যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাতিল ৪৭০০ ফ্লাইট

যুক্তরাষ্ট্রে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়নের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে স্থানীয় সময় শুক্রবারের (১৩ নভেম্বর) এ বিপর্যয়ের পর বিমান চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। এ ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অতিরিক্ত চাপের কারণে সুইচ ও রাউটারগুলোতে সমস্যা দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বানও জানান তিনি।

তিনটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এ সমস্যার সঙ্গে এলথ্রিহ্যারিস পরিচালিত একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে। নেটওয়ার্কটি বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনার কাজে ব্যবহৃত হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ফ্লাইটের বিলম্ব ও বাতিলের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: রয়টার্স
শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: রয়টার্স