Friday, June 19, 2026
জলবায়ু সম্মেলনে নেই যুক্তরাষ্ট্র, নেতৃত্বের জায়গা নিয়েছে চীন
জলবায়ু সম্মেলনে নেই যুক্তরাষ্ট্র, নেতৃত্বের জায়গা নিয়েছে চীন
ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত ‘কপ৩০’ সম্মেলনস্থলের প্রবেশমুখে চীনের প্যাভিলিয়ন আধিপত্য বিস্তার করে আছে। দেশটির বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোর কর্মকর্তারা সবুজ ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। অন্যদিকে চীনা কূটনীতিকেরা পর্দার আড়ালে গঠনমূলক আলোচনা নিশ্চিত করতে কাজ করছেন। এর আগে এ ধরনের ভূমিকা ছিল ওয়াশিংটনের। এখন সেই ভূমিকা স্থানান্তরিত হয়েছে বেইজিংয়ের হাতে।
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরইএনএ) মহাপরিচালক ফ্রান্সেসকো লা ক্যামেরা বলেন, ‘যেদিকে শূন্যস্থান থাকে, পানি সেদিকে গড়ায়। কূটনীতিও অনেক সময় ঠিক তেমনভাবেই চলে।’
লা ক্যামেরা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহনে চীনের আধিপত্য জলবায়ু কূটনীতিতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে।
জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ) সম্মেলনগুলোতে একসময় চীনের উপস্থিতি ছিল নীরব। কিন্তু দেশটি এখন বিশ্বের নজর কাড়তে আগ্রহী। এবারের সম্মেলনে তাদের মূল খেলোয়াড়ে রূপান্তরিত হতে দেখা গেছে।
নতুন বাস্তবতা
বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াইয়ে চীনের অবস্থান পরিবর্তনের বিষয়টি নতুন বাস্তবতার প্রতিফলন। দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্দেহ পোষণ করে আসছেন ট্রাম্প। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় দূষণকারী দেশ যুক্তরাষ্ট্রকে তিনি আন্তর্জাতিক প্যারিস চুক্তি থেকেও সরিয়ে নিয়েছেন। এ বছর জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলও তিনি পাঠাননি।
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেন, ‘অন্য দেশগুলোকে বিপর্যস্ত করে দিচ্ছে এমন অস্পষ্ট জলবায়ু লক্ষ্য পূরণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবেন না।’
কিন্তু সমালোচকেরা সতর্ক করে বলেছেন, এই প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর বিষয়টি জলবায়ু আলোচনার ক্ষেত্রে মূল্যবান জায়গা ছেড়ে দেওয়ার শামিল। কারণ, চীন বর্তমানে বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও নিজেদের নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়িশিল্প দ্রুত বিস্তৃত করছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সম্মেলন পরিদর্শনে গেছেন। তিনি বলেন, ‘চীন বিষয়টা বুঝেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা জাগ্রত না হলে প্রতিযোগিতামূলক দিক থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়বে। চীন কী করছে, কীভাবে সরবরাহ শৃঙ্খলে আধিপত্য নিচ্ছে, কীভাবে উৎপাদন খাতে নিয়ন্ত্রণ নিচ্ছে, কীভাবে বাজার ছেয়ে ফেলছে—এসব ব্যাপার বুঝতে যুক্তরাষ্ট্রের দেরি হয়ে যাবে।’
সুন্দর পৃথিবী
গত বছর চীনের প্যাভিলিয়ন ছিল খুবই সাধারণ। সেখানে ছিল অল্প কটি আসন। গত বছর প্রযুক্তিগত ও একাডেমিক আলোচনার মধ্যেই তাদের কার্যক্রম সীমিত ছিল। এবারের সম্মেলনে স্বাগতিক দেশ ব্রাজিলের প্যাভিলিয়নের পাশে চীনের বড় প্যাভিলিয়ন দর্শকদের আকর্ষণ করছে। গত বৃহস্পতিবার সেখানে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএলের ভাইস প্রেসিডেন্ট মেং জিয়াংফেং বলেন, ‘চলুন জলবায়ু সহযোগিতা এগিয়ে নিয়ে যাই এবং একসঙ্গে একটি পরিচ্ছন্ন, সুন্দর পৃথিবী গড়ে তুলি।’
এবারের কপের সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো এবং প্রধান নির্বাহী আনা দে টনি উভয়েই পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে চীনের নেতৃত্বের প্রশংসা করেছেন। দে টনি বলেন, ‘চীন শুধু নিজেদের জ্বালানি বিপ্লবই ঘটায়নি; চীনের বিশাল উৎপাদন ক্ষমতার কারণে আমরা এখন প্রতিযোগিতামূলক দামে কম কার্বন প্রযুক্তি কিনতেও পারছি।’
আড়ালের ভূমিকায়
বর্তমান ও সাবেক আলোচকদের মতে, যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করে আলোচনার আড়ালে চীন এখন আরও সূক্ষ্ম ও কার্যকর ভূমিকা পালন করছে। আগে ওই ভূমিকা ছিল ওয়াশিংটনের। নাম প্রকাশ না করে এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ধীরে ধীরে চীন জলবায়ু ব্যবস্থার একটি নিশ্চয়তা দানকারী (গ্যারান্টর) হিসেবে কাজ করছে। তারা সবুজ অর্থনীতিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এই ব্যবস্থায় কোনো ধরনের পশ্চাদপসরণ হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে।
এক ব্রাজিলিয়ান কূটনীতিক বলেন, গত বছরের তুলনায় এ বছর আলোচনা শুরুর আগেই কপ৩০-এর এজেন্ডায় ঐকমত্য আনতে চীন বড় ভূমিকা রেখেছে। আগের বছরগুলোতে তারা কেবল কোনো গুরুতর ইস্যু থাকলেই সামনে আসত।
যুক্তরাষ্ট্রের সাবেক জলবায়ু দূত ও প্যারিস চুক্তির অন্যতম স্থপতি সু বিনিয়াজ বলেন, চীন উন্নয়নশীল দেশ থেকে শুরু করে বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোকে একত্র করতে সক্ষম। তারা শেষ পর্যন্ত এমন ফলাফল দাঁড় করায়, যেটিকে কেউই সহজে ভেটো দিতে পারে না। বিনিয়াজ অবশ্য চীনের নেতৃত্বের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, চীন যদি সত্যিই নেতৃত্ব দেখাতে চাইত, তবে তারা আরও কার্বন নির্গমন কমানোর উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করত।
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের দীর্ঘদিনের পর্যবেক্ষক এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের চায়না ক্লাইমেট হাবের প্রধান লি শুও অবশ্য পাল্টা যুক্তি দেন। তিনি বলেন, প্রযুক্তি খাতে চীনের অবস্থানই প্রমাণ করে যে তারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে। কারণ, চীনা কোম্পানিগুলো এমন প্রযুক্তি তৈরি করছে, যা জাতিসংঘের জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তবে সম্ভব করে দিচ্ছে।
![]() |
| জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সাইডলাইনে গ্রেট পিপল’স মার্চে বিক্ষোভকারীরা একটি বিশাল ব্রাজিলিয়ান পতাকা মেলে ধরেন। ব্রাজিলের প্যারা অঙ্গরাজ্যের বেলেম শহরে। ছবি : রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1435)
-
▼
June
(267)
-
▼
Jun 19
(18)
- লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের
- লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায়-ই কি আলোচনা...
- বাংলাদেশের পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক বহাল রাখ...
- ইসরায়েল বেপরোয়া হলে মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব by ...
- ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে গৃহদাহ
- যেভাবে কূটনৈতিক চালে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি করাল...
- ভারত থেকে পালালেন ইসরাইলি সেনা, নেপথ্যে কী
- পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
- স্ত্রীর মাথা ন্যাড়া করে প্রস্রাব পান করানোর অভিযোগ...
- গার্ডিয়ানের বিশ্লেষণ: ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ আর ...
- এক আঘাতেই দুটি শান্তিচুক্তি নস্যাৎ করতে চান নেতানি...
- ট্রাম্প যেভাবে নেতানিয়াহুর সবচেয়ে বড় স্বপ্ন নষ্ট ক...
- চিকিৎসা আছে, তবু রোগটি গোপন রেখে যন্ত্রণায় ভোগেন ম...
- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করার পর প্রশ্ন উঠ...
- রিগ্যান থেকে ট্রাম্প: যুক্তরাষ্ট্রের পতন ও চীনের উ...
- এবার বাংলাদেশে চলে যান, মমতাকে দিলীপ ঘোষ
- শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- জলবায়ু সম্মেলনে নেই যুক্তরাষ্ট্র, নেতৃত্বের জায়গা ...
-
▼
Jun 19
(18)
-
▼
June
(267)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment