Sunday, April 27, 2025
পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার কী ক্ষতি: জিও নিউজের এক্সপ্লেইনার
পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার কী ক্ষতি: জিও নিউজের এক্সপ্লেইনার
পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে শত শত ভারতীয় ফ্লাইট চলাচল বিঘ্নিত হতে যাচ্ছে। এতে ভারতীয় এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় জ্বালানি এবং ট্রানজিট খরচ উভয়ই বেড়ে যাবে। সেই সঙ্গে লম্বা পথের ফ্লাইটগুলোকে জ্বালানি নিতে মাঝপথে থামতে হবে, যা ফ্লাইট পরিচালনার খরচ আরও বাড়িয়ে দেবে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি বেশ কয়েকটি পদক্ষেপ ভারত সরকার। ভারতের অভিযোগ, ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে।
ভারতের ব্যবস্থা গ্রহণের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) একটি বৈঠক করে। এতে ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৪ এপ্রিল থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাণিজ্যিক ও সামরিক উভয় উড়োজাহাজের ওপর ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রতিদিন ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। সেগুলোর বেশ কয়েকটি লম্বা পথের ফ্লাইট। দিল্লি, মুম্বাই, অমৃতসর, আহমেদাবাদ থেকে ভারতীয় উড়োজাহাজ ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে।
সেই তুলনায় ভারতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে পাকিস্তানের একটিমাত্র পূর্বমুখী পথের ফ্লাইট চলাচল প্রভাবিত হবে। ওই ফ্লাইট চলাচলেও সহজেই ভারতকে এড়িয়ে চীনের আকাশসীমা ব্যবহার করা সম্ভব। আর পাকিস্তান আগে থেকেই তাদের অতি উত্তরের ফ্লাইট চলাচল উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে। তাই, ভারতের আকাশসীমা বন্ধে পাকিস্তানের ওপর সামান্য বা হয়তো কোনো প্রভাবই পড়বে না।
পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কয়েকটি ভারতীয় ফ্লাইটকে ব্যয়বহুল ঘুর পথে যেতে হয়েছে, পথ বেড়ে যাওয়ায় আবার জ্বালানি নিতে মাঝপথে থামতে হচ্ছে। যেমন: এয়ার ইন্ডিয়ার টরন্টো-দিল্লি ফ্লাইটকে জ্বালানি নিতে কোপেনহেগেনে নামতে হয়েছে। প্যারিস ও লন্ডনের ফ্লাইট আবু ধাবিতে থামতে হচ্ছে।
শারজাহ-অমৃতসরের একটি ফ্লাইটকে পাকিস্তানে প্রবেশের আগে ঘুরে যেতে হয়েছে। এবং অন্যান্য উড়োজাহাজকে বাড়তি জ্বালানি নিতে আহমেদাবাদে নামতে হয়েছে।
ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা এই প্রথম বন্ধ হয়নি। এর আগে ১৯৯৯ সালে কারগিল সংঘাতের পর এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতের ব্যবস্থা গ্রহণের পাল্টা হিসেবে পাকিস্তান একই ব্যবস্থা গ্রহণ করেছিল। উভয় সময়ই বিষয়টি নিয়ে পাকিস্তানের তুলনায় ভারতকে বেশি ভুগতে হয়েছে।
২০১৯ সালে পাকিস্তান ওইসব বিদেশি ফ্লাইট, যারা ভারতের ভেতর দিয়ে উড়ে এসেছে তাদের জন্যও নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল।
এবার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলার কারণে। হামলায় হতাহতদের অধিকাংশই ভারতীয়।
নয়াদিল্লির অভিযোগ, এ ঘটনায় ইসলামাবাদ জড়িত আছে। যদিও এ দাবির পক্ষে নয়াদিল্লি এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তান জোরালোভাবে ওই অভিযোগ নাকচ করে দিয়েছে।
পেহেলগামে হামলার পরদিন বুধবার পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলসহ দেশটির বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। এর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণাও রয়েছে।
জবাবে বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য দেশের আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। উভয় দেশই পরস্পরের জ্যেষ্ঠ কূটনীতিকদেরও বরখাস্ত করেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, আকাশসীমা বন্ধ করার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলি লাখ লাখ ডলারের ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
![]() |
| ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 27
(31)
- সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : ব...
- নিজের পিঠ বাঁচাতে কীভাবে ‘মডেল’ হয়ে উঠল ইরান by পা...
- পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?
- কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক
- কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি
- কত সেনা হারাল ইসরায়েল
- ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?
- ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেল...
- পুতিন একটা মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন? by সের...
- রয়টার্সের এক্সপ্লেইনার: সিন্ধু পানি চুক্তি কী, ভার...
- কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, যা বললেন...
- পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগ...
- কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া...
- পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের, ...
- ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য...
- খাদ্যের উপর ইসরাইলি অবরোধের নিন্দা কানাডার প্রধানম...
- বৈষম্যবিরোধী আন্দোলন: মামলা করে বিপাকে শিপু
- ভারত পাকিস্তান বাকযুদ্ধ
- ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!
- গুজরাটে ১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
- ৫৭৯ জনকে দেয়া হবে অস্ত্র: গুলির ক্ষমতা পাচ্ছে নারক...
- আমাদের পানি অথবা তাদের রক্ত সিন্ধু নদে প্রবাহিত হব...
- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের আহ্ব...
- যুদ্ধ নয়, যুদ্ধের ভান ধরতে পারে ভারত: ভারতীয় বিশ্লেষক
- পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার ক...
- হোয়াইট হাউসের পর ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ
- পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করার দাব...
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক: দেশের স্বাধীনতা ও সার্ব...
- রাষ্ট্র সংস্কার সরকারের একক সিদ্ধান্তে নয়, জনগণের ...
- বায়েজিদের ওসি আরিফুরের বিরুদ্ধে নানা অভিযোগ
- এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজা...
-
▼
Apr 27
(31)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment