Tuesday, November 17, 2026
গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও পরিবারের ৭ সদস্য হত্যায় দণ্ডিত দুজনকে সুপ্রিম কোর্টের জামিন
গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও পরিবারের ৭ সদস্য হত্যায় দণ্ডিত দুজনকে সুপ্রিম কোর্টের জামিন
গত ২৮ অক্টোবর বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ এ আদেশ দেন। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাইকোর্টের দেওয়া দণ্ড বহাল রাখার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এ সিদ্ধান্ত আসে।
এর আগে, ২০২২ সালের আগস্টে গুজরাট সরকার বিলকিস বানো মামলার ১১ দণ্ডিত ব্যক্তিকে আগাম মুক্তি দিয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট সেই মুক্তির আদেশ বাতিল করেন।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, দণ্ডিতদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতকে জানান, তারা ১৭ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। তাদের একজনের নাম মূল এফআইআর-এ ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পর তাকে এই মামলায় জড়ানো হয়। এছাড়া আদালতকে জানানো হয় যে, দণ্ডিতদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার।
তবে জামিনের বিরোধিতা করে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা থাকরে বলেন, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিচারিক আদালত ও হাইকোর্ট প্রাসঙ্গিক সব প্রমাণ পর্যালোচনা করেই তাদের সাজা দিয়েছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট বলেন, আসামিদের দীর্ঘদিন কারাবন্দি থাকা, তাদের একজনের গুরুতর প্রতিবন্ধকতা এবং আপিলে তথ্য ও আইনের বিভিন্ন বিষয় নিষ্পত্তির প্রয়োজন রয়েছে। এসব বিবেচনায় তাদের সাজা স্থগিত করা হলো। বিচারিক আদালত নির্ধারিত শর্তে তাদের জামিন কার্যকর হবে। পরবর্তী সময়ে আপিলের শুনানির দিন ধার্য করা হবে।
ভারতীয় দণ্ডবিধির বেআইনি সমাবেশ, দাঙ্গা, হত্যা ও সংঘবদ্ধ ধর্ষণসংক্রান্ত ধারায় ওই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
২০০২ সালের মার্চে গুজরাটের দাহোদ জেলার রণধিকপুর গ্রাম থেকে পরিবারের সদস্য ও অন্য কয়েকজন মুসলিমের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন বিলকিস বানো। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া মুসলিমবিরোধী সহিংসতার মধ্যে অন্য একটি জেলায় যাওয়ার পথে হিন্দুত্ববাদী একটি উগ্র জনতা তাদের ওপর হামলা চালায়। এ সময় বিলকিস বানোকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। তার তিন বছর বয়সী মেয়েসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়।
প্রথমে গুজরাট পুলিশ মামলাটি তদন্ত করলেও ২০০৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) দেন। গুজরাটে হুমকি ও নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন বিলকিস। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বিচার মহারাষ্ট্রে স্থানান্তর করেন সুপ্রিম কোর্ট।
২০০৮ সালে বিশেষ আদালত ১১ জনকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে বিলকিস বানোকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ, সরকারি চাকরি এবং তার পছন্দ অনুযায়ী বাসস্থান দেওয়ার নির্দেশ দেন।
তবে ২০২২ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে গুজরাট সরকার ওই ১১ আসামির সাজা মওকুফ করে মুক্তি দেয়। গোধরা উপকারাগার থেকে বের হওয়ার পর তাদের স্বজন ও ডানপন্থি হিন্দু সংগঠনের সদস্যরা ফুল-মিষ্টি দিয়ে বরণ করেন। তাদের পা ছুঁয়েও সম্মান জানানো হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
সাজা মওকুফের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানো। ২০২৪ সালের ৮ জানুয়ারি আদালত ওই মুক্তির আদেশ বাতিল করেন। আদালত বলেন, মামলার বিচার মহারাষ্ট্রে হওয়ায় সাজা মওকুফের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার গুজরাট সরকারের ছিল না। রাজ্য সরকার অন্য রাজ্যের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল। একই সঙ্গে ১১ জনকে কারাগারে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে তারা আবার কারাগারে ফেরেন।
বিলকিস বানোর দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াই গুজরাটের ২০০২ সালের মুসলিমবিরোধী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বিচার ও দায়ীদের জবাবদিহির দাবির প্রতীকে পরিণত হয়েছে। ওই সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।
২০০২ সালে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সহিংসতায় তার সরকারের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
সূত্র: মাকতুব মিডিয়া
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2625)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment