Sunday, April 27, 2025
এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজাউল প্রধান
এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজাউল প্রধান
অভিযোগ উঠেছে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করার পর থেকে পতিত সরকারের পুরোটা সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের ছত্রচ্ছায়ায় সরকার দলীয় কয়েকজন ঠিকাদারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। কমিশন বাণিজ্য আর নিজেই সিংহভাগ কাজ করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। তার গ্রামের বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামে তৈরি করেছেন ‘মাইশা ম্যানশন’ নামে আলিশান একটি বাড়ি। সুনির্দিষ্ট কিছু কারণে গত ২২শে আগস্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে তাকে বদলি করা হয় রানীশংকৈল উপজেলা এলজিইডিতে। মাত্র তেরো দিনের ব্যবধানে বিগত ৫ই সেপ্টেম্বর ওই অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশেই রাণীশংকৈল এলজিইডি থেকে আবার নিয়ে আসা হয় পূর্বের কর্মস্থল সদর উপজেলা এলজিইডিতে। কয়েক দিনের ব্যবধানেই আবার পদোন্নতি পান সহকারী প্রকৌশলী হিসেবে। যোগদান করেন নির্বাহী প্রকৌশলী অফিস এলজিইডি ঠাকুরগাঁওয়ে। তিনি সেখানে চেয়ারে বসতে না বসতেই গত ২০শে এপ্রিল প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত এক আদেশে আর্থিক ক্ষমতাসহ উপজেলা প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেন ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি’র। অবশ্য এর আগে গত ৯ই এপ্রিল প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত এক আদেশে সদর উপজেলার দায়িত্ব দেয়া হয় ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অফিসের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভকে। কিন্তু ২০শে এপ্রিল তার বদলি আদেশ বাতিল করেন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া ওই দিনই দায়িত্ব দেন সহকারী প্রকৌশলী মাবুদ হোসেনকে। তবে কী কারণে সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভের বদলি আদেশ বাতিল করেন এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে মাবুদ হোসেন সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেলেও বেতন-ভাতাদি ভোগ করেন ১০ম গ্রেডের। একজন ১০ম গ্রেডের বেতন-ভাতাদি ভোগ করা প্রকৌশলীকে নবম গ্রেডের প্রকৌশলীগণকে উপেক্ষা করে ৬ষ্ঠ গ্রেডের পদ-পদবিধারী অফিসারের দায়িত্ব দেয়ায় এলজিইডিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশ না করার শর্তে এলজিইডিতে কর্মরত একজন মানবজমিনকে বলেন, রূপ কথার গল্প শুনেছি। শুনেছি যাদুর কাঠির গল্প। এলজিইডিতে মনে হয় যাদুর কাঠির অধিকারী মাবুদ সাহেব। তা নাহলে এত তেলেসমাতি দেখান কীভাবে। একই কর্মস্থলে ১৫ বছর, বদলির কয়েকদিন যেতে না যেতেই আগের কর্মস্থলে, উপ-সহকারী থেকে সহকারী প্রকোশলী, পদোন্নতি হতে না হতেই উপজেলার দয়িত্ব। এসব কি উৎকোচের বিনিময়ে নাকি যথাযথ নিয়মে। আমার মতো এলজিইডি’র অনেকের কাছে তো রূপ কথার গল্পের স্বপ্নে দেখা রাজকুমারীর মতো। তার বদলি, পদোন্নতি ও উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেয়া প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে মাবুদ হোসেনের গ্রামের বাড়ি পীরগঞ্জের বৈরচুনায় খোঁজ নিতে গেলে আগের চেয়ে এই এলাকাগুলো অনেক উন্নত হয়েছে বলতেই এক ব্যক্তি বলেন, ভাই আমাদের এলাকায় আলিশান বাড়িও রয়েছে। কে করেছেন? জিজ্ঞাসা করাতেই উত্তরে তিনি বলেন, ওই যে মাবুদ হোসেন। উনি কি করেন? উত্তরে তিনি জানান ডিপ্লোমা করে এলজিইডিতে চাকরি করেন। এখন তো মাবুদ জেলা অফিসের সহকারী ইঞ্জিনিয়ার। আরও যদি উপজেলার দায়িত্ব পাই তাহলে তো বিশাল কিছু। এ ব্যাপারে মুঠোফোনে এলজিউডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 27
(31)
- সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : ব...
- নিজের পিঠ বাঁচাতে কীভাবে ‘মডেল’ হয়ে উঠল ইরান by পা...
- পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?
- কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক
- কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি
- কত সেনা হারাল ইসরায়েল
- ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?
- ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেল...
- পুতিন একটা মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন? by সের...
- রয়টার্সের এক্সপ্লেইনার: সিন্ধু পানি চুক্তি কী, ভার...
- কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, যা বললেন...
- পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগ...
- কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া...
- পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের, ...
- ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য...
- খাদ্যের উপর ইসরাইলি অবরোধের নিন্দা কানাডার প্রধানম...
- বৈষম্যবিরোধী আন্দোলন: মামলা করে বিপাকে শিপু
- ভারত পাকিস্তান বাকযুদ্ধ
- ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!
- গুজরাটে ১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
- ৫৭৯ জনকে দেয়া হবে অস্ত্র: গুলির ক্ষমতা পাচ্ছে নারক...
- আমাদের পানি অথবা তাদের রক্ত সিন্ধু নদে প্রবাহিত হব...
- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের আহ্ব...
- যুদ্ধ নয়, যুদ্ধের ভান ধরতে পারে ভারত: ভারতীয় বিশ্লেষক
- পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার ক...
- হোয়াইট হাউসের পর ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ
- পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করার দাব...
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক: দেশের স্বাধীনতা ও সার্ব...
- রাষ্ট্র সংস্কার সরকারের একক সিদ্ধান্তে নয়, জনগণের ...
- বায়েজিদের ওসি আরিফুরের বিরুদ্ধে নানা অভিযোগ
- এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজা...
-
▼
Apr 27
(31)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment