Sunday, October 11, 2026
শাহরুখ–পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
শাহরুখ–পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
যশ রাজের নতুন মুখ থেকে হারিয়ে যাওয়া নায়িকা
২০১৬ সালে যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) তাঁকে নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তিন ছবির চুক্তিতে সইও করানো হয়। ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
ফলে বাকি দুটি ছবি আর আলোর মুখ দেখেনি। ধীরে ধীরে অন্যা হয়ে ওঠেন প্রান্তিক চরিত্রের অভিনেত্রী। প্রায় এক দশক শিল্পে সক্রিয় থাকলেও তাঁকে দেখা গেছে ছোটখাটো ভূমিকায়—যেমন ‘খো গয়ে হাম কাহাঁ’ কিংবা সাম্প্রতিক ‘স্ত্রী ২’-এ।
নতুন আলোয় অন্যা
‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর সাফল্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি। দর্শক-সমালোচকেরা বলছেন, অন্যা এবার নিজের অভিনয়প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু ব্যর্থ নায়িকার তকমায় আটকে থাকার মতো নন।
সিরিজে নিজের অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়া নিয়ে অন্যা বলেন, ‘আমি অভিভূত। সবকিছুই এখন পর্যন্ত দারুণ। খুব ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকে আমাকে চুম্বনের দৃশ্যটি নিয়ে প্রশ্ন করেছেন। মোটের ওপর দর্শকেরা বেশ মজা পেয়েছেন, হাসি পেয়েছে তাঁদের। আমি ভীষণ খুশি।’ দৃশ্যটি মজাচ্ছলে তুলে ধরা হলেও অভিনেত্রী মনে করেন, সংবেদনশীল বিষয় তুলে ধরার জন্য এটাই ভালো উপায়। তাঁর ভাষায়, ‘কমেডি অনেক সময় বার্তা পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম। সরাসরি বলা যায়, কিন্তু সেটা সেভাবে গ্রহণ হয় কি না, সন্দেহ আছে। হাস্যরসের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে বলা যায়। এতে কারও ক্ষতি হয় না, আবার মানুষও ভালোভাবে গ্রহণ করে। এটা আসলে ব্যক্তিগত পছন্দ এবং সেই পছন্দকে সম্মান জানানো জরুরি।’
দৃশ্যের আগে নার্ভাস অন্যা
সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী স্বীকার করলেন, দৃশ্যটি শুট করার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন। কয়েকবার পরিচালক আরিয়ান খানকে জিজ্ঞেসও করেছেন, দৃশ্যটি আদৌ দরকারি কি না। অন্যা বলেন, ‘যেকোনো ঘনিষ্ঠ দৃশ্যই একজন অভিনেতার জন্য দারুণ নার্ভাস করার মতো ব্যাপার। যতবারই করবেন, প্রতিবারই একটা অস্বস্তি থাকে। সহশিল্পীরও আলাদা নার্ভাসনেস থাকে।’
সহশিল্পীর ভরসা
তাঁর সহশিল্পী ছিলেন এক জুনিয়র আর্টিস্ট, যিনি আগে কখনো ক্যামেরার সামনে এমন দৃশ্যে কাজ করেননি। অন্যা স্মরণ করেন, ‘আমি ভীষণ ভয়ে ছিলাম, কিন্তু যখন দেখি সে কাঁপছে আমি বরং ওকে সামলাতে শুরু করি। সেই মুহূর্তে আমার ভয়টা কেটে যায়।’
নিরাপদ সেটে স্বস্তি
অন্যা কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেটের নিরাপদ পরিবেশের জন্য। ‘যেকোনো সেটে এমন পরিবেশ থাকা জরুরি, যেখানে অভিনেতা নিরাপদ মনে করে কাজ করতে পারেন। সেটাই সবচেয়ে বড় বিষয়। আমরা সেটে খুব স্বচ্ছন্দে ছিলাম, তাই দৃশ্যটা ভালোভাবে করতে পেরেছি,’ বলেন তিনি।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস
![]() |
| অন্যা সিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2198)
-
▼
October
(126)
-
▼
Oct 11
(17)
- মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যা...
- একের পর এক ভুলে ইয়েমেন যুদ্ধে আবার জড়াল সৌদি আরব
- ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল
- ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে ওয...
- যে কারণে সৌদির বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করছে হুতিরা
- ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁক...
- হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর...
- জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিব...
- ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার...
- বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি
- শাহরুখ–পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আ...
- চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির
- হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তেলবাহী সুপারট্যাং...
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- তেল আমদানি: এবার ট্রাম্পের ভরসা পুতিন
- জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান ...
- ‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়
-
▼
Oct 11
(17)
-
▼
October
(126)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment