Sunday, October 11, 2026
ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল
ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ক্ষয়ক্ষতি মূল্যায়নের পাশাপাশি নিজেদের সিস্টেম পুনরায় চালুর উপায় খুঁজছে ইয়ানডেক্স। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কয়েকটি সেবা ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায়।
টেলিগ্রামে প্রকাশিত এক জরুরি বার্তায় ইয়ানডেক্স জানায়, ডেটা সেন্টারটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। জরুরি ব্যবস্থায় সীমিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও সতর্ক করে জানায়, বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা অনিশ্চিত এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কারিগরি সহায়তা সেবাও ব্যাহত হতে পারে।
গত এক সপ্তাহে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে এটি তৃতীয় হামলার ঘটনা। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে প্রতিষ্ঠানটির আরেকটি ডেটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় স্থাপনাটির কিছু অংশ অকার্যকর হয়ে পড়ে।
এর এক দিন আগে মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভোতে ইয়ানডেক্সের ডেটা হাবে হামলায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রে প্রতিষ্ঠানটির এআই মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাসোভোর হামলার পর বলেন, রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টারগুলোতে হামলা চালিয়ে আসছে, এর জবাবও দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
গত এক মাসে রাশিয়াও ইউক্রেনের একাধিক ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকার স্থাপনাও রয়েছে। এসব হামলার ফলে দুই দেশের প্রযুক্তিগত অবকাঠামো, ডিজিটাল যোগাযোগ ও বাণিজ্যিক সেবা ক্রমেই সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে
সূত্র: আল জাজিরা
![]() |
| ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সাসোভোতে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে ধোঁয়া। গত ০৮ অক্টোবরের ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2206)
-
▼
October
(134)
-
▼
Oct 11
(17)
- মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যা...
- একের পর এক ভুলে ইয়েমেন যুদ্ধে আবার জড়াল সৌদি আরব
- ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল
- ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে ওয...
- যে কারণে সৌদির বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করছে হুতিরা
- ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁক...
- হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর...
- জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিব...
- ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার...
- বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি
- শাহরুখ–পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আ...
- চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির
- হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তেলবাহী সুপারট্যাং...
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- তেল আমদানি: এবার ট্রাম্পের ভরসা পুতিন
- জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান ...
- ‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়
-
▼
Oct 11
(17)
-
▼
October
(134)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment