Sunday, April 27, 2025
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : বিলাওয়াল ভুট্টো
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : বিলাওয়াল ভুট্টো
সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত—এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।
নয়াদিল্লি যখন ইসলামাবাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইসলামাবাদের দোরগোড়ায় যুদ্ধের ঢোল বাজাচ্ছে তখন শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তান পিপলস পার্টি ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
পহেলগাম হামলার পর সিন্ধু পানিচুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় ভুট্টোর বংশধর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।
ভারতকে সতর্ক করে তিনি বলেন, ‘হয় জল, না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, ‘তিনি (মোদি) বলছেন যে- তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।’
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির যুদ্ধবাজ মনোভাব বা পাকিস্তান থেকে সিন্ধু নদীর পানি সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না।
বিলাওয়াল বলেন, ‘মোদি সিন্ধু এবং সিন্ধু নদীর জনগণের মধ্যে যুগ যুগ ধরে চলা বন্ধন ছিন্ন করতে পারবেন না। ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে। এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাব। তা হলো, সিন্ধু নদী ডাকাতি মেনে নেওয়া হবে না।’
ভারত-পাকিস্তান সংঘাতে নিজেদের অবস্থান জানাল চীন
কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের মধ্যকার এ উত্তেজনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। এসময় নিজের অবস্থান জানিয়েছে চীন।
শনিবার (২৬ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। বৈঠকে উভয়পক্ষ পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন ।
বৈঠকে ইশাক দার ভারতের সাম্প্রতিক উসকানিমূলক পদক্ষেপ, যেমন ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ এবং পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধের হুমকি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পানিপ্রবাহ বন্ধ করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটিকে যুদ্ধের কার্য হিসেবে বিবেচনা করা হবে।
চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থান মনোযোগ সহকারে শোনেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা ও কূটনৈতিক পরামর্শের আশ্বাস দেন। তিনি ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ।
এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে।’ সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত—এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, ‘তিনি (মোদি) বলছেন- তারা হাজার হাজার বছরের পুরোনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।’
![]() |
| সমাবেশে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 27
(31)
- সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে : ব...
- নিজের পিঠ বাঁচাতে কীভাবে ‘মডেল’ হয়ে উঠল ইরান by পা...
- পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে, পাকিস্তান নাকি ভারত?
- কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক
- কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি
- কত সেনা হারাল ইসরায়েল
- ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?
- ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেল...
- পুতিন একটা মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন? by সের...
- রয়টার্সের এক্সপ্লেইনার: সিন্ধু পানি চুক্তি কী, ভার...
- কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, যা বললেন...
- পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগ...
- কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া...
- পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের, ...
- ইসরাইলের সাহায্য বন্ধের ফলে গাজার সমস্ত মজুদ খাদ্য...
- খাদ্যের উপর ইসরাইলি অবরোধের নিন্দা কানাডার প্রধানম...
- বৈষম্যবিরোধী আন্দোলন: মামলা করে বিপাকে শিপু
- ভারত পাকিস্তান বাকযুদ্ধ
- ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!
- গুজরাটে ১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
- ৫৭৯ জনকে দেয়া হবে অস্ত্র: গুলির ক্ষমতা পাচ্ছে নারক...
- আমাদের পানি অথবা তাদের রক্ত সিন্ধু নদে প্রবাহিত হব...
- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের আহ্ব...
- যুদ্ধ নয়, যুদ্ধের ভান ধরতে পারে ভারত: ভারতীয় বিশ্লেষক
- পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার ক...
- হোয়াইট হাউসের পর ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ
- পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করার দাব...
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক: দেশের স্বাধীনতা ও সার্ব...
- রাষ্ট্র সংস্কার সরকারের একক সিদ্ধান্তে নয়, জনগণের ...
- বায়েজিদের ওসি আরিফুরের বিরুদ্ধে নানা অভিযোগ
- এলজিইডিতে ইঞ্জিনিয়ার মাবুদের তেলেসমাতি by মো. রেজা...
-
▼
Apr 27
(31)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment