Tuesday, November 17, 2026
প্রেমিকা নিয়ে প্রশ্নে রাহুল গান্ধীর জবাব, ‘এখন সে আমার বন্ধু’
প্রেমিকা নিয়ে প্রশ্নে রাহুল গান্ধীর জবাব, ‘এখন সে আমার বন্ধু’
রাহুল জানান, ক্যামব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় যাওয়ার ইচ্ছা ছিল তার। এই রেস্তোরাঁতেই শিক্ষার্থী থাকাকালে প্রথম দেখা হয়েছিল তার বাবা-মা রাজীব ও সোনিয়া গান্ধীর। বিশ্ববিদ্যালয় শহরে থাকার সময় একদিন তৎকালীন প্রেমিকাকে নিয়ে সেখানে যান তিনি। রেস্তোরাঁর এক কর্মীকে বাবা-মায়ের পরিচয় দেওয়ার পর তাদের চিনে ফেলেন তিনি।
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’
আ জার্নি অব লাভ প্রকাশনা অনুষ্ঠানে রাহুল বলেন, ‘আমার বাবা-মাকে নিয়ে নানা গল্প প্রচলিত ছিল। এর মধ্যে বড় একটি গল্প ছিল ভার্সিটি রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা হওয়ার ঘটনা। অনেক বছর পর একবার ক্যামব্রিজে গিয়ে আমি আমার প্রেমিকাকে বললাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। আমি দেখতে চেয়েছিলাম, কোথায় আমার বাবা-মায়ের দেখা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমি সেখানে বসার পর তারা খাবারের তালিকা নিয়ে এলেন। তখন আমি বললাম, এই রেস্তোরাঁতেই আমার বাবা-মায়ের দেখা হয়েছিল। ওই কর্মী আমার দিকে তাকিয়ে বললেন, ওহ, তাদের আমি চিনি।
আমি জানতে চাইলাম, তাদের সম্পর্কে কী জানেন আপনি? জবাবে তিনি বললেন, ওহ, ওই দুজন! আপনি কাদের কথা বলছেন, আমি ঠিকই বুঝতে পেরেছি।
এরপর অনুষ্ঠানে রাহুলের বলা সেই প্রেমিকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখন সে আমার বন্ধু।’
অনুষ্ঠানে মায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসা-সংগ্রাম নিয়েও কথা বলেন রাহুল। তার দাবি, স্মৃতিকথায় বিষয়টি কিছুটা সংক্ষেপে তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। তবে তিনি চারবার ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন।
রাহুল বলেন, ‘এই বইয়ে আপনারা আমার মাকে বাবা মারা যাওয়ার আগের সময়ের মানুষ হিসেবে দেখছেন। তিনি বইয়ে একবারও নয়, দুবার লিখেছেন যে তিনি দুইবার ক্যানসার থেকে বেঁচে ফিরেছেন, তিনবার ক্যানসার হয়েছে; এমন কথাও উল্লেখ করেছেন। কিন্তু তিনি চারবার ক্যানসার জয় করেছেন। তিনি সবকিছুই কম করে দেখান। জীবনে একবারও তাকে ভীত হতে দেখিনি। কখনো তাকে পিছু হটতেও দেখিনি।’
বক্তব্যের একপর্যায়ে মাকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘এই বক্তব্য দেওয়ার কারণ হলো, মা ও বাবা আপনাদের ভালোবাসতেন। কিন্তু তিনি (রাজীব গান্ধী) আপনার জন্য কতটা গর্বিত হতেন, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
অনুষ্ঠানে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও উপস্থিত ছিলেন। এসময় স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরের কঠিন সময়ের কথা তুলে ধরেন সোনিয়া গান্ধী। নিরাপত্তাঝুঁকির কারণে রাহুলকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অন্য একটি কলেজে স্থানান্তর করতে হয়েছিল। সেখানে তাকে ভিন্ন পরিচয়ে পড়াশোনা করতে হয়।
সোনিয়া বলেন, ‘রাজীব নিহত হওয়ার কয়েক মাস পর রাহুলকে বিদেশে কলেজে পড়তে যেতে হয়েছিল। হার্ভার্ডে কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে রাজি হয়নি। কারণ, এতে অন্যদেরও ঝুঁকির মুখে পড়তে হতো।’
তিনি আরও বলেন, ‘তাই এখানকার নিরাপত্তা দল সেখানকার নিরাপত্তা দলের সঙ্গে সমন্বয় করে তাকে অন্য একটি কলেজে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে বেশির ভাগ শিক্ষার্থীই ছিল আমেরিকান। তবে তাকে ভিন্ন নামে ভর্তি হতে হয়েছিল। অন্যদের তার প্রকৃত নাম জানার কথা ছিল না। ফলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা কিংবা মেলামেশা করা তার জন্য খুব কঠিন ছিল। কারণ, পরিবারের বিষয়ে তিনি কারও সঙ্গে কথা বলতে পারতেন না।’
সূত্র : এনডিটিভি
![]() |
| কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: এএনআই |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
November
(224)
-
▼
Nov 17
(16)
- মধ্যপ্রাচ্যে কেন নৌশক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কা...
- বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিম হলেন চীনা দম্পতি, তুর্কি...
- হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী ট্যাংকারে আগুন
- কেন শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান
- আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে...
- ইসরায়েলে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কতটুকু
- শোবার ঘরকে বানাল জাদুঘর
- একবার চার্জেই ৪০০ কিমি, ১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান...
- চীনে বাঁধাকপিতে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক
- মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাব দিয়ে প্রশংসায়...
- প্রেমিকা নিয়ে প্রশ্নে রাহুল গান্ধীর জবাব, ‘এখন সে ...
- হুতিদের হামলায় বিপর্যয়ের পর কমান্ডার বদলাল সৌদি আরব
- ইসরায়েলি সেনার খোঁজে দুই দশক ধরে ইরানে মোসাদের অভি...
- গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও পরিবারের ৭ সদ...
- গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গ...
- সত্যি চুমু নাকি এআই? সেই দৃশ্যের অভিজ্ঞতা জানালেন ...
-
▼
Nov 17
(16)
-
▼
November
(224)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment