার মানে এটা তো কোন দলকে অ্যাটাক করা নয়। স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে তাজউদ্দীন আহমদ ও তার সহকর্মীদের কি ধরনের বাধা অতিক্রম করতে হয়েছে- এটা তো সেই সত্য। একদিকে ছিলেন খন্দকার মোশতাক, অন্যদিকে লাখ লাখ শরণার্থীর চাপ। একদিকে আওয়ামী লীগের একাংশ চেয়েছিল স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বাহিনীর স্বীকৃতির দরকার নেই, তারা এসে দেশ স্বাধীন করে দিক। অন্যদিকে সিআইএ’র সঙ্গে খন্দকার মোশতাকের নানা ষড়যন্ত্র। বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচাইতে মর্যাদাশীল চুক্তিটিও সম্পন্ন হয় তাজউদ্দীন আহমদের দূরদর্শিতার কারণে? সেখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রূপে বাংলাদেশের স্বীকৃতি অর্জন এবং বাংলাদেশ সরকার যখন চাইবে তখন ভারতের সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে যাবে তা উল্লেখ ছিল। এতকিছু অতিক্রম করে একটা স্বাধীনতা অর্জন কোন খেলার কথা নয়। এটাই ছিল আমার মুখ্য বিষয়। কেউ যদি সেটা স্বার্থের দিকে দেখে তাহলে তো খুব ভয়াবহ ব্যাপার। মানুষকে তো তার দৈন্যতার ঊর্ধ্বে উঠতে হবে। আমি পাঠককে অনুরোধ করবো- প্লিজ, আপনারা পুরো বইটি পড়ুন। ডোন্ট রিড টিটস এন্ড বিটস। এই বইতে ব্যারিস্টার আমীরুল ইসলাম, সে সময় এনা’য় কাজ করতেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদ উল্লাহ, গোলাম মোরশদ এবং প্রকৌশলী নূরুল হকের স্ত্রীসহ আরও অনেকের সাক্ষাৎকার রয়েছে। যাদের সাক্ষাৎকারে সে সময়ের অনেক ঘটনার প্রত্যক্ষ বর্ণনা রয়েছে।
প্রশ্ন : বইটির পাঠক প্রতিক্রিয়া কেমন পেলেন? আলোচনা শুরু হয়েছে চারপাশে-
অনেক নিন্দাসূচক মেইল আমার কাছে এসেছে। আমি ইতিহাস নিয়ে অপপ্রচার চালাচ্ছি। আমি তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি সত্য উদঘাটনে আরও তথ্য দিতে চাই। যা জাতিকে খ-িত নয়, ঐক্যবদ্ধ করবে। বইটি নিয়ে উদভূত পরিস্থিতি দেখে আব্বুর কথাই মনে হয়েছে। তিনি বলেছেন, আসুন আমরা এমনভাবে বাংলাদেশ গড়ি, যাতে কোনদিন কেউ আমাদের রাজাকার আলবদর না বলে। রাজাকার আলবদরপন্থিরা যেন রাজাকার না বলে। আজকে তাজউদ্দীন কন্যা হয়েও শুনতে হচ্ছে নোংরা কথা। কেউ একটিবারও বলছেন না, আমার বইতে এই তথ্য ভুল। বলছে, আমার কি সাহস, আমার কি ধৃষ্টতা!
পাঠককে অনুরোধ করবো বইটিকে যেন খ-িত দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখা হয়। নোংরা ভাষায় যারা ব্যক্তিগত আক্রমণ করছেন ফেসবুক ও ট্যুইটারে- তাদের উদ্দেশে বলতে চাই- বলা হচ্ছে আমার স্বামী মিশরীয়, সন্ত্রাসী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য। এটি আমার দ্বিতীয় বিয়ে। এটি ছিল আমার আম্মার পছন্দের। তিনি অত্যন্ত মাইডিয়ার- ভাল মানুষ। তিনি জর্জ মেইসন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। শান্তি ও সংঘর্ষ বিভাগে জাতিসংঘ স্বীকৃতি ইউনিভার্সিটি অব পিসের ভাইস রেক্টর ছিলেন দশ বছর। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও কাজ করছেন। আমার স্বামীর নাম আমর খায়েরি আবদাল্লা। গুগলে গিয়ে amr abdalla সার্চ করলেই দেখবেন তার কর্মক্ষেত্রে তিনি বিশ্বের প্রতিভাবান শান্তি ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত অধ্যাপকদের একজন।
আমার প্রথম স্বামীর কথাও আলোচনায় এসেছে। তার সঙ্গে আমার ব্যক্তিগত কারণেই ডিভোর্স হয়েছে। তার কোন নিন্দা করতে চাই না। বলা হচ্ছে- আমার প্রথম স্বামী বঙ্গবন্ধুকে হত্যার জন্য টাকার যোগান দিয়েছিলেন। তখন তিনি ছিলেন ক্যাপ্টেন। কথা হচ্ছে- তিনি তো দেশেই আছেন। পালিয়ে যাননি। তার অপরাধ থাকলে তার বিরুদ্ধে কেন অভিযোগ আনা হলো না। ব্যবস্থা নেয়া হলো না। এটা শুধু অপপ্রচারই নয় বিরাট বড় ডিফেমেশন। এটার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে।
বলা হচ্ছে, আমি নাকি ইকনা ওঈঘঅ গ্রুপের সদস্য। আমাকে টাকা দেয়া হয়েছে এখানে ইসলামী গ্রুপের হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে। আমার এই বইয়ের সঙ্গে সন্ত্রাসের কি সম্পর্ক। আমিতো বাংলাদেশের ইতিহাসের সত্য অনুসন্ধান করছি। আমি তিরিশ বছর যুক্তরাষ্ট্রে আছি। নিজের গুণগান গাইলে অনেকেই আমাকে চিনতেন। আব্বু-আম্মুর আদর্শ ছিল নিঃশব্দে কাজ করে যাওয়া। আমরাও তাই করি। বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট তখন দু’বার প্রথম বাংলাদেশী হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রিত হয়ে যাই। ১৯৯৫ সালে উইমেন ব্যুরোর ৭৫তম বার্ষিকীর সংবর্ধনায় আমিই একমাত্র বাংলাদেশী হিসেবে অংশ নিই। সেখানে নিশ্চয়ই ইকনা বা কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য হলে আমন্ত্রিত হতাম না। একই বছর হোয়াইট হাউসে প্রথমবারের মতো ঈদে মুসলিম সমপ্রদায়ের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে যে বিশটি পরিবারকে আমন্ত্রণ জানানো হয়, সে তালিকাতেও আমি এবং আমার পরিবার অংশ নেয়ার সুযোগ পাই। ১৯৮৫ সাল থেকে দুঃস্থ নারীদের নিয়ে কাজ করছে সংহতি নামে বাংলাদেশ উইমেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে কাজ করছি। বর্তমানে উপদেষ্টা কমিটির সদস্য পদে আছি। সংহতির মাধ্যমে আমরা শ্রম আইনবিরুদ্ধ কার্যক্রম বন্ধে নানা কর্মসূচি পরিচালনা করছি। আমি জাতিসংঘে বিভিন্ন কার্যক্রমে বহুবার প্রতিনিধিত্ব করেছি। ইসলামের প্রগতিশীলতা নিয়ে অনেক কাজ করেছি মিনারেত অব ফ্রিডম ইনস্টিটিউটের মাধ্যমে। যারা আমার কর্মকা-ের সঙ্গে তথাকথিত ইসলামী সন্ত্রাসী গ্রুপের কর্মকা- মিলাতে চাইছেন তাদের উদ্দেশে কি বলার থাকতে পারে।
বলা হচ্ছে, আমি নাকি নতুন শর্মীলা বসু। শর্মীলা বসু বলেছিলেন, বাংলাদেশে জেনোসাইড হয়নি। আমার বইতে বাংলাদেশে যে জেনোসাইড হয়েছে তা প্রমাণ করতে কেনেডির দীর্ঘ বক্তৃতা অনুবাদ করে সংযুক্ত করেছি। বাংলাদেশে কি ভয়াবহ জেনোসাইড হয়েছে তা প্রমাণ করতে আমি প্রবাসী বাংলাদেশীদেরও সাক্ষাৎকার নিয়েছি। শর্মীলা বসুর ভুল বিশ্লেষণের বিরুদ্ধে আমি লিখেছি এবং প্রচারণাও চালিয়েছি। একদল জেনোসাইড হয়নি বলছে, অন্যজন তার বইতে প্রমাণ করে যাচ্ছে ভয়াবহ জেনোসাইড হয়েছে। তাহলে কোনটি সত্য।
একজন গণজাগরণ অ্যাক্টিভিস্ট লিখেছেন, আমি নাকি পাগল, আমার নাকি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। আমার পরিবারের সঙ্গে, ভাইবোনদের নাকি আমার সম্পর্ক ভাল নেই। ঢাহা মিথ্যা প্রচারণা। সোহেল তো আমার পাড়াতেই যুক্তরাষ্ট্রে থাকে আর আমি ঢাকায় এলে বোনদের বাসাতেই থাকি। বোনদের সঙ্গেই খাওয়া-দাওয়া। বইয়ের তথ্য-উপাত্ত যোগাতে আমার দুই বোন আমাকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। সাক্ষাৎকারগুলো খেয়াল করলেই দেখা যাবে, সেখানে মা, ভাই-বোন সবার কথা রয়েছে। সমালোচনার অর্থ স্পষ্ট। তার মানে ডিভাইড এন রুল। বৃটিশরা যে নগ্নভাবে আমাদের জাতিকে ডিভাইড করে আমাদের রুল করেছে প্রতিপক্ষও ডিভাইড এন রুল পলিসিতেই জাতিকে বিভক্ত করতে এসব করছে।
যারা বলছেন, ইকনা থেকে আমি টাকা নিয়েছি। গর্ব করে বলতে চাই, ঢাকায় আমাদের পৈতৃক ভিটা ছাড়া কোন বাড়ি-গাড়ি নেই। আমি এবং আমার স্বামী দু’জনই শিক্ষকতার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রে একেবারেই মধ্যবিত্তের জীবনযাপন করছি। মার্সিডিজও চালাই না; রুলস রয়েসও চালাই না। ইকনার টাকায় ছুটি কাটাচ্ছি এমন কথাও বলা হচ্ছে। ফেসবুক প্রোফাইলে ছবিটি আমার আম্মার পছন্দ করা। সেটা পেরুতে আমি স্বামীর সঙ্গে আমাদের এনিভার্সারিতে বেড়াতে গিয়েছিলাম।
সম্মানটাই আমার বড় সম্পদ। এটা নিয়েই বাঁচতে চাই। ওয়াশিংটন পোস্ট আমাকে নিয়ে ফিচার স্টোরি করেছে। ওয়ালস্ট্রিট জার্নালে লেখা প্রকাশ হয়েছে। কাজের দক্ষতা দিয়ে সম্মান অর্জন করেছি- এটাই সবচেয়ে বড় সম্পদ।
প্রশ্ন : স্বাধীনতার তেতাল্লিশ বছর পরে আপনি বইটি লিখেছেন। এটা কেবলই ইতিহাসের দায় নাকি তাজউদ্দীন কন্যার যন্ত্রণা-
যদি আমার আব্বুকে নিয়ে অনেকেই লিখতো, বই বের হতো- তাহলে হয়তো এটার প্রয়োজন ছিল না। এর মানে এই নয় যে, আমি আমার আব্বুকে নিয়ে লেখালেখি হোক কেবল তা চাই, তা নয়। এটাও আমার এবং আমাদের পরিবারের আদর্শ বহির্ভূত। আমি চাই, সব মানুষ আলোচিত হোক। সবার অবদান আলোচনায় আসুক। কার স্থান কি হবে এটা যেন পারিবারিক বা কোন ব্যক্তির সিদ্ধান্তের মাধ্যমে না হয়। বিদেশে যে কোন বিষয়ে কংগ্রেসে আলোচনার মাধ্যমে ঐতিহাসিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে থাকে। সেখানে আমাদের এখানে সরকার বদলের সঙ্গে সঙ্গে ইতিহাস বদলে যায়। আমরা যদি ইতিহাস ঠিক না করি আমাদের গন্তব্য ঠিক করবো কিভাবে? আমরা কিভাবে জানবো কোথায় যাবো? জাতি হিসেবে বড় হতে চাইলে আগে আমাদের শিকড় ঠিক করতে হবে। শিকড় দুর্বল হলে ফলও দুর্বল হবে। বইটি সত্যের ভিতিত্তে লেখা। এটা আমাদের শিকড়কে সবল করবে। ন্যায়বিচার বলেন, আর সমাজ গঠন বলেন- সবকিছুর ভিত্তিতো সত্য। এখানে সত্যের কোন অপলাপ নেই। হঠাৎ করে আমি এখানে কোন তথ্য নিয়ে এসেছি তা-ও নয়। অধিকাংশ তথ্য আগেই প্রকাশিত হয়েছে। মাঈদুল হাসান, মুক্তিযোদ্ধা কাইয়ুম খান, ব্যারিস্টার আমীরুল ইসলাম তাদের বইতে মুজিব বাহিনী, খন্দকার মোশতাকের ষড়যন্ত্র, আওয়ামী লীগের কোন্দল- এগুলো নিয়ে লিখেছেন। দুঃখ হচ্ছে, আমরা কেউই বইগুলো পড়িনি। এটা আমার ভাগ্য হয়তো আমার বইয়ের মাধ্যমে ওনাদের কথা জানতে পারছে সবাই। বই নিয়ে যে বিতর্ক হচ্ছে তা যদি জানার জন্য হতো তাহলে ভাল, কিন্তু নোংরাভাবে কেন? আমরা এতটা অসহিষ্ণু কেন?
প্রশ্ন: পাঠকদের উদ্দেশে কি বলার থাকবে-
প্লিজ, আপনারা পুরো বইটি পড়ুন। চিন্তা করুন। আমার বইতে কোন ভুল থাকলে লিখে জানান। ভুল থাকলে তা সংশোধন করা হবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করলে আপনারাই ছোট হবেন। পরচর্চা পরনিন্দা মানবিক বিকাশের পথে বড় অন্তরায়। এটা আমাদের নিজেদেরই নিয়ন্ত্রণ করতে হবে। বলাবলি আছে- আমার বইতে এত বেশি মিথ্যা কথা যে জন্য প্রকাশনা অনুষ্ঠানে আমার ইতিহাস চেতনা নিয়ে অতিথিরা আমাকে কটাক্ষ-প্রশ্নবিদ্ধ করেছেন। ব্যারিস্টার আমীরুল ইসলাম, ড. আনিসুজ্জামান, ড. মইনুল ইসলাম সবাই বলছেন, বইতে ইতিহাসের বড় একটি অংশ উন্মোচিত হয়েছে। এখন নতুন কোন কিছু করতে হলে এই বইটি ধরেই এগুতে হবে।
প্রশ্ন : বঙ্গবন্ধু পরিবারের কারও সঙ্গে বইটি নিয়ে কথা হয়েছে-
রেহানা আপার সঙ্গে কথা হয়েছে। উনি বইটির বিষয়ে জানতে চেয়েছেন। চাচী কি শুনে যেতে পেরেছিলেন বইটির কথা- এ প্রশ্নও করেছিলেন। আমি বলেছি, মা জানতেন বইটির কথা। ইতিহাসের প্রয়োজনেই আমি বইটি লিখেছি।
প্রশ্ন: সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান এক অনুষ্ঠানে বলেছেন, যেভাবে চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে তাতে কিছুদিন পর তাজউদ্দীনের মেয়েকেও বলা হবে রাজাকার-
এটা তো বলা হচ্ছেই। যে ধরনের সমালোচনা হচ্ছে তাতে তা আর বাকি থাকলো কোথায়? এ ধরনের ঘটনা বা বক্তব্য নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিচলিত নই। আমি বিচলিত, আমার দেশের মানুষের এই অবস্থা দেখে। এটা ভেবে কষ্ট লাগছে আমি তো ব্যক্তিবিশেষ। আমার আব্বু-মুজিব কাকু ওনারা তো স্বাধীনতার জন্য লড়েছেন। স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল, মানবিক মর্যাদাবোধ, সাম্য, সামাজিক ন্যায়বিচার- এই তিনটির ভিত্তিতে বাংলাদেশ। আজকে আমরা কোথায়? এটা কি অর্জন করতে পেরেছি- এই মানসিকতা থাকলে তো এটা আমরা অর্জন করতে পারবো না। আমাদের সাহস কোথায় গেল? সাহস আশাবাদ এবং পরিবর্তন ঘটায়। ভয় স্থবিরতা এবং মনের মৃত্যু ঘটায়। এত এত মানুষের ত্যাগ দেশটার জন্য, দুই লাখ মা বোন ইজ্জত দিয়েছেন স্বাধীনতার জন্য। আমাদেরকে আবার সেই সাহস ফিরিয়ে আনতে হবে। আজকে যদি আমি কথা বলি, আপনি কথা বলেন, তাহলে দেখবেন জাতি আবার সেই আত্মবিশ্বাস ফিরে পাবে। আমাদের কিসের এত ভয়, ইতিহাসের সত্য চেতনার বিরোধীরা ক’জনকে দমাবে।
প্রশ্ন : কেমন দেখছেন বর্তমান বাংলাদেশকে?
আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অনেক পিছিয়ে আছি। এটাই আমাকে কষ্ট দিচ্ছে। আমাদের এখানে আমরা এখনও আইনের শাসন প্রবর্তন করতে পারিনি। সেই দিন কবে আসবে, যখন এদেশে অর্থ আর পেশিশক্তি দিয়ে আইন ঘুরানো যাবে না। অন্যায় যেই করুক শাস্তি তার হবেই। আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই দেশের চাকা ঘুরে যাবে।
প্রশ্ন: দেশে ফেরার সম্ভাবনা আছে কিনা? রাজনীতিতে সম্পৃক্ত হবেন কিনা?
আমি নিয়মিতই দেশে আসা-যাওয়া করি। বই প্রকাশের পর দায়িত্ব আরও বেড়ে গেল। এখন আরও বেশি বেশি আসতে হবে। কখনও ইচ্ছা ছিল না রাজনীতিতে যোগ দেয়ার। আমার বোনকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে বলে আমি খুব ক্ষুব্ধ হয়ে লেখাটি লিখেছি এমন কথাও এসেছে। প্রকৃত সত্য হচ্ছে- মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী দুজনই আমাদের তিন বোনের মধ্যে যেই মনোনয়ন চাইবো দেয়া হবে বলে বলেছিলেন। পত্রিকাতেও এসব কথা এসেছে। তখন পরিবারের পক্ষ থেকে আমার ওপরও প্রচ- চাপ এলো মনোনয়ন চাইবো কিনা? আমি, সাফ বলে দিয়েছি, আমার সামান্যতমও রাজনৈতিক অভিলাষ নেই। আমি রাজনীতি করি। তবে তা হচ্ছে, নতুন মানুষ গড়ে তোলার রাজনীতি। আমরা হয়তো একদিন থাকবো না। নতুন প্রজন্ম কিভাবে দেশকে গড়ে তুলবে এটাই আমার কাজ।
প্রশ্ন: বইটি নিয়ে কি ধরনের চ্যালেঞ্জ অবুভব করছেন? আর কোন বই লিখছেন কি?
এই বইটি প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আমার চ্যালেঞ্জ অনেকগুণ বেড়ে গেছে। ‘মুক্তির কা-ারি তাজউদ্দীন, কন্যার অভিবাদন’ এই বইটি প্রকাশের ঘোষণা দিয়েই রেখেছি। এটির কাজ প্রায় শেষের পথে। যত বাধাই আসুক আমি পিছপা হব না। আমি সাহসী বাবা-মায়ের সন্তান। আমি অবাক হচ্ছি এটা ভেবে সন্ত্রাসী মুসলিম ব্রাদারহুড কি করে আমাকে দিয়ে লেখাবে বাংলাদেশের ইতিহাস। আমি তো বাংলাদেশের অনালোকিত একটি অংশের কথা লিখেছি। যে ইতিহাস বাংলাদেশের মানুষের কাছে অজানাই থেকে যেত। আবারও যারা বইয়ের সমালোচনা করছেন তাদের বলবো- আমার বইতে প্রকাশিত তথ্য নিয়ে কথা বলুন, আমার স্বামী, আমার পরিবারকে নোংরাভাবে আক্রমণ করবেন না। আসুন আমরা সত্যের ভিত্তিতে ইতিহাস রচনা করি। বঙ্গবন্ধু ছিলেন আমাদের স্বাধীনতার প্রেরণা এবং তাজউদ্দীন তার সফল বাস্তবায়ক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
May
(496)
-
▼
May 03
(40)
- অপহরণ ও হত্যা সুশৃঙ্খল গোষ্ঠীর কাজ @মানবজমিন
- অপহরণ ও হত্যা সুশৃঙ্খল গোষ্ঠীর কাজ @মানবজমিন
- ভূতের সঙ্গে হলিউড অভিনেত্রীর ২ বার ‘উপভোগ্য যৌন সম...
- ভূতের সঙ্গে হলিউড অভিনেত্রীর ২ বার ‘উপভোগ্য যৌন সম...
- মনমোহন সিংকে মানুষ দুঃখী মানুষ হিসেবে মনে রাখবে: অ...
- মনমোহন সিংকে মানুষ দুঃখী মানুষ হিসেবে মনে রাখবে: অ...
- সরকার গুম ও অপহরণের দায় এড়াতে পারে না- ওবায়দুল কাদ...
- ইতিহাসের প্রয়োজনে বই লিখেছি by কাজল ঘোষ
- আসামে ৩২ মুসলিম হত্যা, ৭০ বাড়িতে আগুন @মানবজমিন
- আসামে ৩২ মুসলিম হত্যা, ৭০ বাড়িতে আগুন @মানবজমিন
- আটক বাণিজ্য: দুই মন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন মিজা...
- আটক বাণিজ্য: দুই মন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন মিজা...
- গণমাধ্যমের প্রতিপক্ষ নয় প্রগতিশীল গণতন্ত্র: ইনু @প...
- কাল গণ-অনশনে থাকবেন খালেদা @প্রথম আলো
- গলাচিপায় লঞ্চডুবি, সাতজনের লাশ উদ্ধার
- অশালীন আচরণ, পুনম পান্ডে গ্রেপ্তার
- আফগানিস্তানে ভূমিধসে নিহতের সংখ্যা ২১০০ ছাড়িয়েছে
- বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের বিকল্প নেই- সেমিনারে ইত...
- বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের বিকল্প নেই- সেমিনারে ইত...
- বিদেশি পরামর্শকদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান হাসিনার
- বিদেশি পরামর্শকদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান হাসিনার
- গলাচিপায় লঞ্চডুবি, পাঁচজনের লাশ উদ্ধার
- গলাচিপায় লঞ্চডুবি, পাঁচজনের লাশ উদ্ধার
- বিশিষ্ট নাগরিকদের মানববন্ধনের মাইক কেড়ে নিল পুলিশ-...
- বিশিষ্ট নাগরিকদের মানববন্ধনের মাইক কেড়ে নিল পুলিশ-...
- ২১০ বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা @প্...
- ২১০ বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা @প্...
- নূর হোসেনের বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ
- নূর হোসেনের বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ
- কাল নারায়ণগঞ্জে হরতাল আহ্বান- নিহতদের চিরবিদায় জান...
- কাল নারায়ণগঞ্জে হরতাল আহ্বান- নিহতদের চিরবিদায় জান...
- অপহরণচক্রে নারায়ণগঞ্জ-এবার ব্যবসায়ী অপহরণ, ২৪ ঘণ্ট...
- অপহরণচক্রে নারায়ণগঞ্জ-এবার ব্যবসায়ী অপহরণ, ২৪ ঘণ্ট...
- দায় নেবেন না প্রধানমন্ত্রী? by আসিফ নজরুল
- সুজানের পক্ষে আদালতের রায়
- কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর হত্যা- ছয় দিন...
- কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর হত্যা- উত্তর ...
- উদ্বেগ আরও বেড়েছে by সোহরাব হাসান fromনারায়ণগঞ্জ @...
- ২৪ ঘণ্টা পর পাওয়া গেল নোয়াখালীর ব্যবসায়ীকে
- সাংবাদিক গ্রেপ্তার
-
▼
May 03
(40)
-
▼
May
(496)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment