Saturday, November 14, 2026
শিশু কেন স্কুলে যেতে চায় না by ডা. ফারাহ দোলা
শিশু কেন স্কুলে যেতে চায় না by ডা. ফারাহ দোলা
যে শিশু আজ স্কুলে যাওয়া শুরু করছে, তাকে পরবর্তী বছরগুলোতে পড়াশোনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তাই এ সময়েই শিশুটিকে এসব বিষয়ে প্রস্তুত করতে হবে।
যে শিশুরা স্কুলে যেতে চায় না, তারা স্কুলে না যাওয়ার জন্য নানা রকম বাহানা দেখায়। অনেকে কান্নাকাটি করে। সাধারণত তারা স্কুল থেকে পালিয়ে কোথাও যায় না। বাসায় থাকতে চায়। তবে পড়ালেখায় অনাগ্রহই শিশুর স্কুলভীতির একমাত্র কারণ নয়। বেশির ভাগ ক্ষেত্রেই স্কুলের পরিবেশ, সহপাঠীদের আচরণ, সামাজিক সমস্যা (যেমন বুলিং), এমনকি অভিভাবকের দৃষ্টিভঙ্গিও শিশুর স্কুলভীতির কারণ হয়ে উঠতে পারে।
অনেক শিশুই বিভিন্ন শারীরিক উপসর্গের (যেমন পেটব্যথা, মাথাব্যথা, বমি ইত্যাদি) অজুহাত দেয়। এসব উপসর্গ আবার স্কুল বন্ধের দিনে থাকে না এবং এর তীব্রতা শুধু স্কুলে যাওয়ার আগে আগে বোঝা যায়। এ ক্ষেত্রে বুঝতে হবে, কোনো কারণে শিশুটির স্কুলের প্রতি ভীতি বা অনাগ্রহ তৈরি হয়েছে। এটি শিশুদের একটি উদ্বেগজনিত মানসিক স্বাস্থ্য সমস্যা, যা স্কুলভীতি নামে বেশি পরিচিত।
নতুন স্কুলে ভর্তির পর এমনিতেই শিশুর নতুন পরিবেশে নতুন বন্ধু তৈরিতে সময় লাগে। বন্ধু না তৈরি হওয়া পর্যন্ত শিশুর স্কুলে যেতে খারাপ লাগতে পারে।
এ ছাড়া ৭ থেকে ১১ বছর বয়সী অনেক শিশুর মধ্যে সেপারেশন অ্যাংজাইটি নামে একধরনের সমস্যা দেখা যায়। যে সমস্যায় শিশুরা বাসা বা আপনজন থেকে দূরে থাকাটা মেনে নিতে পারে না। যে বয়সে একটি শিশুর স্বাধীনভাবে একাকী চলাফেরা, খেলাধুলা ও বন্ধুদের সঙ্গে মেলামশার ক্ষমতা থাকার কথা, তা যদি না থাকে তখন সমস্যা দেখা যায়।
পড়াশোনার অতিরিক্ত চাপ, প্রতিদিন পরীক্ষা, খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা কম থাকা, কঠিন শাস্তির ব্যবস্থা, সবার সামনে অপমান ইত্যাদি শিশুর সংবেদনশীল মনে স্কুলের প্রতি অনীহা তৈরি করতে পারে।
অনেক শিশু সহপাঠীর মাধ্যমে শারীরিক বা মানসিকভাবে নাজেহাল হতে পারে। সাধারণত বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য (উচ্চতা, শারীরিক গঠন, কথা বলার ধরন, গায়ের রং ইত্যাদি) নিয়ে অন্যরা শিশুদের বিব্রত করতে থাকে। অনেক সময় কোনো কোনো অভিভাবক, এমনকি কিছু শিক্ষকও এ রকম করে থাকেন। এ কারণেও ভুক্তভোগী শিশু স্কুলে যাওয়ার প্রতি তীব্র অনীহা দেখাতে পারে।
স্কুলে যাওয়া-আসার সময় কোনো খারাপ অভিজ্ঞতাও (ছিনতাই, দুর্ঘটনা, বখাটেদের উৎপাত ইত্যাদি) শিশুকে ভীত করে তুলতে পারে।
কখনো স্কুল বা সেখানে যেতে কোনো বাজে স্পর্শের শিকার হতে হয়েছে কি না, সেটিও কৌশলে জেনে নিতে হবে।
হঠাৎ স্কুল পরিবর্তন, এক শিক্ষা মাধ্যম থেকে আরেক মাধ্যমে ভর্তি হলে, দীর্ঘদিন কোনো কারণে স্কুলে অনুপস্থিত থাকলে, স্কুলের টয়লেটে যেতে সমস্যা হলে, ফল খারাপ হতে থাকলে বা এর জন্য বারবার তিরস্কার শুনতে হলেও স্কুলভীতি তৈরি হতে পারে।
প্রিয় শিক্ষকের পরিবর্তন, এমনকি কোনো নির্দিষ্ট শিক্ষকের বিরূপ আচরণের জন্যও শিশুর স্কুলে যাওয়ার প্রতি অনীহা দেখা দিতে পারে।
করণীয় কী
* প্রথম স্কুলে যাওয়ার কিছুদিন আগে থেকেই শিশুকে স্কুলে যাওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। স্কুলে কী হয়, কারা থাকবে, কতক্ষণ সেখানে থাকতে হবে—এসব বিষয়ে বিভিন্ন গল্প করে আগে থেকে শিশুর মানসিক প্রস্তুতি নিতে হবে।
* ক্লাসের বাইরে এমন জায়গায় অভিভাবক থাকতে পারেন যাতে শিশু আশ্বস্ত থাকে। টিফিন ব্রেকের সময় তাকে উৎসাহ দিতে পারেন।
* অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা ও মেলামেশায় উৎসাহ দিতে হবে। এভাবে ধীরে ধীরে স্বাধীনভাবে স্কুলের সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি করতে হবে।
* শিশু কেন স্কুলে যেতে চাইছে না, সে বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নিতে হবে।
* শিশুদের মধ্যেও বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, উদ্বেগ, শঙ্কা, কষ্ট ও আত্মসম্মানবোধ থাকে। তার আবেগ ও ভাবনা প্রকাশ করতে দিন।
* অহেতুক কোনো ভীতি থাকলে সে বিষয়ে আশ্বস্ত করুন। স্পর্শকাতর কোনো বিষয় হলে অভিভাবককে শিশুদের মানসিকভাবে সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে ক্ষেত্রে শুধু নিজেদের মাধ্যমে সমাধানের চেষ্টা না করে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকের সঙ্গে আলোচনা করতে হবে।
![]() |
| শিশু যদি স্কুলে যেতে না চায় তাহলে কারণ খুঁজে বের করতে হবে। মডেল: রাজন, রাসিন ও তূর্জি। ছবি: কবির হোসেন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2651)
-
▼
November
(237)
-
▼
Nov 14
(17)
- তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য by এ কে এম আহসান উল্লাহ
- যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের ...
- ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাজ্য
- বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্...
- ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে হামলা চালাতে পারেন নেতান...
- শিশু কেন স্কুলে যেতে চায় না by ডা. ফারাহ দোলা
- বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মা...
- হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা...
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক: ১৯ নভেম্বর লকডাউ...
- পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্...
- সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
- ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প
- ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধর...
- আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচ...
- ‘ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই’, কেন বললেন রুবিও
- যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা প্রত্যাহার,...
- ‘উইকেড: ফর গুড’ শুধু ছোটদের নয় by কাউসার খান
-
▼
Nov 14
(17)
-
▼
November
(237)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment