Sunday, October 11, 2026
‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়
‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়
১৯৯৫ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ভক্তিমূলক গানে জাতীয় পর্যায়ে তৃতীয় হন মাহাদী। পরের বছর জাতীয় শিক্ষা সপ্তাহে লোকগীতে প্রথম। ২০০৫ সাল বন্ধু ও শিক্ষকদের উৎসাহে ‘ক্লোজআপ ওয়ান’-এ নাম লেখান। একে একে বেশ কটি পর্ব পেরিয়ে জায়গা করে নেন সেরা এগারোতে। যদিও সেরা দশে থেমে গিয়েছিল যাত্রা, তবে তত দিনে দেশজুড়ে পরিচিতি পেয়ে যান মাহাদী। নিজ শহরে পোস্টারিং, ভক্তদের উচ্ছ্বাস—এসবই ছিল জীবনের স্মরণীয় মুহূর্ত।
কাভার গান নিজের গান
‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার পর শুরু হয় কনসার্ট নিয়ে ব্যস্ততা। ২০০৭ সালে গানচিল মিউজিক থেকে প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘বন্দনা’। আসিফ ইকবালের লেখা ও প্রিন্স মাহমুদের সুরে ‘সুনীল-বরুণা’ তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ‘ক্লোজআপ ওয়ানে পরিচিতি এসেছিল গান কাভার করে, কিন্তু “সুনীল-বরুণা” আমাকে নিজের গান দিয়েই পরিচিত করেছে,’ বলেন মাহাদী।
২০০৯ সালে এলিটার সঙ্গে ডুয়েট অ্যালবাম অন্তহীন। ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো দিয়ে মাহাদী-এলিটা জুটি জনপ্রিয়তা অর্জন করে। কনসার্টেও ব্যস্ততা বাড়তে থাকে। ২০১১ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘অন্যরকম’, আর ২০১৫ সালে এলিটার সঙ্গে ‘চল অন্তহীন’।
গান থামেনি
আস্তে আস্তে অডিও ইন্ডাস্ট্রি বদলে যায়, কমতে থাকে অ্যালবামের সংখ্যা। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একক ট্র্যাক প্রকাশ করতে শুরু করেন মাহাদী। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ব্যানারে একের পর এক গান প্রকাশিত হতে থাকে। করোনাকালেও থেমে থাকেননি তিনি। প্রায় তিন শ তারকাকে নিয়ে ‘এসো সবাই’ শিরোনামের মোটিভেশনাল গানে কণ্ঠ দেন। গানটির নির্বাহী প্রযোজকও তিনি। গানচিলের ব্যানারে আসে ‘যখন যুদ্ধে আছি’। এরপর প্রকাশ পায় ‘কেউ বোঝে তো কেউ বোঝে না’, যা লিখেছেন আসিফ ইকবাল, সুর দিয়েছেন মিনার রহমান। ইমন চৌধুরীর সুর ও আসিফ ইকবালের কথায় চলতি বছর প্রকাশ পেয়েছে নতুন গান ‘কত কাছে তোমার’।
মাহাদী বলেন, ‘অনেকে ভাবেন আমি বিরতিতে ছিলাম, আসলে সব সময়ই কাজ করেছি। তবে সংখ্যার চেয়ে ভালো গানের দিকেই মনোযোগ দিয়েছি। শ্রোতাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা ছিল সব সময়।’
কেমন আছেন
গানের ভুবনের বাইরে মাহাদী একজন পুরোদস্তুর করপোরেট চাকরিজীবী। ২০১০ সালে আরিফা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা যুয়েনা ফাতিহা। বর্তমানে পরিবার নিয়ে ঢাকাতেই আছেন মাহাদী ফয়সাল।
চলতি বছরের শেষ নাগাদ আরও একটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। সব প্রস্তুত, কেবল রেকর্ডিং বাকি। পাশাপাশি নজরুলসংগীত নিয়ে কয়েকটি নতুন প্রকল্পেও ব্যস্ত সময় যাচ্ছে। নতুন গান, পুরোনো অভিজ্ঞতা আর নিজস্ব ছন্দ—এবার সত্যিই ফিরছেন মাহাদী।
| মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2180)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment