Tuesday, November 17, 2026
ইসরায়েলি সেনার খোঁজে দুই দশক ধরে ইরানে মোসাদের অভিযান, এরপর যা ঘটল
ইসরায়েলি সেনার খোঁজে দুই দশক ধরে ইরানে মোসাদের অভিযান, এরপর যা ঘটল
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কয়েক ডজন ইসরায়েলি, ইরানি ও মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক কর্মকর্তা আলিরেজা আসগারিকে তুরস্কের ইস্তাম্বুলের একটি হোটেল থেকে অপহরণ করা হয়। তিন সাবেক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে একটি নৌযানে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মূল লক্ষ্য ছিল, রন আরাদ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কি না।
কিন্তু আসগারির কাছ থেকে আরাদের বিষয়ে কোনো তথ্য না পেয়ে তাকে হত্যা করা হয় বলে ওই কর্মকর্তারা দাবি করেছেন। পরে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়। তবে আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ইরানের আরেক জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণের অভিযোগ ওঠে মোসাদের বিরুদ্ধে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সকালে হাঁটতে বের হলে পণ্য সরবরাহকারীর ছদ্মবেশে থাকা ইসরায়েলি গোয়েন্দারা তাকে আটক করেন। তাদের সঙ্গে ছিল বড় একটি ফ্রিজের বাক্স। সাবেরিকে ওষুধ প্রয়োগ করে অচেতন করার পর মাথায় বাক্স চাপিয়ে একটি সাদা ভ্যানে তুলে নেওয়া হয়।
ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাবেরিকে ইসরায়েলে নিয়ে গিয়ে রন আরাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয়। পরে সাবেরি দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় তার ওপর নির্যাতন চালানো হয়েছিল। ওই সময় মোসাদের প্রধান ডেভিড বারনিয়া এ ধরনের একটি অভিযান অনুমোদনের কথা স্বীকার করেছিলেন। তবে অভিযানটি সফল হয়নি বলে জানান তিনি।
চার দশক ধরে নিখোঁজ রন আরাদ
১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননে এক সামরিক অভিযানের সময় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হলে সেটি থেকে বেরিয়ে আসেন রন আরাদ। পরে তিনি লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী আমালের হাতে আটক হন। এরপর তার ভাগ্যে কী ঘটেছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা তথ্য ও ধারণা সামনে এসেছে। ২০০৮ সালে ইসরায়েল তাকে মৃত ঘোষণা করে। তবে তার মরদেহের সন্ধান আজও মেলেনি।
ইসরায়েলের ধারণা ছিল, আমালের কাছ থেকে আরাদকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হাতে তুলে দেওয়া হয়েছিল। এ ধারণার ভিত্তিতে দীর্ঘদিন ইরানের সংশ্লিষ্টতা খুঁজেছে ইসরায়েল।
তবে ২০০৬ সালে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের এক পর্যালোচনায় বলা হয়েছিল, আরাদকে ইরান কিংবা হিজবুল্লাহ কেউই আটক করেনি। কিন্তু ওই মূল্যায়ন ইসরায়েল সরকার ও মোসাদ কার্যত উপেক্ষা করে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান ও হিজবুল্লাহর যৌথ অনুসন্ধানেও ধারণা করা হয়েছিল, ১৯৮৮ সালে লেবাননের নাবি চিত এলাকায় আরাদের মৃত্যু হয় এবং সেখানেই তাকে সমাহিত করা হয়েছিল।
লেবাননে আবারও অনুসন্ধান
আরাদের মরদেহের সন্ধানে ২০২৬ সালের মার্চে লেবাননের নাবি চিত এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে একটি কবর খুঁড়েও তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই অভিযানের সঙ্গে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হন।
এদিকে ইসরায়েলের কর্মকর্তাদের কাছে এখন প্রধান ধারণা, ১৯৮৮ সালে লেবাননের যুদ্ধে হাসান শুকরের মৃত্যুর প্রতিশোধ হিসেবে আরাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। হাসান শুকর ছিলেন সেই গোষ্ঠীর একজন সদস্য, যারা আরাদকে আটক করেছিল। তার ভাই আহমদ শুকর ২০২৫ সালের ডিসেম্বরে নিখোঁজ হন। লেবাননের কর্মকর্তাদের ধারণা, তাকেও ইসরায়েলি এজেন্টরা অপহরণ করে থাকতে পারেন।
তবে রন আরাদের প্রকৃত পরিণতি এবং তার মরদেহের অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাকে খুঁজতে ইসরায়েলের দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার মধ্যেই ইরানের দুই জেনারেলকে অপহরণ এবং একজনকে হত্যার অভিযোগ সামনে এসেছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
![]() |
| ২০২৫ সালে তেল আবিবে এক বিক্ষোভে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের ছবি এবং ১৯৮৬ সাল থেকে নিখোঁজ ইসরায়েলি সেনা রন আরাদের ছবি হাতে দাঁড়ান বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2625)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment