Saturday, September 14, 2019
তেলের বিশাল সম্ভাবনা : দ্রুত বদলে যাবে পাকিস্তান! by মাসুম খলিলী
তেলের বিশাল সম্ভাবনা : দ্রুত বদলে যাবে পাকিস্তান! by মাসুম খলিলী

পাকিস্তানের
স্বপ্নচারী প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের মানুষকে শিগগিরই এক সুখবর
শোনাবেন বলে জানিয়েছেন। ইমরান খান বলেছেন, ‘আমাদের পানিসীমায় বিশাল তেলের
মজুদ পাওয়ার প্রবল সম্ভাবনা দ্বারপ্রান্তে। আল্লাহ চাহে তো এই অফশোর
রিজার্ভ পাওয়া গেলে পাকিস্তানকে কোনো তেল আমদানি আর করতে হবে না। এই
সাফল্যের জন্য আমাদের করুণাময়ের কাছে মুনাজাত করা উচিত।’
ইমরান খানের এ বক্তব্যের পর দেশটির একজন শীর্ষ কর্মকর্তা আরো সুনির্দিষ্টভাবে বলেছেন, এক্সন মবিলের নেতৃত্বাধীন চারটি শীর্ষস্থানীয় সংস্থার একটি কনসোর্টিয়াম, করাচির উপকূলের অদূরে ইরান সীমান্তের কাছাকাছি সুগভীর পানিতে যে ড্রিলিং শুরু করেছে, সেখানেই এই সাফল্য পাওয়া যাচ্ছে। কনসোর্টিয়াম উল্লেখ করেছে, তারা করাচি উপকূল থেকে ২৩০ কিলোমিটার দূরে কেকড়া-১ নামে অফশোর সিন্ধু জি-ব্লক বৃহদায়তন তেল ও গ্যাস মজুদের সন্ধান লাভ করেছে।
এখন সমীক্ষা ড্রিলিং প্রক্রিয়া চলছে এবং প্রকল্পের সাফল্য সম্পর্কে খুবই ভালো লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে ৪০০০ মিটারের বেশি উল্লম্ব ড্রিলিং সম্পন্ন হয়েছে। ৫৫০০ মিটার লক্ষ্যে যেতে ড্রিলিংটি আনুভূমিকভাবে চলছে। কর্মকর্তারা জানান, প্রায় ১০০০ মিটার ড্রিলের পর নমুনাগুলোর পর্যায়ক্রমিক পরীক্ষায় ২০০ জনের বেশি পেশাদারদের অত্যন্ত দক্ষ দল অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ড্রিলিং স্থানে বিশাল হাইড্রোকার্বনের মজুদ রয়েছে, যা পাকিস্তানের ২৫ থেকে ৩০ বছরের প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। এই জ্বালানি মজুদ আবিষ্কারটি ‘সুই ক্ষেত্রের’ মতো বড় হতে পারে। এতে রিজার্ভ তিন থেকে আট ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) হবে বলে অনুমান করা হচ্ছে, যা দেশের মোট গ্যাস রিজার্ভের ২৫ থেকে ৪০ শতাংশের সমান।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, দেশটির বিদ্যমান হাইড্রোকার্বন রিজার্ভ দ্রুত হ্রাস পাচ্ছে এবং দিনে দিনে আমদানি করা গ্যাস ও তেলের ওপর নির্ভরতা বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, পাকিস্তানের বিদ্যমান মজুদ ২০২৭ সাল নাগাদ ৬০ শতাংশ কমে যাবে। এ বাস্তবতার কারণে সম্ভাব্য জ্বালানি মজুদ এলাকায় অনুসন্ধানের পদক্ষেপ নেয়া হয়। বর্তমান অফশোর ড্রিলিংটি হচ্ছে ইএনআই, এক্সন মোবিল, অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এবং পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের যৌথ উদ্যোগে। গত ডিসেম্বরে এক্সন মোবিল ঘোষণা করেছিল, প্রায় তিন দশক পর পাকিস্তানি বাজারে তারা নিজেদের পুনর্গঠন করবে।
পাকিস্তানের সামুদ্রিক ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ হুসাইন হারুন বলেছেন, পাকিস্তান-ইরান সীমান্তের কাছে বিশাল তেলের রিজার্ভ আবিষ্কার চূড়ান্ত পর্যায়ে, যা কুয়েতের রিজার্ভের চেয়েও বড় হতে পারে। তেলের মজুদ প্রত্যাশিত হিসাবে আবিষ্কৃত হলে, কুয়েতের ষষ্ঠ অবস্থানে এগিয়ে পাকিস্তান শীর্ষস্থানীয় ১০টি তেল উৎপাদক দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
কুয়েতের তেলের রিজার্ভ বৈশ্বিক রিজার্ভের ৮.৪ শতাংশ। বর্তমান অনুমান অনুযায়ী, বিশ্বের উত্তোলনযোগ্য তেলের রিজার্ভের ৮১.৮৯ শতাংশ ওপেক সদস্য দেশগুলোতে রয়েছে। আর ওপেকের সর্বমোট ৬৫.৩৬ শতাংশ মজুদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার ইতোমধ্যে এক্সন মোবিল এ অর্থায়নে ১০ বিলিয়ন ডলারের একটি জেনারেশন কমপ্লেক্স প্রকল্পের উদ্যোগ নিয়েছে। তারা করাচিতে দ্বিতীয় বন্দর, পোর্ট কাসিমে একটি এলএনজি বার্থ স্থাপন করবে।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বর্তমানে যে ২২ মিলিয়ন টন অপরিশোধিত তেলের চাহিদা রয়েছে, তার মাত্র ১৫ শতাংশ পূরণ হয় স্থানীয় উৎপাদন থেকে; বাকি ৮৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এই ৮৫ শতাংশের জোগান নতুন তেল ক্ষেত্র থেকে আসতে পারে।
তেল আমদানির ক্ষেত্রে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা ব্যয়ের কারণে পাকিস্তান চলতি হিসাবে ১৮ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল ঘাটতির মুখোমুখি হচ্ছে। জ্বালানি আমদানিতে বিপুল ব্যয়ের কারণে গত ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-মে সময়ে পাকিস্তানের আমদানির পরিমাণ ১২.৯২৮ বিলিয়ন ডলার বেড়েছে।
পাকিস্তানের তেল রিজার্ভের সন্ধান যে শুধু তাদের জন্যই সুখবর হবে তা নয়, বরং দক্ষিণ এশিয়াসহ চীন ও উপসাগরীয় দেশগুলোর জন্যও সেটা হবে সুখবর। মজুদ আবিষ্কারের ধারণা সত্য হলে, এই অনুসন্ধান দেশটির অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
পাকিস্তানের অর্থনীতি এখন অনেকটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। যদি বড় ধরনের তেলের রিজার্ভ সত্যিই আবিষ্কৃত হয়, তাহলে বিদেশী বিনিয়োগের প্রয়োজন হবে আরো বেশি। মার্কিন তেল কোম্পানি এক্সন মোবিল এবং ইতালির ইএনআই জানুয়ারি থেকে অতি গভীর এই তেলকূপ খননের কাজ করছে। আরো আন্তর্জাতিক কোম্পানি এই প্রকল্পে জড়িত হতে চাইবে যেখানে তেল অনুসন্ধান, পরিশোধন এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজ হবে। এই সংশ্লিষ্ট বিনিয়োগগুলো পাকিস্তানকে তাদের প্রবৃদ্ধি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।
চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, ‘পাকিস্তানের সাথে জ্বালানি নিয়ে উল্লেখযোগ্য বিনিময় রয়েছে চীনের। বড় ধরনের তেল রিজার্ভের সন্ধান পাওয়া গেলে চীনা কোম্পানিগুলো আগ্রহ নিয়ে এগিয়ে আসবে। এ ধরনের সুযোগ পেলে সেটাকে কাজে লাগিয়ে পাকিস্তান যাতে তাদের উন্নয়ন এগিয়ে নিতে পারে, সে জন্য তাদেরকে সহায়তা দেয়ার জন্য প্রস্তুত চীন এবং এ জন্য যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলাও তারা করবে।’
চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপিইসি) বিষয়টি শুরুতে ভাবা হয়েছিল মূলত তেল ও গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য। চীনের উত্তরাঞ্চলীয় জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে পাকিস্তানের গোয়াদর বন্দরের সংযোগ স্থাপনের জন্য এই করিডোরের পরিকল্পনা হয়েছিল। পাকিস্তান যদি বড় ধরনের তেল রিজার্ভের সন্ধান পায়, তাহলে পাকিস্তানের পাইপলাইন ইরান ও ভারতে সম্প্রসারণের সুযোগ থাকবে। একই সাথে উপসাগরীয় দেশগুলো ও সৌদি আরবের সাথেও জ্বালানি সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
জ্বালানি সংযোগ স্থাপিত হলে শুধু চীন নয়, পুরো অঞ্চলই এই অর্থনৈতিক বিকাশ থেকে লাভবান হবে। এই রিজার্ভ ব্যবহার করে বড় ধরনের মূলধনের প্রবাহ, অবকাঠামো খাতে বিনিয়োগ, জ্বালানি বাণিজ্য এবং জনগণের পর্যায়ে বিনিময় বাড়ানো যাবে। এ অঞ্চলে সামগ্রিকভাবে উন্নয়নপ্রবাহ দেখা যাবে। তেল রিজার্ভের ব্যবহার সেখানে সমন্বয় ও স্থিতিশীলতার পেছনে ভিত্তি হিসেবে কাজ করবে।
গ্লোবাল টাইমসের পর্যবেক্ষণ অনুসারে, পাকিস্তান তেল রিজার্ভের সন্ধান পেলে ভারতীয় কোম্পানিগুলোর কাছেও তাদের আকর্ষণ বাড়বে। আর দ্বিপক্ষীয় বিভেদ সত্ত্বেও উচ্চ চাহিদার কারণে ভারত তখন পাকিস্তানের কাছ থেকে তেল আমদানি করবে। এশিয়ার ভূরাজনৈতিক চিত্র বহুদিন ধরেই যে জটিলতা এবং নড়বড়ে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে পাকিস্তানের সম্ভাব্য তেলের রিজার্ভ এ অঞ্চলের জন্য খেলা বদলকারী হয়ে উঠবে, জ্বালানি খাতে অর্থনৈতিক সহযোগিতাও বাড়বে। নিশ্চয়ই ভারত ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের সাথে জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সুযোগটি হাতছাড়া করবে না এবং এর মাধ্যমে এশিয়ায় তারা একটি জ্বালানি নেটওয়ার্ক গড়ে তুলবে।
ইমরান খান তার নির্বাচনী প্রচারাভিযানের সময় এক নয়া পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন পাকিস্তানবাসীকে। ‘নয়া পাকিস্তান’ সম্পর্কে ইমরান খানের প্রতিশ্রুতি দেশের অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সে সম্পর্কে অনেকে প্রশ্ন তুলেছিলেন।
পাকিস্তানের ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মুদ্রাস্ফীতি আগের ৮.২১ শতাংশ থেকে বেড়ে ৯.৪১ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধিতে পাকিস্তানিদের পারিবারিক বাজেটে টান পড়ছে। বিশেষত বিদ্যুৎ ও জ্বালানি খরচ দ্রুত বৃদ্ধি পেয়েছে, পাকিস্তানি রুপির অবমূল্যায়ন অব্যাহত রয়েছে। এক বছরে পাকিস্তানের মুদ্রা প্রায় এক-চতুর্থাংশ মূল্য হারিয়েছে। ভোক্তাদের দুর্দশায় আরো যোগ হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি। কয়েক দিন আগে পাকিস্তান সরকার পেট্রলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে ৯৮.৮৮ রুপিতে উন্নীত করেছে। এ ধরনের এক পরিস্থিতিতে ইমরান খানের সুখবরটি বাস্তবে শোনার প্রত্যাশায় থাকবে পাকিস্তানের জনগণ।
২০১৮ সালে দেশের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রথম জাতীয় জয় ছিল এটি। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে ঐতিহ্যগতভাবে ক্ষমতার হাতবদল হওয়ার পর প্রথম বিকল্প দল হিসেবে ক্ষমতায় আসে পিটিআই। ২০১৮ সালে পাকিস্তান সন্ত্রাসী সহিংসতাকে কমিয়ে আনতে সক্ষম হলেও নির্বাচনমুখী রাজনৈতিক অস্থিতিশীলতা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলে। আগের সরকারের বেহিসাবি বিনিয়োগ গ্রহণের কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্য তীব্র চাপের মুখে পড়ে। ইমরান চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরসহ আগের সরকারের সময় নেয়া প্রকল্পগুলো পর্যালোচনা করেন। অনেক প্রকল্পের শর্ত পুনর্নির্ধারণও করেন।
প্রাথমিক দিনগুলোতে নতুন অর্থনৈতিক নীতিমালা প্রতিষ্ঠার সংগ্রামে ইমরানের নতুন সরকার অস্বচ্ছতা প্রদর্শন করেছে বলে সমালোচনা সৃষ্টি হয়। ইমরান খান শুরুতে অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে সমন্বয় ও পুনর্মিলন, সামাজিক-অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন। প্রাথমিকভাবে তার দল পিটিআইর এসব কার্যকরভাবে প্রয়োগ করার ক্ষমতা সম্পর্কে অনেকে প্রশ্ন উত্থাপন করে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং করের উচ্চহারে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
লেনদেনের ভারসাম্য সঙ্কটের মোকাবেলায় এক সময় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) সাথে আলোচনার কোনো বিকল্প দেখা যায়নি। আইএমএফের কঠোর শর্তের কারণে ইমরান নিজে এই সংস্থার ঋণ গ্রহণের সমালোচনা করেছিলেন আগে। শেষ পর্যন্ত তিনি বিকল্প উৎসগুলো থেকে অর্থ নিয়ে সঙ্কট সমাধানের চেষ্টা করে অনেকখানি সফল হয়েছেন। ইমরান খানের সরকার সহযোগিতা হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউইএ) এবং চীন থেকে ৮ বিলিয়ন ডলারের বেশি নমনীয় ঋণ পেয়েছে। এর বাইরে রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ বিলিয়ন ডলারের বিলম্বিত পেমেন্টে তেল ক্রয় সুবিধা পেয়েছে। এতে সঙ্কট এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।
অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য ইমরান সরকারের প্রধান কৌশলটি হলো পরবর্তী পাঁচ বছরে নি¤œ আয়ের পরিবারগুলোর জন্য ৫০ লাখ বাড়ি নির্মাণ প্রকল্প। এটি নি¤œ আয়ের লোকদের জন্য বাসস্থান তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট ৪০টি শিল্পের চাহিদা বাড়িয়ে ৬০ লাখ চাকরি তৈরি করবে। এ জন্য ১৮০ বিলিয়ন মার্কিন ডলারের আনুমানিক ব্যয় হতে পারে, যা পাকিস্তানের জিডিপির অর্ধেকেরও বেশি। এই হাউজিং প্রকল্পের জন্য তহবিলের উৎস সম্পর্কে সরকারের মুখপাত্র স্পষ্ট কিছু বলেননি। তবে ধারণা করা যেতে পারে, এটি প্রধানত বেসরকারি খাত থেকে আসবে। একই সাথে সামাজিক প্রকল্প হিসেবে সরকার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের উদ্যোগের মধ্যে এটি অন্তর্ভুক্ত করতে পারে।
ইমরানের নতুন সরকারের জন্য দেয়া আর্থসামাজিক প্রতিশ্রতি বাস্তবায়ন করা চ্যালেঞ্জের হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তেল ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা এ ক্ষেত্রে পাকিস্তানের জন্য নতুন এক সম্ভাবনা সৃষ্টি করবে। ২০১৯ সালের জিডিপি বৃদ্ধির হার ২০১৮ সালের ৫.৮ শতাংশের তুলনায় ৪.৮ শতাংশে নেমে যেতে পারে বলে অনুমান করা হয়েছে। নতুন সম্ভাবনা অর্থনীতির বিকাশকে আরো সামনে এগিয়ে নিতে পারে। বৈদেশিক সম্পর্কে ব্যবস্থাপনার দু’টি পরীক্ষায় ইমরান উত্তীর্ণ হয়েছেন। পুলওয়ামার ঘটনায় ভারত-পাকিস্তান যেখানে যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায়, সেখানে ইমরান খান এক ধরনের বিজয়ের মধ্য দিয়েই এর শান্তিপূর্ণ সমাধান করেছেন। অন্য দিকে আরেক প্রতিবেশী আফগানিস্তানে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সঙ্কটের অবসান ঘটানোর কাছাকাছি চলে এসেছেন।
তেল ক্ষেত্র আবিষ্কারের বিষয়টি ইমরানের জন্য অনেকগুলো সম্ভাবনা তৈরি করবে। আর এতে ইমরান খান ‘নয়া পাকিস্তান’-এর যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যেতে পারবেন। এভাবে তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয় করার মতো আরেক ইতিহাসের নায়ক হয়ে থাকতে পারবেন।
mrkmmb@gmail.com

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1412)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
September
(820)
-
▼
Sep 14
(29)
- ধর্ষিত কিশোরীর নগ্ন দৌড়
- হঠাৎ বদলে গেল দৃশ্যপট
- মালয়েশিয়ায় জঙ্গলে দিনাতিপাত করছে আতঙ্কিত বাংলাদেশীরা
- রাইড শেয়ারিং: খেপে আগ্রহ বাড়ছে by মারুফ কিবরিয়া
- চিঠি আর ল্যান্ডলাইনে ফিরেছে কাশ্মীর by সৌতিক বিশ্বাস
- ভারতীয় হিটলারকে থামান: জ্বালাময়ী বক্তব্যে মোদিকে ক...
- পারমাণবিক মিসাইল চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যা...
- কাতারি অর্থনীতির হালচাল by মুজাহিদুল ইসলাম
- বাস্তব ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় রাহুল গান্ধ...
- সৌদি আরব: হেফাজতে নির্যাতন করা হয়নি বললে তবেই মুক...
- আইএসের নির্মূল চান বাংলাদেশী বংশোদ্ভূত আইএসের সাবে...
- ‘অনার্সে ভর্তি হওয়াই ছিল পাপ’ by পিয়াস সরকার
- আইসল্যান্ডে ৭০০ বছরের পুরোনো হিমবাহের মৃত্যুতে শোক...
- কলা চাষে ঝুঁকছেন মনোহরদীর কৃষক
- অমর্ত্যদার ক্লাস করে সিদ্ধান্ত নিলাম অর্থনীতি পড়ব
- রোহিঙ্গা সংকট: রাতের আঁধারে কক্সবাজারের ক্যাম্পগুল...
- বাংলাদেশে রোহিঙ্গাদের টক–মিষ্টি জীবন
- মিয়ানমারে যেভাবে বদলে যাচ্ছে মিডিয়া by কিম স্যাঙমিন
- কাউখালীতে আমড়ার বাম্পার ফলন
- যৌন সম্পর্কে সেলিব্রেটিদের প্রাইভেট আলোচনা
- বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে টোকিও
- মরণোত্তর চক্ষুদান: বেশি কর্নিয়া আসছে অনিবন্ধিতদের ...
- প্রকাণ্ড কৃষ্ণগহ্বরের সন্ধান, ভড়কে গেছেন বিজ্ঞানীরাও!
- ব্রা পরার বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়ে উঠছে দক্ষিণ...
- লন্ডনের ‘বাংলা টাউন’ টিকিয়ে রাখলেন বাংলাদেশিরাই by...
- বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মর্যাদা আসলে কী...
- জার্মানির শ্রমঘাটতি পূরণ হবে কীভাবে? by শাকিলা হক
- তেলের বিশাল সম্ভাবনা : দ্রুত বদলে যাবে পাকিস্তান! ...
- জম্মু-কাশ্মিরে মোদির উন্নয়ন পরিকল্পনা কি সফল হবে? ...
-
▼
Sep 14
(29)
-
▼
September
(820)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment