এক মাসের ব্যবধানে

রোজার ঈদে মাহী অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘ভালোবাসা আজকাল’। ছবিটি পরিচালনা করেছেন পি এ কাজল। ছবিতে মাহীর নায়ক ছিলেন শাকিব খান। দর্শক ছবিটি বেশ গ্রহণ করেছে।
ঈদ পরবর্তী এখনও মাহী অভিনীত কোন ছবি মুক্তি পায়নি। তবে এ মাসেই (২৭শে সেপ্টেম্বর) তার অভিনীত ‘তবুও ভালোবাসি’ ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। এতে মাহীর নায়ক হিসেবে আছেন বাপ্পী। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। মাহী বলেন, খুব ভাল লাগছে আবারও আমার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। আশা করছি আমার অভিনীত আগের ছবিগুলোর মতো এটিও দর্শক পছন্দের হবে। এদিকে মাহী অভিনীত আসছে ঈদে মুক্তির মিছিলে রয়েছে ‘অগ্নি’ ছবিটি। এ ছবিতে মাহীর নায়ক হিসেবে আছেন আরেফিন শুভ। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। মাহী বলেন, নিঃসন্দেহে ভাল লাগার মতো ব্যাপার ঘটছে। গত মাসে বড় পর্দায় ছিলাম; এ মাসেও থাকছি। আবারও আগামী মাসে বড় পর্দায় আমার উপস্থিতি থাকার জন্য বর্তমানে জোর প্রস্তুতি চলছে। পর পর তিন ছবিতে এ মাসের ব্যবধানে দর্শকের সামনে উপস্থিত হচ্ছি। তবে প্রতিটি ছবিতেই আমার চরিত্র একটি থেকে অন্যটি ভিন্ন। এছাড়াও মাহীর অভিনয়ে চুক্তি হওয়া, নির্মাণ চলতি ও মুক্তি অপেক্ষায় প্রায় একডজন ছবি রয়েছে।