Thursday, November 5, 2026
ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স
ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স
ভ্যান্সের এ বক্তব্যকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে তার দূরত্ব তৈরির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একসময় তেহরানের সঙ্গে সমঝোতার উদ্যোগে ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। তবে অজনপ্রিয় এই সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে তার।
এক্সে দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তার আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি ইরান যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি যুক্তি দিতে চান যে এই যুদ্ধের মূল্য হিসেবে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক ছিল, তাহলে তিনি তা করতে পারেন। কেন এই মূল্য দেওয়া সার্থক ছিল, সেই যুক্তি তুলে ধরুন। একমত হোন বা দ্বিমত, অন্তত সেটি হবে সৎ আলোচনা।’
ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তা সবাই জানেন। এখন থেকে আমাদের করণীয় নিয়ে যে কোনো সৎ আলোচনা শুরু হতে হবে এই বাস্তবতা থেকেই।’
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় ভ্যান্স শুরু থেকেই এ সংঘাত নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের মুখে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালকেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইরানও এর একটি অংশ ছিল।’
তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান ট্রাম্প। তার মতে, ‘আমি এটা নিয়ে ভাবি না। আমি সঠিক কাজটিই করেছি। আবারও এমন কিছু হলে একই কাজ করতাম।’
সূত্র : দ্য গার্ডিয়ান
![]() |
| ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2467)
-
▼
November
(53)
-
▼
Nov 05
(10)
- গাজা মিশনের চিকিৎসক যখন মার্কিন কংগ্রেসে, রক্তক্ষর...
- জায়েদের কাছে সব খুলে বললেন মাহি
- ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাড...
- ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টায় নিজের ক্ষমত...
- ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনী...
- মার্কিন ব্যালটে নতুন মোড় বিশ্ব রাজনীতির
- নির্বাচনে ভরাডুবির পর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে স...
- ১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসর...
- ‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের ...
- বাথটাবের ছবিতে ভাইরাল, প্রশংসা–কটাক্ষ দুটোই মিলছে ...
-
▼
Nov 05
(10)
-
▼
November
(53)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment