Tuesday, November 17, 2026
কেন শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান
কেন শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকদের এই ধারণার ভিত্তি মূলত বাঁধ ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার স্থানগুলোর মধ্যকার ভৌগোলিক মিল। তবে ইরানের সামরিক স্থাপনাগুলোর গোপনীয়তার কারণে এসব পানি প্রকল্প বিশেষভাবে ক্ষেপণাস্ত্র ঘাঁটির জন্য নির্মিত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। গবেষকেরাও বিষয়টিকে এখনো একটি সম্ভাবনা হিসেবেই দেখছেন।
জার্মানির হামবুর্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পানি নিরাপত্তা গবেষক নিমা শুকরি দীর্ঘদিন ধরে ইরানের বাঁধ নির্মাণ কর্মসূচি নিয়ে কাজ করছেন। তার গবেষক দল দেশটিতে অন্তত ৫৩৩টি বাঁধের সন্ধান পেয়েছে। আঞ্চলিক বিবেচনায় এই সংখ্যা অত্যন্ত বেশি। পরিবেশের ওপর এসব প্রকল্পের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সরকার কেন এত বিপুলসংখ্যক বাঁধ নির্মাণে বিনিয়োগ করছে, তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল তার।
চলতি বসন্তে ইরানের সন্দেহজনক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার একটি মানচিত্র পর্যালোচনা করতে গিয়ে নতুন করে বিষয়টি তার নজরে আসে। মানচিত্রে হামলার লক্ষ্যবস্তুগুলো দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত একটি বলয়ের মতো দেখা যায়। শুকরির বিস্ময় ছিল, তার দলের তৈরি বাঁধগুলোর অবস্থানসংক্রান্ত মানচিত্রের সঙ্গে এই বিন্যাসের উল্লেখযোগ্য মিল রয়েছে। ফলে ইরানের পানি ব্যবস্থাপনার অসংগতির প্রশ্নটি নতুন মাত্রা পায় যে, এসব অবকাঠামোর পেছনে সামরিক উদ্দেশ্য কাজ করেছে কি না।
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বাঁধের প্রয়োজন কেন?
সামরিক বিশেষজ্ঞদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় নির্মিত ভূগর্ভস্থ অস্ত্রাগার ও সামরিক স্থাপনা সচল রাখতে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। এসব স্থাপনার জন্য আলাদা অবকাঠামো তৈরি করা হলে জাতীয় বিদ্যুৎ গ্রিড কিংবা বেসামরিক পানি সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমে। ফলে দীর্ঘস্থায়ী সংঘাতের সময় বেসামরিক অবকাঠামোতে হামলা হলেও সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে।
ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইরানবিষয়ক বিশেষজ্ঞ ড্যানি সিত্রিনোভিচ নিউইয়র্ক টাইমসকে বলেন, এ ধরনের ব্যবস্থা ইরানের সামরিক স্থাপনাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করতে পারে। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে (আইএনএসএস) গবেষণা করছেন। তার মতে, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে বেসামরিক পরিষেবার ওপর পুরোপুরি নির্ভরশীল না রাখার কৌশলগত স্বার্থ তেহরানের রয়েছে। এ কারণে বিকল্প অবকাঠামো, এমনকি বাঁধ ও পানি প্রকল্পেও বিনিয়োগ সামরিক পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে।
ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ এসব ভূগর্ভস্থ স্থাপনা। বছরের পর বছর ধরে পাহাড়ের গভীরে সুরক্ষিত বিশাল কমপ্লেক্স তৈরি করেছে দেশটি। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণের প্রস্তুতি এবং কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনের কাজও করা হয়। ইরানি কর্তৃপক্ষ এসব স্থাপনাকে ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী বলে অভিহিত করে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ইরানবিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, দেশটিতে এ ধরনের অন্তত ৩০টি স্থাপনা রয়েছে। উত্তর কোরিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশই তুলনীয় মাত্রার ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে।
পরিবেশকর্মীদের গ্রেপ্তারের রহস্যেও নতুন প্রশ্ন
বাঁধ ও সামরিক স্থাপনার অবস্থানের সম্ভাব্য মিল নতুন করে আলোচনায় এনেছে ২০১৮ সালে ইরানে পরিবেশকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও। সে সময় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েক ডজন কর্মীকে আটক করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ইরানি কর্তৃপক্ষ।
নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা গবেষকদের ধারণা, দুর্গম এলাকায় কাজ করতে গিয়ে পরিবেশকর্মীরা হয়তো অজান্তেই সংবেদনশীল সামরিক স্থাপনার কাছাকাছি চলে গিয়েছিলেন। সে কারণে তাদের কর্মকাণ্ডকে সন্দেহজনক মনে করে থাকতে পারে নিরাপত্তা বাহিনী।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা ওই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছিল। আটক ব্যক্তিদের মধ্যে ছিল পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের সদস্যরা। এ সংস্থার কাজের মধ্যে বিপন্ন এশীয় চিতাবাঘের মতো বন্যপ্রাণী পর্যবেক্ষণও ছিল। সংস্থাটির একজন প্রতিষ্ঠাতা কারাগারে মারা যান। অন্যদের কয়েক বছর বন্দি থাকতে হয়। পরে তাদের কেউ কেউ নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ করেন।
ইরানি কর্মকর্তাদের দাবি ছিল, দুর্গম বন্যপ্রাণীর আবাসস্থলে বসানো ক্যামেরাগুলো প্রাণী পর্যবেক্ষণের বদলে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছিল। পাঁচ বছরের বেশি সময় কারাবন্দি থাকা সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ জানান, তাকে এমন অস্বাভাবিক অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল যে, তিনি নাকি সামরিক স্থাপনায় নজরদারির জন্য টিকটিকিকে প্রশিক্ষণ দিয়েছেন।
ওয়াশিংটনে নির্বাসিত ইরানি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ নিক কাউসার মনে করেন, সংরক্ষণকাজের অংশ হিসেবে দুর্গম এলাকায় যাতায়াতের সময় কর্মীরা হয়তো নিষিদ্ধ সামরিক এলাকার এত কাছে চলে গিয়েছিলেন যে আইআরজিসির সন্দেহ তৈরি হয়। তবে গ্রেপ্তারের পেছনে এটিই একমাত্র ব্যাখ্যা নয়। সে সময় পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেছিলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও পরিবেশগত বিষয়ে যোগাযোগ বাড়াতে আগ্রহী ইরানের সংস্কারপন্থি সরকারকে দুর্বল করাও ছিল গ্রেপ্তারের উদ্দেশ্য।
ইয়াজদ ও হরমোজগান প্রদেশে বিশেষ নজর
গবেষকেরা দুটি অঞ্চলের বিষয়ে বিশেষভাবে অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখছেন। এর প্রথমটি মধ্য ইরানের ইয়াজদ প্রদেশ। সেখানে জাগরোস পর্বতমালা থেকে পানি সরিয়ে আনার জন্য বড় একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পানি গবেষক আমির আগাকুচাক দীর্ঘদিন ধরে এত বড় বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মার্চে ওই এলাকায় বিমান হামলা এবং সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশের পর প্রকল্পটির পরিকল্পনায় সামরিক প্রয়োজনীয়তা ভূমিকা রেখেছিল কি না, তা নিয়ে ভাবতে শুরু করেন তিনি। যুদ্ধের সময় জাগরোস পর্বতমালা আলোচনায় আসে আরেকটি ঘটনায়। সেখানে বিমান বিধ্বস্ত হওয়ার পর এক মার্কিন বিমানসেনাকে উদ্ধার করা হয়েছিল।
দ্বিতীয় অঞ্চলটি দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশ। পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশন সেখানে বিরল লারিস্তান বন্য ভেড়া সংরক্ষণে কাজ করেছিল। তাহবাজের স্মৃতিচারণ অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা বারবার ওই অঞ্চলে সংস্থাটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানে তাদের উপস্থিতি নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষ উদ্বেগ ছিল বলেও তার মনে হয়েছিল।
গত ১৪ জুলাই ওই অঞ্চলে মার্কিন বিমান হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানায়, অভিযানের লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা। এসব হামলা এবং আগের গ্রেপ্তারের ঘটনা মিলিয়ে অঞ্চলটিতে পরিবেশগত কর্মকাণ্ড নিয়ে ইরানি কর্তৃপক্ষের সংবেদনশীলতার কারণ অনুসন্ধানে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
তবে এসব তথ্য এখনো প্রমাণ করে না যে ইরানের বাঁধগুলো ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আড়াল করা বা সচল রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। পানি প্রকল্প, নিষিদ্ধ সামরিক এলাকা ও বিমান হামলার লক্ষ্যবস্তুর অবস্থানের মধ্যে দৃশ্যমান মিল গবেষকদের নতুন করে অনুসন্ধানে উৎসাহিত করছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে প্রশ্নবিদ্ধ এসব প্রকল্পের পেছনে দুর্বল পানি ব্যবস্থাপনা, সামরিক পরিকল্পনা নাকি উভয় কারণই কাজ করেছে, তা এখনো অমীমাংসিত।
সূত্র : নিউইয়র্ক টাইমস
![]() |
| ইরানের পানি স্থানান্তর প্রকল্প ও বাঁধ। ছবি: ইপিএ |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
November
(224)
-
▼
Nov 17
(16)
- মধ্যপ্রাচ্যে কেন নৌশক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কা...
- বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিম হলেন চীনা দম্পতি, তুর্কি...
- হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী ট্যাংকারে আগুন
- কেন শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান
- আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে...
- ইসরায়েলে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কতটুকু
- শোবার ঘরকে বানাল জাদুঘর
- একবার চার্জেই ৪০০ কিমি, ১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান...
- চীনে বাঁধাকপিতে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক
- মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাব দিয়ে প্রশংসায়...
- প্রেমিকা নিয়ে প্রশ্নে রাহুল গান্ধীর জবাব, ‘এখন সে ...
- হুতিদের হামলায় বিপর্যয়ের পর কমান্ডার বদলাল সৌদি আরব
- ইসরায়েলি সেনার খোঁজে দুই দশক ধরে ইরানে মোসাদের অভি...
- গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও পরিবারের ৭ সদ...
- গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গ...
- সত্যি চুমু নাকি এআই? সেই দৃশ্যের অভিজ্ঞতা জানালেন ...
-
▼
Nov 17
(16)
-
▼
November
(224)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment