গেমস- খেলতে পারেন সবাই মিলে by সুমন পাটওয়ারী

কাজের ব্যস্ততার মধ্যে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালে আখেরে ভালো ফলই দেয়।পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসেই খেলতে পারেন মজার মজার কম্পিউটার গেমস। এ রকম একটি গেমস হচ্ছে বাইসাইকেল ক্যাসিনো।
উত্তেজনাপূর্ণ গেমটিতে আপনি একটি ক্যাসিনো নির্ধারণ করে খেলা শুরু করতে পারেন।


অনেকে মিলে খেলার জন্য অবশ্যই টুর্নামেন্ট মুডে খেলতে হবে। তা হলে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবেন।
বাইসাইকেল ক্যাসিনোতে ৩২ ধরনের খেলা আছে। এর মধ্যে ব্ল্যাক জ্যাক, পোকার, ভিডিও স্লট মেশিন প্রভৃতি উল্লেখযোগ্য। আর একা একা খেলার জন্য রয়েছে ১৮ অ্যানিমেশন চরিত্র, যারা খেলার সময় গেমারের প্রতিপক্ষ হিসেবে কাজ করবে। ইচ্ছা করলে খেলার রেকর্ডও রাখা যাবে; যাতে করে পরবর্তী খেলার সময় বোঝা যায়, এর আগে আপনি কী পরিমাণ টাকা ক্যাসিনো থেকে আয় করেছেন। খেলা জানা না থাকলেও সমস্যা নেই। কয়েক মিনিটের মধ্যে আপনাকে খেলা শিখিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে যেকোনো সময় পরিবারের সবাইকে নিয়ে মেতে উঠতে পারেন পারিবারিক বিনোদনে।

যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এমই, এক্সপি
প্রসেসর: ২৫৬ মেগাহার্টজ
ভিডিওকার্ড: ৪ মেগাবাইট, ডাইরেক্ট এক্স সহযোগী
সিডি-রম ড্রাইভ: ১২ এক্স
র‌্যাম: ১২৮ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৮.১
হার্ডডিস্ক ড্রাইভ: ১৬.৫ মেগাবাইট খালি জায়গা
ফেসবুকে প্রজন্ম ডট কম
ফেসবুকে চালু হয়েছে প্রজন্ম ডট কমের ফ্যান পেইজ।প্রজন্ম ডট কমের সর্বশেষ সংখ্যার নানা বিষয়সহ এই পেইজে প্রতিদিনই যোগ করা হচ্ছে টিপস এবংপ্রযুক্তির নানা আয়োজন। ঠিকানা:
facebook.com/projonmodotcom