Saturday, November 14, 2026
ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প
ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প
শুক্রবার ভোরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডারব্যবস্থা ধ্বংস করার দাবি করে ইরান। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ভ্যান্সকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানান।
ট্রাম্প লেখেন, তিনি ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক দুর্নীতি ও অপরাধের বিষয়ে পুরোপুরি মনোযোগ দিতে বলেছেন। এরপর তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়েছে। তাদের শত শত কোটি ডলার আমাদের হাতে রয়েছে, আর হরমুজ প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’
ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর এ বিভেদ আরো প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে। তাই বড় পরিসরে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই। তিনি বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানো হবে।
যুদ্ধ নিয়ে ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। গত সপ্তাহে ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিলেও চলতি সপ্তাহে তিনি বলেছেন, দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা ‘খুবই কম’।
ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ট্রাম্প মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয়।
গত এপ্রিলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্ব দেন ভ্যান্স। তার ভূমিকার পর জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে চুক্তির বিষয়বস্তু নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দেওয়ায় সেটি দ্রুত ভেস্তে যায়। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের অবস্থানে পার্থক্য ছিল।
এরপর সুইজারল্যান্ডেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় নেতৃত্ব দেন ভ্যান্স। নতুন করে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টাও করছেন।
গত ৪ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এ কথা বলেছেন।’
কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের পক্ষে অবস্থান নিয়ে ভ্যান্স আরো লেখেন, কেউ যদি মনে করেন, এই যুদ্ধের মূল্য হিসেবে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক ছিল, তাহলে তারা সেই যুক্তি তুলে ধরতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জনসমর্থন তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ে থাকায় ভ্যান্সের এমন সরাসরি মূল্যায়ন যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে রাখার একটি চেষ্টা।
এর আগে গত ১৭ জুন ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ইসলামাবাদ সমঝোতা সফল হলে কৃতিত্ব তিনি নেবেন। আর ব্যর্থ হলে দায় চাপাবেন ভ্যান্সের ওপর। পরদিন সাংবাদিকদের ভ্যান্স বলেন, তার ধারণা, প্রেসিডেন্ট মজা করেই এমন মন্তব্য করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। শুক্রবার সকালে ইরান দাবি করে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডারব্যবস্থায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে তারা। দক্ষিণ ইরানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তেহরান।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলা চালানো থেকে তাকে বিরত থাকতে বলেছে। তবে চাইলে তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনকেন্দ্র ধ্বংস করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও দাবি করেন তিনি।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, সৌদি আরব তাকে বর্তমান পরিস্থিতি কিছুদিন বজায় রাখার অনুরোধ জানিয়েছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও একই অবস্থান পছন্দ করছে বলে জানান তিনি। এসব অনুরোধ না পেলে তিনি নতুন করে হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’
যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি বলেছেন, ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে শত্রুদের ওপর হামলা চালানোর বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ যথাসময়ে বাস্তবায়ন করা হবে।
ইরানের বার্তা সংস্থা মেহরকে তিনি বলেন, ‘আমেরিকানরা যত বেশি জেদ করবে, নিজেদের তৈরি করা এই জলাভূমিতে তারা তত বেশি ডুবে যাবে।’
কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রেও অচলাবস্থা কাটেনি। চলতি সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আলজাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরবে না। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে কোনো টোল ছাড়াই সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারত।
মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।
গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের কাছে একটি স্পষ্ট প্রস্তাব পাঠিয়েছে তেহরান। এতে সাতটি শর্ত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।
তার ভাষায়, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি তহবিল ছাড়, সব ফ্রন্টে লড়াই বন্ধ এবং যুদ্ধের অবসান ঘটেছে—এমন স্পষ্ট ঘোষণা দেওয়া।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগে সমঝোতা ছাড়া এসব দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলাদাভাবে আলোচনার পক্ষে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো আনিসেহ বাসিরি তাবরিজি আলজাজিরাকে বলেন, দুই দেশ এখনো ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন এক পরিস্থিতিতে রয়েছে। আপাতত এ অবস্থার পরিবর্তনের সম্ভাবনা কম।
তার মতে, আগামী কয়েক দিনে বড় ধরনের হামলার আশঙ্কা কম। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে। উপসাগরীয় দেশগুলো বর্তমান পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিচ্ছে না। তবে তারা নতুন করে যুদ্ধ শুরুর চেয়ে বর্তমান অবস্থাকেই বেশি পছন্দ করছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, সেখানে ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে হরমুজ প্রণালি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়েই বিস্তৃত।
গালিবাফ আরো বলেন, প্রণালির নিয়মকানুন এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী পরিচালিত হয়। এর মাধ্যমে জলপথটির ওপর ইরানের কঠোর নিয়ন্ত্রণের অবস্থান আবারও তুলে ধরেন তিনি।
তেহরান বলেছে, ‘অবৈধ’ পথ ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা বেশ কয়েকটি জাহাজে আগুন লেগেছে। ইরান প্রণালির দক্ষিণের করিডরকে অবৈধ পথ হিসেবে উল্লেখ করছে। এর আগে অনুমোদিত জাহাজগুলোকে নিজেদের উপকূলের কাছের উত্তর দিকের পথ ব্যবহার করতে বলেছিল দেশটি।
ইরানের দাবি, গত ১২ দিনে অন্তত ১২টি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, প্রণালিটি সচল রাখতে তারা সার্বক্ষণিক কাজ করছে।
বুধবার সেন্টকম দাবি করে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় অন্তত ৪ হাজার জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এসব জাহাজে ১৭০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে।
তবে সামুদ্রিক চলাচলবিষয়ক সংস্থাগুলো এখনো জাহাজগুলোকে এই প্রণালি দিয়ে চলাচল না করার পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে বীমা প্রতিষ্ঠানগুলো এ পথে যাত্রার জন্য বীমার খরচ অনেক বাড়িয়েছে। কিছু প্রতিষ্ঠান আবার বীমা সুবিধা দিতেই অস্বীকৃতি জানাচ্ছে।
![]() |
| যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2651)
-
▼
November
(237)
-
▼
Nov 14
(17)
- তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য by এ কে এম আহসান উল্লাহ
- যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের ...
- ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাজ্য
- বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্...
- ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে হামলা চালাতে পারেন নেতান...
- শিশু কেন স্কুলে যেতে চায় না by ডা. ফারাহ দোলা
- বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মা...
- হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা...
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক: ১৯ নভেম্বর লকডাউ...
- পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্...
- সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
- ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প
- ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধর...
- আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচ...
- ‘ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই’, কেন বললেন রুবিও
- যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা প্রত্যাহার,...
- ‘উইকেড: ফর গুড’ শুধু ছোটদের নয় by কাউসার খান
-
▼
Nov 14
(17)
-
▼
November
(237)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment