Sunday, October 11, 2026
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না: এসলামি
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না: এসলামি
ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতিকে দেশটির বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় অর্জিত জাতীয় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদেশি শক্তিগুলোর অতিরিক্ত দাবিও প্রত্যাখ্যান করেন এসলামি।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সমালোচনা করেন তিনি। এসলামির দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে ওয়াশিংটন দেশটির প্রযুক্তিগত অগ্রগতি ঠেকাতে নিজেদের অক্ষমতাই প্রকাশ করছে।
এসলামি বলেন, ‘জাতিসংঘের মঞ্চ থেকেই ইরানের পারমাণবিক স্থাপনায় কৌশলগত অস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রকাশ্য হুমকি এবং ইরানের প্রাচীন সভ্যতা ধ্বংসের কথা তাদের অসহায়ত্বই প্রকাশ করে। বিজ্ঞান, জ্ঞান ও প্রযুক্তির ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত একটি অগ্রসর জাতির মুখোমুখি হয়েই তারা এমন অবস্থান নিয়েছে।’
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হতে পারে বলে এর আগে একাধিকবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে মতবিরোধের মধ্যেই এসলামির এ বক্তব্য সামনে এলো।
তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দেশটির নিজস্ব বিজ্ঞানী ও গবেষকদের বহু বছরের শ্রমের ফল। বাইরের চাপ প্রয়োগ করে এ সক্ষমতা নির্মূল করা সম্ভব নয়।
এসলামি আরও বলেন, ‘পারমাণবিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন তরুণ ইরানি গবেষক ও বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও ত্যাগের ফল। এটি একটি দেশীয় ও জাতীয় অর্জন, যা কখনোই হুমকি, চাপ কিংবা নির্বিচার হামলায় থামানো যাবে না।’
বিদেশি শক্তিগুলোর অতিরিক্ত দাবির কাছে ইরান মাথা নত করবে না বলেও জানান তিনি।
তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এসলামির বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, ইরান তার পারমাণবিক সক্ষমতাকে দীর্ঘমেয়াদি জাতীয় অর্জন হিসেবে দেখে এবং হুমকি বা সামরিক পদক্ষেপের মাধ্যমে তা ভেঙে ফেলা যাবে না বলে মনে করে।
সূত্র : মিডল ইস্ট আই
![]() |
| ইরানের পরমাণু শক্তি সংস্থা পরিদর্শনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মোহাম্মদ এসলামি। ছবি : এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2206)
-
▼
October
(134)
-
▼
Oct 11
(17)
- মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যা...
- একের পর এক ভুলে ইয়েমেন যুদ্ধে আবার জড়াল সৌদি আরব
- ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল
- ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে ওয...
- যে কারণে সৌদির বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করছে হুতিরা
- ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁক...
- হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর...
- জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিব...
- ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার...
- বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি
- শাহরুখ–পুত্রের সিরিজে বিতর্কিত চুম্বন দৃশ্য দিয়ে আ...
- চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির
- হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তেলবাহী সুপারট্যাং...
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- তেল আমদানি: এবার ট্রাম্পের ভরসা পুতিন
- জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান ...
- ‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়
-
▼
Oct 11
(17)
-
▼
October
(134)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment