গুণীজন কহেন

আপনি শুধু একবারই যুবক হতে পারেন, কিন্তু অপরিপক্ব হতে পারেন চিরকালই।
ডেভ ব্যারি, মার্কিন লেখক

হ্যাট আমার খুব ভালো লাগে। ময়লা চুল ঢাকতে এটি খুবই ভালো একটি অনুষঙ্গ।
জুলিয়া রবার্টস, মার্কিন অভিনেত্রী

সবচেয়ে বড় প্রতিশোধ হলো অঢেল সাফল্য।
ফ্রাঙ্ক সিনাত্রা, মার্কিন গায়ক

একটা কৌতুক শুনে সবার শেষে যে হাসে, বুঝবেন সে আসলে কৌতুকটা বুঝতে পারেনি।
হেলেন গিয়ানগ্রেগরিও

আমি জানি আমি বুদ্ধিমান। কারণ, আমি জানি যে আমি কিছুই জানি না।
সক্রেটিস, গ্রিক দার্শনিক
হেলাল হাফিজের ‘প্রস্থান’ কবিতা অবলম্বনে