Sunday, May 18, 2025
সিন্ধুর পানি চুক্তি: দ্বন্দ্ব, বর্তমান সংকট ও ভবিষ্যৎ আশঙ্কা
সিন্ধুর পানি চুক্তি: দ্বন্দ্ব, বর্তমান সংকট ও ভবিষ্যৎ আশঙ্কা
ভারতের জন্য নির্ধারিত তিনটি পূর্বাঞ্চলের নদী- সুতলজ, বিয়াস এবং রাভি এবং পাকিস্তানের জন্য নির্ধারিত তিনটি পশ্চিমাঞ্চলের নদী- সিন্ধু, ঝেলম ও চেনাব। চুক্তি অনুযায়ী, ভারত পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ব্যবহার করতে পারে এবং পাকিস্তান পশ্চিমাঞ্চলের নদীগুলোর প্রধান অধিকারভুক্ত ব্যবহারকারী। চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট ধাপ রয়েছে, যার মধ্যে রয়েছে নিরপেক্ষ বিশেষজ্ঞের মাধ্যমে তদন্ত এবং আন্তর্জাতিক সালিশি আদালতের হস্তক্ষেপ।
সম্প্রতি ভারতের দিক থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিন্ধু অববাহিকায় পাকিস্তানে প্রবাহিত পানি স্থগিত রাখা হবে, যতক্ষণ না পাকিস্তান ‘বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে সীমান্তবর্তী সন্ত্রাসবাদ থেকে সরে আসে।’ ভারতের এক সরকারি বিবৃতিতে বলা হয়, চুক্তি আপাতত স্থগিত থাকবে এবং পাকিস্তানের প্রতি কোনও পূর্ব নির্ধারিত পানি প্রবাহ বা তথ্য প্রদান করা হবে না। এর আওতায় ভারতের পক্ষে সেচ প্রকল্প বা বাঁধের তথ্যও পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া বাধ্যতামূলক নয়। পাকিস্তান একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
লাহোরে অবস্থিত জাতীয় কৃষক ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন বাত্ বলেন, এটি প্রকৃত অর্থে যুদ্ধ ঘোষণার শামিল। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পানি সংকট আগে থেকেই রয়েছে। ভারতের এই সিদ্ধান্ত আমাদের কৃষির ভিত্তিকে ধ্বংস করতে পারে। পাকিস্তান কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ঘাশারিব শাওকত বলেন, সিন্ধু পানি চুক্তি আমাদের কৃষির মেরুদণ্ড। যদি পানির প্রবাহে অনিয়ম হয়, তাহলে গম, ধান, আখের মতো সেচ-নির্ভর ফসলের উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে। খাদ্যের দাম বাড়বে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। সিন্ধু অববাহিকায় ভারতের তৈরি কিশানগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান বহু বছর ধরে আপত্তি জানিয়ে আসছে। পাকিস্তান অভিযোগ করে যে ভারত এগুলোর মাধ্যমে পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি নিজের দিকে সরিয়ে নিচ্ছে। যদিও ভারত এ অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে এসব প্রকল্প চুক্তির আওতায় বৈধ। ভারত বলছে, পাকিস্তান বারবার বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করছে এবং এই কারণেই চুক্তির কাঠামোতে পরিবর্তন আনার দরকার রয়েছে। ভারতের সীমিত জলাধার ক্ষমতার কারণে তাৎক্ষণিকভাবে পানির প্রবাহ বন্ধ না হলেও, ইতিমধ্যে পাকিস্তানের একটি প্রধান জলপ্রবাহ স্থানে পানির প্রবাহ মে মাসের শুরুতে হঠাৎ ৯০ ভাগ কমে গিয়েছিল। সবচেয়ে বড় প্রভাব পড়বে পাকিস্তানের কৃষিতে। কৃষিজ উৎপাদন কমে যাওয়া, খাদ্যের দাম বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের দারিদ্র্যের মুখে ঠেলে দেওয়া- এসবই বাস্তব আশঙ্কা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment