মুরসিকে উৎখাতে

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত এবং আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধীরা ২০ লক্ষাধিক নাগরিকের সই সংগ্রহ করেছেন। দুই সপ্তাহ আগে কায়রোর তাহরির স্কয়ারে মুরসির প্রতি অনাস্থা প্রকাশের জন্য বিরোধীরা সই সংগ্রহ শুরু করে। এই আন্দোলনের আয়োজকেরা বলছেন, যে অভ্যুত্থানের মাধ্যমে মুরসি ক্ষমতায় এসেছেন, তার সাফল্যকে তিনি ব্যর্থতায় পর্যবসিত করেছেন।