Saturday, November 14, 2026
সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চাইলে তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও শিল্পকারখানা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, সৌদি আরব তাকে অনুরোধ করেছে, যেন আপাতত পরিস্থিতি যেমন আছে, তেমনই রাখা হয়। কারণ দেশটি ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও সামরিক অভিযান পিছিয়ে দেওয়ার পক্ষে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়েও কটাক্ষ করেছিলেন ট্রাম্প। গত মার্চে তিনি বলেছিলেন, মার্কিন চাপের মুখে সৌদি যুবরাজকে এখন তার সঙ্গে ভালো আচরণ করতে হচ্ছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের সময় উপসাগরীয় কয়েকটি দেশ ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও সৌদি আরব তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়েছে দেশটি।
সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়েছে। হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। এতে দেশটির অর্থনৈতিক বৈচিত্র্যকরণ উদ্যোগের প্রচারে আয়োজিত গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে এবং জ্বালানি রপ্তানিও ব্যাহত হয়েছে।
তবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি নাকচ করেছেন।
ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। তার দাবি, এসব দেশের বিনিয়োগের পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। চুক্তিটির সম্ভাব্য মূল্য ২৪ বিলিয়ন ডলার।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আপাতত পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পরিকল্পনা নেই। বরং হরমুজ প্রণালিতে অবরোধের মাধ্যমে দেশটির অর্থনীতির ওপর চাপ বাড়ানো হবে।
সূত্র: মিডল ইস্ট আই
![]() |
| মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2651)
-
▼
November
(237)
-
▼
Nov 14
(17)
- তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য by এ কে এম আহসান উল্লাহ
- যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের ...
- ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাজ্য
- বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্...
- ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে হামলা চালাতে পারেন নেতান...
- শিশু কেন স্কুলে যেতে চায় না by ডা. ফারাহ দোলা
- বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মা...
- হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা...
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক: ১৯ নভেম্বর লকডাউ...
- পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্...
- সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
- ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প
- ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধর...
- আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচ...
- ‘ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই’, কেন বললেন রুবিও
- যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা প্রত্যাহার,...
- ‘উইকেড: ফর গুড’ শুধু ছোটদের নয় by কাউসার খান
-
▼
Nov 14
(17)
-
▼
November
(237)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment