জন কেরির ভাইও মার্কিন মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ছোট ভাই ক্যামেরন কেরি ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। মার্কিন মন্ত্রিসভায় দুই সহোদরের একই সঙ্গে দায়িত্ব পালনের ঘটনা বিরল। ক্যামেরন কেরি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি জ্যেষ্ঠ দায়িত্ব পালন করছেন। তিনি আগামী ১ জুন থেকে ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। কারণ, বর্তমান বাণিজ্যমন্ত্রী রেবেকা ব্ল্যাংক ওই পদ ছেড়ে দিচ্ছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রয়াত জন এফ কেনেডির আমলে তাঁর ভাই রবার্ট অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।