গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) নওয়াব আকবর বুগতি হত্যা মামলায় গতকাল সোমবার দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ ও সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই মামলার ওপর গতকাল আদালতটিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ওই দুজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও বেলুচিস্তানের সাবেক গভর্নর ওভাইস গনি এবং ডেরা বুগতির সাবেক ডিসিওর বিরুদ্ধেও একই রকম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জিও টিভি।