Saturday, November 14, 2026
আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার সমালোচনা আইজেনকোটের
আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার সমালোচনা আইজেনকোটের
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ইসরায়েলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আইজেনকোট। তিনি লেখেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের উসকানিতে তাদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংসভাবে বৈধতা অস্বীকারের প্রচারণা চলছে।
আইজেনকোট বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু তার ভোটারদের নন, সব নাগরিকের প্রধানমন্ত্রী যারা তাকে ভোট দেননি, তাদেরও। আরব নাগরিকরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অংশ। তাদের প্রান্তিক করে রাখা এবং একটি জনগোষ্ঠী হিসেবে অপবাদ দেওয়ার চেষ্টা রাষ্ট্রবিরোধী।’
গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নেতানিয়াহু একাধিকবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করতে পারেননি তিনি। ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর আরব নেতৃত্বাধীন দলগুলো হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলতে অস্বীকৃতি জানিয়েছে বলে বারবার সমালোচনা করেছেন নেতানিয়াহু। যদিও এসব দলের নেতারা হামাসের নেতৃত্বাধীন ওই হামলার নিন্দা জানিয়েছেন।
আইজেনকোট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতভেদ থাকতে পারে। তাদের কারও কারও প্রতি গভীর বিরূপ মনোভাবও থাকতে পারে। কিন্তু একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া যায় না, দেওয়া উচিত নয়। আর আমি তা হতে দেব না।’
নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনে আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকোটকে সমর্থন জানিয়েছে। তবে এসব দলকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭-তে। অন্যদিকে কট্টর অর্থোডক্স ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাসের সমর্থন পেলে তার আসনসংখ্যা হবে ঠিক ৬১।
জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রচেষ্টা নিয়ে আইজেনকোট বলেছেন, যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব পালন করতে চান তিনি। তা না করা হবে ‘গুরুতর ভুল’।
![]() |
| গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি ইমেজস |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2651)
-
▼
November
(237)
-
▼
Nov 14
(17)
- তৃতীয় বিশ্বযুদ্ধ কি অনিবার্য by এ কে এম আহসান উল্লাহ
- যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের ...
- ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান চায় যুক্তরাজ্য
- বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্...
- ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে হামলা চালাতে পারেন নেতান...
- শিশু কেন স্কুলে যেতে চায় না by ডা. ফারাহ দোলা
- বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মা...
- হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা...
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক: ১৯ নভেম্বর লকডাউ...
- পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্...
- সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
- ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প
- ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধর...
- আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচ...
- ‘ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই’, কেন বললেন রুবিও
- যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা প্রত্যাহার,...
- ‘উইকেড: ফর গুড’ শুধু ছোটদের নয় by কাউসার খান
-
▼
Nov 14
(17)
-
▼
November
(237)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment